৮/১৭৪. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ২/৯৯০ - রাতের সফরের দোয়া ও আশ্রয়
কোন মঞ্জিলে (বিশ্রাম নিতে) অবতরণ করলে সেখানে কী দো‘আ পড়বে?
রাতের সফরের দোয়া: অজানা অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয়
রিয়াদুস সালেহীন : ২/৯৯০
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ২/৯৯০
وعن ابن عمرو رَضي اللهُ عنهمَا قال: كانَ رسولُ اللهِ ﷺ إذا سَافَرَ فَأَقبَلَ اللَّيْلُ قال: «يَا أَرْضُ ربِّي وَربُّكِ اللهِ، أَعُوذُ بِاللهِ مِنْ شرِّكِ وشَرِّ ما فِيكِ، وشر ماخُلقَ فيكِ، وشَرِّ ما يدِبُّ عليكِ، وأَعوذ باللهِ مِنْ شَرِّ أَسدٍ وَأَسْودٍ، ومِنَ الحيَّةِ والعقربِ، وَمِنْ سَاكِنِ البلَدِ، ومِنْ والِدٍ وما وَلَد» رواه أبو داود.
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) যখন সফর করতেন এবং সফরে রাত্রি হয়ে যেতো, তখন তিনি বলতেনঃ (ইয়া আরদু রাব্বী ও রাব্বুকিল্লাহ আ’উযু বিল্লাহি মিন শাররিকি ওয়া শাররি মা ফীকি, ওয়া শাররি মা খুলিক্বা ফীকি, ওয়া শাররি মা ইয়াদিববু আলাইকি আ’উযু বিল্লাহি মিন শাররি আসাদিন ওয়া আসওয়াদিন ওয়া মিনাল হাইয়্যাতি ওয়াল আক্বরাবি ওয়া মিন সাকিনিল বালাদি ওয়া মিন ওয়ালিদিও ওয়ামা ওয়ালাদ) (হে মাটি! তোমার ও আমার প্রভু হচ্ছেন আল্লাহ তা’আলা। আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করি। তোমার অনিষ্ট থেকে, তোমার ভিতরে যা আছে তার অনিষ্ট থেকে তোমার ভিতরে যা সৃষ্টি করা হয়েছে তার অনিষ্ট থেকে এবং যা কিছু তোমার উপরে বিচরণ করে তার অনিষ্ট থেকে। আর আমি আল্লাহর নিকট বাঘ ও কাল সাপ হতে এবং সর্ব প্রকারের সাপ, বিচ্ছু হতে আর শহরবাসীদের অনিষ্টকারিতা হতে এবং জন্মদানকারী ও জন্মলাভকারীর অনিষ্টকারিতা হতে আশ্রয় চাই)। (আবূ দাঊদ)[১]
আমি (আলবানী) বলছিঃ হাদীসটির সনদে অজ্ঞতা রয়েছে যদিও হাদীসটিকে হাকিম ও যাহাবী সহীহ্ আখ্যা দিয়েছেন আর আসকালানী হাসান আখ্যা দিয়েছেন। দেখুন ‘‘য‘ঈফাহ্’’ (৪৮৩৭)। এর সনদটি দুর্বল হওয়ার কারণ হচ্ছে যুবায়ের ইবনুল ওয়ালীদ। কারণ তিনি মাজহূল (অপরিচিত)। হাফিয যাহাবীও ‘‘আলমীযান’’ গ্রন্থে তার মাজহূল হওয়ার দিকেই ইঙ্গিত করেছেন। আবূ দাউদ ২৬০৩ হাদীসটি এককভাবে শুধু আবূ দাউদে বর্ণিত হয়েছে।
অনুবাদের উৎস
- সংকলক:
- মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্-নাবাবী (রহ.)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
রিয়াদুস সালেহীন হাদিস ২/৯৯০-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাতের সফরের দোয়া বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) সফরে থাকলে এবং রাত এসে গেলে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। দোয়ার শুরুতে তিনি বলেন—হে মাটি, তোমার ও আমার প্রভু আল্লাহ। এরপর তিনি মাটির অনিষ্ট, তার ভিতরের অনিষ্ট, তার মধ্যে যা সৃষ্টি করা হয়েছে তার অনিষ্ট এবং তার ওপর যা চলাফেরা করে তার অনিষ্ট থেকে আশ্রয় চান। আরও বাঘ, কাল সাপ, সাপ, বিচ্ছু, শহরবাসী এবং জন্মদানকারী ও জন্মলাভকারীর অনিষ্ট থেকেও আশ্রয় চান। এখানে সফরের রাতের ভয়, অজানা পরিবেশ এবং নানা ক্ষতির আশঙ্কা থেকে আল্লাহর দিকে ফিরে যাওয়ার শিক্ষা আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রাতে সফরে থাকলে আল্লাহর আশ্রয় চাওয়া নববী আমল।
- মাটি ও তার ওপর-ভিতরের অনিষ্ট থেকে আশ্রয় চাওয়া শেখানো হয়েছে।
- সাপ, বিচ্ছু ও ক্ষতিকর প্রাণীর অনিষ্ট থেকে দোয়া করা যায়।
- অজানা পরিবেশে মুমিন আল্লাহর ওপর ভরসা রাখে।
