৮/১৭২. অধ্যায়ঃ
সফরে দো‘আ করা মুস্তাহাব
রিয়াদুস সলেহিন : ১/৯৮৭
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ১/৯৮৭
وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم: « ثَلاَثُ دَعَوَاتٍ مُسْتَجَابَات لاَ شَكَّ فِيهِنَّ: دَعْوَةُ المَظْلُومِ، وَدَعْوَةُ المُسَافِرِ، وَدَعْوَةُ الوَالِدِ عَلَى وَلَدِهِ ». رواه أَبُو داود والترمذي، وَقَالَ:«حديث حسن » . وليس في رواية أَبي داود: عَلَى وَلَدِهِ
আবূ আব্দুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ’’তিন জনের দো’আ সন্দেহাতীতভাবে গৃহীত হয়ঃ (১) নির্যাতিত ব্যক্তির দো’আ, (২) মুসাফিরের দো’আ এবং (৩) ছেলের জন্য মাতা-পিতার বদ-দো’আ।’’ (আবূ দাউদ, তিরমিযী হাসান) [১]আবূ দাউদের বর্ণনায় ’’ছেলের জন্য’’ শব্দগুলি নেই। (অর্থাৎ তাতে আছে, ’’পিতা-মাতার দো’আ।’’)
আবূ দাউদ ১৫৩৬, তিরমিযী ১৯০৫, ৩৪৪৮, ইবনু মাজাহ ৩৮৬২, আহমাদ ৭৪৫৮, ৮৩৭৫, ৯৮৪০, ১০৩৩০, ১০৩৯২
