জুমার দিনে কোরআন তিলাওয়াত

মোট হাদিস ২২

জুমার দিনে কোরআন তিলাওয়াত সম্পর্কে সহীহ হাদিস

জুমার দিনে কোরআন তিলাওয়াত ও নির্দিষ্ট কিছু সূরা পড়ার ব্যাপারে নির্ভরযোগ্য হাদিস গ্রন্থগুলোতে গুরুত্বপূর্ণ বর্ণনা এসেছে। সহীহ হাদিস অনুযায়ী, প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) প্রতি জুমার দিন ফজরের সালাতে নিয়মিত সূরা আস-সাজদাহ এবং সূরা আল-ইনসান তিলাওয়াত করতেন। এছাড়া জুমার অন্যতম গুরুত্বপূর্ণ আমল খুতবা প্রদানের সময়ও তিনি পবিত্র কোরআনের বাণী প্রচার করতেন। সাহাবিদের বর্ণনা থেকে জানা যায়, আল্লাহর রাসূল (সা.) প্রতি জুমার দিন মিম্বারে দাঁড়িয়ে খুতবা দেওয়ার সময় অত্যন্ত গুরুত্বের সাথে সূরা ক্বাফ তিলাওয়াত করতেন। নবীজির পবিত্র মুখ থেকে বারবার শুনে সাহাবিরা এই সূরা মুখস্থ করেছিলেন। জুমার দিন জুমুআর নামাজ, ফজর এবং খুতবার বিশেষ মুহূর্তে এই সূরাগুলোর তিলাওয়াত ইসলামে জুমার দিনের মর্যাদাকে আরও বাড়িয়ে দেয়। ইসলামিক স্কলারদের মতে, জুমার দিনের এই সুন্নতগুলো আমাদের নিয়মিত অনুসরণ করা উচিত।

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى الصَّنْعَانِيُّ، قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنِي مُخَوَّلٌ، قَالَ: سَمِعْتُ مُسْلِمًا الْبَطِينَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقْرَأُ يَوْمَ الْجُمُعَةِ فِي صَلَاةِ الصُّبْحِ الم تَنْزِيلُ وَهَلْ أَتَى عَلَى الْإِنْسَانِ، وَفِي صَلَاةِ الْجُمُعَةِ بِسُورَةِ الْجُمُعَةِ وَالْمُنَافِقِينَ»

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) জুমু'আর দিনে ফজরের সালাতে "আলিফ লা-ম্ মীম, তান্যীলু ওয়াহাল আতা- 'আলাল ইনসা-ন” পাঠ করতেন, আর জুমু'আর সালাতে সূরা জুমু'আহ্ ও সূরা মুনাফিকূন পাঠ করতেন।

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا شَرِيكٌ، عَنْ مُخَوَّلِ بْنِ رَاشِدٍ، عَنْ مُسْلِمٍ الْبَطِينِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يَقْرَأُ يَوْمَ الْجُمُعَةِ فِي صَلاَةِ الْفَجْرِ * (تَنْزِيلُ ) السَّجْدَةَ وَ (هَلْ أَتَى عَلَى الإِنْسَانِ ) . قَالَ وَفِي الْبَابِ عَنْ سَعْدٍ وَابْنِ مَسْعُودٍ وَأَبِي هُرَيْرَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رَوَاهُ سُفْيَانُ الثَّوْرِيُّ وَشُعْبَةُ وَغَيْرُ وَاحِدٍ عَنْ مُخَوَّلٍ .

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) জুমু‘আর দিন ফজরের নামাযে ‘তানযীলুস সাজদাহ’ এবং হাল আতা ‘আলাল ইনসান’ সূরা দুটি পাঠ করতেন।

এ অনুচ্ছেদে সা’দ, ইবনু মাসঊদ ও আবূ হুরাইরা (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে। আবূ ‘ঈসা বলেনঃ ইবনু ‘আব্বাসের হাদীসটি হাসান সহীহ। সুফিয়ান সাওরী ও অন্যরা এ হাদীসটি মুখাওয়ালের সূত্রে বর্ণনা করেছেন।

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ ـ هُوَ ابْنُ هُرْمُزَ ـ عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّبِيُّ ﷺ يَقْرَأُ فِي الْجُمُعَةِ فِي صَلاَةِ الْفَجْرِ ﴾الم * تَنْزِيلُ‏}‏ السَّجْدَةَ وَ﴾هَلْ أَتَى عَلَى الإِنْسَانِ﴿

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) জুমার দিন ফজরের সালাতে الم تَنْزِيلُ এবং وَهَلْ أَتَى عَلَى الْإِنْسَانِ حِينٌ مِنْ الدَّهْرِ দুটি সূরা তেলাওয়াত করতেন।

حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ، الرَّحْمَنِ الأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ﷺ . أَنَّهُ كَانَ يَقْرَأُ فِي الْفَجْرِ يَوْمَ الْجُمُعَةِ { الم * تَنْزِيلُ} وَ { هَلْ أَتَى}

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) জুমু‘আর দিন ফজরের সালাতে “আলিফ লা~ম মী~ম তান্‌যীল” ও “হাল আতা-“ সূরাদ্বয় পাঠ করতেন।

ই.ফা. ১৯০৪, ই.সে. ১৯১১

حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، . أَنَّ النَّبِيَّ ﷺ كَانَ يَقْرَأُ فِي الصُّبْحِ يَوْمَ الْجُمُعَةِ بِـ { الم * تَنْزِيلُ} فِي الرَّكْعَةِ الأُولَى وَفِي الثَّانِيَةِ { هَلْ أَتَى عَلَى الإِنْسَانِ حِينٌ مِنَ الدَّهْرِ لَمْ يَكُنْ شَيْئًا مَذْكُورًا}

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) জুমু‘আর দিন ফজরের সালাতে প্রথম রাক‘আতে “আলিফ লা~ম মী~ম তান্‌যীল” (সূরা আস্‌ সাজদাহ্‌) এবং দ্বিতীয় রাক‘আতে “হাল আতা- 'আলাল ইনসা-নি হীনুম্‌ মিনাদ্‌ দাহ্‌রি লাম ইয়াকুন শায়আম্‌ মাযকূরা-” (সূরা আদ্‌ দাহ্‌র) সূরাদ্বয় পাঠ করতেন।

ই.ফা. ১৯০৫, ই.সে. ১৯১২

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ سُفْيَانَ، عَنْ مُخَوَّلِ، بْنِ رَاشِدٍ عَنْ مُسْلِمٍ الْبَطِينِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ ﷺ كَانَ يَقْرَأُ فِي صَلاَةِ الْفَجْرِ يَوْمَ الْجُمُعَةِ { الم * تَنْزِيلُ} السَّجْدَةُ وَ { هَلْ أَتَى عَلَى الإِنْسَانِ حِينٌ مِنَ الدَّهْرِ} وَأَنَّ النَّبِيَّ ﷺ كَانَ يَقْرَأُ فِي صَلاَةِ الْجُمُعَةِ سُورَةَ الْجُمُعَةِ وَالْمُنَافِقِينَ.

‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) জুমু‘আর দিন ফজরের সালাতে “আলিফ লা~ম মী~ম তান্যীলুস্ সাজ্দাহ্” (সূরা আস্ সাজদাহ্) ও “হাল আতা- ‘আলাল ইনসা-নি হীনুম্ মিনাদ্ দাহ্রি” (সূরা আদ্ দাহ্র) এবং জুমু‘আর সালাতে সূরাতুল জুমু‘আহ ও সূরা মুনাফিকূন পাঠ করতেন।

ই.ফা. ১৯০১, ই.সে. ১৯০৮

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَإِسْحَاقُ جَمِيعًا عَنْ جَرِيرٍ، - قَالَ يَحْيَى أَخْبَرَنَا جَرِيرٌ، - عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ الْمُنْتَشِرِ، عَنْ أَبِيهِ، عَنْ حَبِيبِ بْنِ، سَالِمٍ مَوْلَى النُّعْمَانِ بْنِ بَشِيرٍ عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يَقْرَأُ فِي الْعِيدَيْنِ وَفِي الْجُمُعَةِ بِـ { سَبِّحِ اسْمَ رَبِّكَ الأَعْلَى} وَ { هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ} قَالَ وَإِذَا اجْتَمَعَ الْعِيدُ وَالْجُمُعَةُ فِي يَوْمٍ وَاحِدٍ يَقْرَأُ بِهِمَا أَيْضًا فِي الصَّلاَتَيْنِ.

নু‘মান ইবনু বাশীর (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) দু’ ঈদের সালাতে ও জুমার সালাতে “সাব্বিহিস্‌মা রব্বিকাল আ’লা-“ ও “হাল আতা-কা হাদীসুল গ-শিয়াহ্‌” সূরাদ্বয় পাঠ করতেন। বর্ণনাকারী বলেন, ঈদ ও জুমা একই দিন হলেও তিনি উভয় সালাতে ঐ সূরাদ্বয় পাঠ করতেন।

ই.ফা. ১৮৯৮, ই.সে. ১৯০৫

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، عَنْ شُعْبَةَ، أَنَّ إِبْرَاهِيمَ بْنَ مُحَمَّدِ بْنِ الْمُنْتَشِرِ أَخْبَرَهُ، قَالَ: سَمِعْتُ أَبِي يُحَدِّثُ، عَنْ حَبِيبِ بْنِ سَالِمٍ، عَنْ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الْجُمُعَةِ بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى، وَهَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ، وَرُبَّمَا اجْتَمَعَ الْعِيدُ وَالْجُمُعَةُ، فَيَقْرَأُ بِهِمَا فِيهِمَا جَمِيعًا»

নু‘মান ইবনু বাশীর (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) জুমু'আর সালাতে "সাব্বিহিস্স্না রব্বিকাল আ'লা-" (৮৭. সূরা আ'লা-) এবং “হাল আতা-কা হাদীসুল গ-শিয়াহ" (৮৮. সূরা গ-শিয়াহ্) তিলাওয়াত করতেন। আর কখনও ঈদ এবং জুমু'আহ্ একত্রিত হয়ে যেত তখন ঈদ এবং জুমু'আর উভয় সালাতে ঐ দু' সূরা তিলাওয়াত করতেন।

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، عَنْ شُعْبَةَ، قَالَ: أَخْبَرَنِي مَعْبَدُ بْنُ خَالِدٍ، عَنْ زَيْدِ بْنِ عُقْبَةَ، عَنْ سَمُرَةَ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي صَلَاةِ الْجُمُعَةِ بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى وَهَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ»

সামুরাহ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) জুমু'আর সালাতে "সাব্বিহিস্যা রব্বিকাল আ'লা-" (৮৭. সূরা আ'লা-) এবং “হাল আতা-কা হাদীসুল গ- শিয়াহ্” (৮৮. সূরা গ-শিয়াহ্) পড়তেন।

وَحَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ ضَمْرَةَ بْنِ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ، اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ كَتَبَ الضَّحَّاكُ بْنُ قَيْسٍ إِلَى النُّعْمَانِ بْنِ بَشِيرٍ يَسْأَلُهُ أَىَّ شَىْءٍ قَرَأَ رَسُولُ اللَّهِ ﷺ يَوْمَ الْجُمُعَةِ سِوَى سُورَةِ الْجُمُعَةِ فَقَالَ كَانَ يَقْرَأُ ﴾ هَلْ أَتَاكَ﴿

'উবায়দুল্লাহ ইবনু 'আবদুল্লাহ (রহঃ) হতে বর্ণিতঃ

যহ্‌হাক ইবনু ক্বায়স (রাঃ) নু’মান ইবনু বাশীর (রাঃ)-কে চিঠি লিখে জিজ্ঞেস করলেন যে, রাসূলুল্লাহ (ﷺ) জুমু‘আর দিন সূরা জুমু‘আহ্‌ ব্যতীত আর কোন সূরা পাঠ করতেন? তিনি বলেন, তিনি “হাল আতা-কা হাদীসুল গ-শিয়াহ্‌” সূরা পাঠ করতেন।

ই.ফা. ১৯০০, ই.সে. ১৯০৭

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন