জালিম শাসকের সামনে সত্য বলা

মোট হাদিস ০৩

যুলুমবাজ শাসকের সামনে সত্য কথা বলা এবং সর্বোত্তম জিহাদের হাদিস

পবিত্র ইসলামে অন্যায় ও যুলুমের প্রতিবাদ করার ব্যাপারে অত্যন্ত জোরালো নির্দেশনা দেওয়া হয়েছে। রাসুলুল্লাহ ﷺ এর পবিত্র বাণী থেকে জানা যায়, অত্যাচারী বা যুলুমবাজ শাসকের সামনে সত্য কথা বলাই হলো সর্বোত্তম জিহাদ। তিনি তাঁর উম্মতকে ভবিষ্যৎবাণী করে সতর্ক করেছেন যে, শেষ যুগে এমন কিছু শাসকের আবির্ভাব ঘটবে যারা চরম মিথ্যাচার ও অন্যায় করবে। যে ব্যক্তি এই সমস্ত জালিম শাসকদের মিথ্যাকে সত্য বলে মেনে নেবে এবং তাদের যুলুমের কাজে সাহায্য-সহযোগিতা করবে, রাসুলুল্লাহ ﷺ তাদের সাথে নিজের সমস্ত সম্পর্ক ছিন্ন ঘোষণা করেছেন এবং তারা কিয়ামতের দিন হাউযে কাওসারের পানি পান করতে পারবে না। পক্ষান্তরে, যারা তাদের মিথ্যাকে প্রত্যাখ্যান করবে এবং অন্যায় কাজে সাহায্য করবে না, তারাই আল্লাহর রাসূল ﷺ এর প্রকৃত সঙ্গী এবং তারাই হাউযে কাওসারে তাঁর কাছে আসার অধিকার লাভ করবে।

أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ الشَّعْبِيِّ، عَنْ عَاصِمٍ الْعَدَوِيِّ، عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ قَالَ: خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ تِسْعَةٌ، فَقَالَ: «إِنَّهُ سَتَكُونُ بَعْدِي أُمَرَاءُ مَنْ صَدَّقَهُمْ بِكَذِبِهِمْ، وَأَعَانَهُمْ عَلَى ظُلْمِهِمْ، فَلَيْسَ مِنِّي وَلَسْتُ مِنْهُ، وَلَيْسَ بِوَارِدٍ عَلَيَّ الْحَوْضَ، وَمَنْ لَمْ يُصَدِّقْهُمْ بِكَذِبِهِمْ، وَلَمْ يُعِنْهُمْ عَلَى ظُلْمِهِمْ، فَهُوَ مِنِّي وَأَنَا مِنْهُ، وَهُوَ وَارِدٌ عَلَيَّ الْحَوْضَ»

কা‘ব ইবনু ‘উজরাহ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) আমাদের কাছে আসলেন, তখন আমরা ছিলাম নয়জন ব্যক্তি। তিনি (ﷺ) বললেন: অচিরেই আমার পর এমন শাসক হবে, যে ব্যক্তি তাদের মিথ্যাকে স্বীকার করবে, আর অন্যায় কাজে তাদের সহযোগিতা করবে, সে আমার অন্তর্ভুক্ত নয় এবং আমার সাথে তার কোন সম্পর্ক নেই। কিয়ামতের দিন সে আমার হাওযের কাছে আসতে পারবে না, আর যারা এ সকল শাসকের মিথ্যাকে স্বীকার করবে না, আর জুলুমেও তাদের সহযোগিতা করবে না; সে আমার সাথী এবং আমিও তার সাথী; আর এ ব্যক্তি আমার কাছে হাওযে আসবে।

خْبَرَنَا هَارُونُ بْنُ إِسْحَاقَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ يَعْنِي ابْنَ عَبْدِ الْوَهَّابِ قَالَ: حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ الشَّعْبِيِّ، عَنْ عَاصِمٍ الْعَدَوِيِّ، عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ قَالَ:خَرَجَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ تِسْعَةٌ خَمْسَةٌ وَأَرْبَعَةٌ، أَحَدُ الْعَدَدَيْنِ مِنَ الْعَرَبِ، وَالْآخَرُ مِنَ الْعَجَمِ، فَقَالَ: «اسْمَعُوا، هَلْ سَمِعْتُمْ أَنَّهُ سَتَكُونُ بَعْدِي أُمَرَاءُ، مَنْ دَخَلَ عَلَيْهِمْ فَصَدَّقَهُمْ بِكَذِبِهِمْ، وَأَعَانَهُمْ عَلَى ظُلْمِهِمْ، فَلَيْسَ مِنِّي وَلَسْتُ مِنْهُ، وَلَيْسَ يَرِدُ عَلَيَّ الْحَوْضَ، وَمَنْ لَمْ يَدْخُلْ عَلَيْهِمْ، وَلَمْ يُصَدِّقْهُمْ بِكَذِبِهِمْ، وَلَمْ يُعِنْهُمْ عَلَى ظُلْمِهِمْ، فَهُوَ مِنِّي وَأَنَا مِنْهُ، وَسَيَرِدُ عَلَيَّ الْحَوْضَ»

কা‘ব ইবনু ‘উজরাহ (রাঃ) হতে বর্ণিতঃ

একদিন রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিকট আসলেন। তখন আমরা ছিলাম নয়জন। চারজন ও পাঁচজন। এর একটি সংখ্যা 'আরব এবং অপর সংখ্যায় ছিল অনারব। তিনি (ﷺ) বললেন: শোন, তোমরা কি শুনেছ যে, আমার পরে এমন শাসক হবে, যারা তাদের নিকট গিয়ে তাদের মিথ্যাকে সত্য বলে স্বীকার করবে, আর অত্যাচারে তাদের সাহায্য-সহযোগিতা করবে, আমি তার নই, আর সেও আমার অন্তর্ভুক্ত নয়। সে আমার কাছে হাওযে আসতে পারবে না। আর যারা তাদের নিকট যাবে না, তাদের মিথ্যাকে সত্য বলে স্বীকার করবে না এবং তাদের অত্যাচারে সাহায্য-সহযোগিতা করবে না, সে আমার এবং আমিও তার, আর সে আমার কাছে হাওযে আসতে সক্ষম হবে।

أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ سُفْيَانَ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ وَضَعَ رِجْلَهُ فِي الْغَرْزِ، أَيُّ الْجِهَادِ أَفْضَلُ؟ قَالَ: «كَلِمَةُ حَقٍّ عِنْدَ سُلْطَانٍ جَائِرٍ»

তারিক ইবনু শিহাব (রাঃ) হতে বর্ণিতঃ

এক ব্যক্তি নবী (ﷺ) কে জিজ্ঞেস করল, আর তখন তিনি তাঁর পা ঘোড়ার পাদানীতে রেখেছিলেন, কোন্ জিহাদ সর্বোত্তম? তিনি (ﷺ) বললেন: জুলুমবাজ শাসকের সামনে সত্য কথা বলা।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন