ওজু ভঙ্গের কারণসমূহ
মোট হাদিস ১১
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ مَيْمُونٍ قَالَ: حَدَّثَنَا مَخْلَدُ بْنُ يَزِيدَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: تَذَاكَرَ عَلِيٌّ وَالْمِقْدَادُ وَعَمَّارٌ فَقَالَ: عَلِيٌّ: إِنِّي امْرُؤٌ مَذَّاءٌ وَإِنِّي أَسْتَحِي أَنْ أَسْأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِمَكَانِ ابْنَتِهِ مِنِّي , فَيَسْأَلُهُ أَحَدُكُمَا - فَذَكَرَ لِي أَنَّ أَحَدَهُمَا , وَنَسِيتُهُ , سَأَلَهُ - فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ذَاكَ الْمَذْيُ إِذَا وَجَدَهُ أَحَدُكُمْ فَلْيَغْسِلْ ذَلِكَ مِنْهُ , وَلْيَتَوَضَّأْ وُضُوءَهُ لِلصَّلَاةِ» أَوْ «كَوُضُوءِ الصَّلَاةِ»
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
'আলী, মিকদাদ এবং 'আম্মার (রাঃ) আলাপ করছিলেন, 'আলী (রাঃ) বললেন, আমি এমন একজন ব্যক্তি যার মাযী নির্গত হয়, কিন্তু এ ব্যাপারে রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করতে আমি লজ্জাবোধ করি। যেহেতু তাঁর কন্যা আমার সহধর্মিণী। অতএব তোমাদের একজন তাঁকে জিজ্ঞেস কর। অতঃপর তাঁদের একজন জিজ্ঞেস করলেন। কে জিজ্ঞেস করেছিল তা ভুলে গেছি। নাবী (ﷺ) বললেন, তা মাযী। যখন কারো তা নির্গত হয় তখন সে তার ঐ স্থান ধুয়ে ফেলবে এবং সালাতের ওজুর ন্যায় ওজু করবে অথবা তিনি বলেছেন, সালাতের ওজুর ন্যায়।
অধ্যায়-২৮/ক: সুলায়মান-এর বিপরীত বর্ণনা
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عِيسَى، عَنِ ابْنِ وَهْبٍ وَذَكَرَ كَلِمَةً مَعْنَاهَا: أَخْبَرَنِي مَخْرَمَةُ بْنُ بُكَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَرْسَلْتُ الْمِقْدَادَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْأَلُهُ عَنِ الْمَذْيِ فَقَالَ: «تَوَضَّأْ وَانْضَحْ فَرْجَكَ» قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: مَخْرَمَةُ لَمْ يَسْمَعْ مِنْ أَبِيهِ شَيْئًا
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
'আলী (রাঃ) বলেছেন, আমি মিকদাদ (রাঃ)-কে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট মাযী সম্পর্কে প্রশ্ন করার জন্যে পাঠালাম। তিনি বললেন, সে ওজু করবে এবং লজ্জাস্থান ধুয়ে ফেলবে।
আবূ 'আবদুর রহমান (ইমাম নাসায়ী) বলেন, মাখরামাহ্ (রহঃ) তাঁর পিতা হতে কোন হাদীস শুনেননি।
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا زَائِدَةُ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَلِيٍّ، قَالَ كُنْتُ رَجُلاً مَذَّاءً فَأَمَرْتُ رَجُلاً أَنْ يَسْأَلَ النَّبِيَّ ﷺ لِمَكَانِ ابْنَتِهِ فَسَأَلَ فَقَالَ «تَوَضَّأْ وَاغْسِلْ ذَكَرَكَ».
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
আমার অধিক মযী বের হত। নবী (ﷺ)-এর কন্যা আমার স্ত্রী হবার কারণে আমি একজনকে নবী (ﷺ) এর নিকট এ বিষয়ে জিজ্ঞেস করার জন্য পাঠালাম। তিনি প্রশ্ন করলে নবী (ﷺ) বললেনঃ ওজু কর এবং লজ্জাস্থান ধুয়ে ফেল।
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا عَبِيدَةُ قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ الْأَعْمَشُ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: كُنْتُ رَجُلًا مَذَّاءً فَأَمَرْتُ رَجُلًا، فَسَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «فِيهِ الْوُضُوءُ»---[حكم الألباني] صحيح لغيره
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
আমি এমন এক ব্যক্তি ছিলাম যার প্রায়ই মাযী নির্গত হত। আমি এক ব্যক্তিকে অনুরোধ করলে সে নাবী (ﷺ)-কে জিজ্ঞেস করল। তিনি (ﷺ) বললেন, এতে ওজু করতে হবে।
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ قَالَ: أَخْبَرَنِي سُلَيْمَانُ الْأَعْمَشُ قَالَ: سَمِعْتُ مُنْذِرًا، عَنْ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ، عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: اسْتَحْيَيْتُ أَنْ أَسْأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْمَذْيِ - مِنْ أَجْلِ فَاطِمَةَ - فَأَمَرْتُ الْمِقْدَادَ فَسَأَلَهُ , فَقَالَ: «فِيهِ الْوُضُوءُ»
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
ফাত্বিমাহ্ (রাঃ)-এর কারণে আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে মাযী সম্পর্কে প্রশ্ন করতে লজ্জাবোধ করতাম। অতএব আমি মিক্বদাদ (রাঃ)-কে অনুরোধ করলে তিনি তাঁকে এ ব্যাপারে প্রশ্ন করলেন। তিনি (ﷺ) বললেন, এতে ওজু করতে হবে।
অধ্যায়-২৮/খ: বুকায়র-এর বিপরীত বর্ণনা
أَخْبَرَنَا عُتْبَةُ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ: قُرِئَ عَلَى مَالِكٍ وَأَنَا أَسْمَعُ، عَنْ أَبِي النَّضْرِ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنِ الْمِقْدَادِ بْنِ الْأَسْوَدِ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَمَرَهُ أَنْ يَسْأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الرَّجُلِ إِذَا دَنَا مِنَ الْمَرْأَةِ فَخَرَجَ مِنْهُ الْمَذْيُ - فَإِنَّ عِنْدِي ابْنَتَهُ وَأَنَا أَسْتَحْيِي أَنْ أَسْأَلَهُ - فَسَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ , فَقَالَ: «إِذَا وَجَدَ أَحَدُكُمْ ذَلِكَ فَلْيَنْضَحْ فَرْجَهُ وَلْيَتَوَضَّأْ وَضُوءَهُ لِلصَّلَاةِ»
আলী ইবনু আবূ তালিব (রাঃ) হতে বর্ণিতঃ
মিক্বদাদ ইবনুল আসওয়াদ (রাঃ) হতে বর্ণিত। আলী ইবনু আবূ ত্বালিব (রাঃ) তাঁকে (মিক্বদাদকে) রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট ঐ ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করার অনুরোধ করেন যে ব্যক্তি তার স্ত্রীর কাছে গেলে তার মাযী নির্গত হয়। কেননা তাঁর কন্যা আমার বিবাহে থাকায় আমি তাঁকে জিজ্ঞেস করতে লজ্জাবোধ করি। মিকুদাদ (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-কে প্রশ্ন করলে তিনি বললেন, সে যেন তার লজ্জাস্থান ধুয়ে ফেলে এবং সালাতের ওজুর ন্যায় ওজুর করে।
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، عَنْ لَيْثِ بْنِ سَعْدٍ، عَنْ بُكَيْرِ بْنِ الْأَشَجِّ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ قَالَ: أَرْسَلَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ الْمِقْدَادَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْأَلُهُ عَنِ الرَّجُلِ يَجِدُ الْمَذْيَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَغْسِلُ ذَكَرَهُ ثُمَّ لِيَتَوَضَّأْ»---[حكم الألباني] صحيح لغيره
সুলায়মান ইবনু ইয়াসার (রহঃ) হতে বর্ণিতঃ
'আলী ইবনু আবূ ত্বালিব (রাঃ) মিক্বদাদ (রাঃ)-কে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এমন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করতে পাঠালেন যার মাযী নির্গত হয়। তখন রাসূলুল্লাহ (ﷺ)-বললেন, সে তার পুরুষাঙ্গ ধুয়ে নিবে এবং ওজু করবে।
أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَوَاءٍ، عَنْ شُعْبَةَ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ بُسْرَةَ بِنْتِ صَفْوَانَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا أَفْضَى أَحَدُكُمْ بِيَدِهِ إِلَى فَرْجِهِ فَلْيَتَوَضَّأْ»
বুসরাহ্ বিনতু সফওয়ান (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন: যদি তোমাদের কেউ নিজ লজ্জাস্থানে হাত রাখে তবে সে যেন ওজু করে নেয়।
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ قَالَ: أَخْبَرَنِي أَبِي، عَنْ بُسْرَةَ بِنْتِ صَفْوَانَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ مَسَّ ذَكَرَهُ فَلَا يُصَلِّي حَتَّى يَتَوَضَّأَ» قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: هِشَامُ بْنُ عُرْوَةَ لَمْ يَسْمَعْ مِنْ أَبِيهِ هَذَا الْحَدِيثَ، وَاللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى أَعْلَمُ
বুসরাহ্ বিনতু সফওয়ান (রাঃ) হতে বর্ণিতঃ
নাবী (ﷺ) বলেছেন: যে ব্যক্তি নিজ যৌনাঙ্গ স্পর্শ করে সে যেন ওজু করা ব্যতীত সালাত আদায় না করে। আবূ 'আবদুর রহমান (ইমাম নাসায়ী) বলেন, হিশাম ইবনু 'উরওয়াহ্ হাদীসটি তাঁর বাবা হতে শুনেননি। আল্লাহই ভালো জানেন।
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ مَرْوَانَ بْنِ الْحَكَمِ أَنَّهُ قَالَ: «الْوُضُوءُ مِنْ مَسِّ الذَّكَرِ». فَقَالَ مَرْوَانُ: أَخْبَرَتْنِيهِ بُسْرَةُ بِنْتُ صَفْوَانَ فَأَرْسَلَ عُرْوَةُ قَالَتْ: ذَكَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا يُتَوَضَّأُ مِنْهُ؟ فَقَالَ: «مِنْ مَسِّ الذَّكَرِ»
মারওয়ান ইব্নুল হাকাম (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি বললেন, লজ্জাস্থান স্পর্শ করলে ওজু করতে হবে। মারওয়ান বলেন, বুসরাহ্ বিনতু সাফ্ওয়ান (রাঃ) আমাকে তা বর্ণনা করেছেন। এ কথা শুনে 'উরওয়াহ্ (রহঃ) তার নিকট লোক পাঠালে তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) কি কি কাজে ওজু করতে হবে তার উল্লেখ করতে গিয়ে বলেছেন, পুরুষাঙ্গ স্পর্শ করলেও।
