৪/২৮. অধ্যায়ঃ
মাযী বের হলে উযূ করা
সুনানে নাসাঈ : ৪৩৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৪৩৯
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، عَنْ لَيْثِ بْنِ سَعْدٍ، عَنْ بُكَيْرِ بْنِ الْأَشَجِّ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ قَالَ: أَرْسَلَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ الْمِقْدَادَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْأَلُهُ عَنِ الرَّجُلِ يَجِدُ الْمَذْيَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَغْسِلُ ذَكَرَهُ ثُمَّ لِيَتَوَضَّأْ»---[حكم الألباني] صحيح لغيره
সুলায়মান ইব্ন ইয়াসার (রাঃ) হতে বর্ণিতঃ
আলী ইবন আবু তালিব (রাঃ) মিকদাদ (রাঃ)-কে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এমন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করতে পাঠালেন যার মযী নির্গত হয়। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, সে তার পুরুষাঙ্গ ধুয়ে নিবে এবং ওজু করবে।
