কোরআন তিলাওয়াতের নিয়ম
মোট হাদিস ৪৫
কোরআন তিলাওয়াতের সঠিক নিয়ম ও সহীহ হাদিস
কোরআন তিলাওয়াতের নিয়ম সম্পর্কিত এই সহীহ হাদিসগুলো থেকে আমরা আল্লাহর বাণী পাঠ করার বিভিন্ন গুরুত্বপূর্ণ নিয়ম জানতে পারি। রাসুলুল্লাহ (সাঃ) নিজে বিভিন্ন আয়াত পাঠ করার সময় হরফের সঠিক উচ্চারণ এবং হরকতের ব্যবহারের প্রতি অত্যন্ত যত্নশীল ছিলেন। যেমন তিনি কোনো আয়াতে সীন হরফে যের দিয়ে পড়েছেন এবং কোনো শব্দে পেশ দিয়ে পড়েছেন, যা আমাদের তিলাওয়াতের সময় বিশুদ্ধতার গুরুত্ব শেখায়। এছাড়া রাতে উচ্চস্বরে কুরআন তিলাওয়াত করার স্পষ্ট বৈধতা ও উপকারিতাও এখানে প্রমাণিত হয়, কারণ এক ব্যক্তির উচ্চস্বরের তিলাওয়াত রাসুলুল্লাহ (সাঃ) কে একটি আয়াত স্মরণ করিয়ে দিয়েছিল যা তিনি ভুলে যেতে বসেছিলেন। ইসলামিক স্কলারদের মতে, আল্লাহর কিতাব পাঠ করার সময় স্পষ্টতা, বিশুদ্ধ উচ্চারণ এবং সঠিক নিয়ম মেনে চলা অত্যন্ত আবশ্যক, যা এই বর্ণিত হাদিসগুলোর মূল শিক্ষা।
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، مُحَمَّدُ بْنُ أَبَانَ حَدَّثَنَا أَيُّوبُ بْنُ سُوَيْدٍ الرَّمْلِيُّ، عَنْ يُونُسَ بْنِ يَزِيدَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ ﷺ وَأَبَا بَكْرٍ وَعُمَرَ - وَأُرَاهُ قَالَ - وَعُثْمَانَ كَانُوا يَقْرَءُونَ (مَلِكِ يَوْمِ الدِّينِ ) .قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ مِنْ حَدِيثِ الزُّهْرِيِّ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ إِلاَّ مِنْ حَدِيثِ هَذَا الشَّيْخِ أَيُّوبَ بْنِ سُوَيْدٍ الرَّمْلِيِّ . وَقَدْ رَوَى بَعْضُ أَصْحَابِ الزُّهْرِيِّ هَذَا الْحَدِيثَ عَنِ الزُّهْرِيِّ أَنَّ النَّبِيَّ ﷺ وَأَبَا بَكْرٍ وَعُمَرَ كَانُوا يَقْرَءُونَ (مَلِكِ يَوْمِ الدِّينِ ) . وَقَدْ رَوَى عَبْدُ الرَّزَّاقِ عَنْ مَعْمَرٍ عَنِ الزُّهْرِيِّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ أَنَّ النَّبِيَّ ﷺ وَأَبَا بَكْرٍ وَعُمَرَ كَانُوا يَقْرَءُونَ (مَلِكِ يَوْمِ الدِّينِ ).
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ), আবু বকর, উমর এবং উসমান (রাঃ) তাঁরা প্রত্যেকেই পাঠ করতেনঃ “মালিকি ইয়াওমিদ্দীন" অর্থাৎ মীমের সাথে আলিফসহ মদ্দের সাথে পাঠ করতেন।
আবূ ঈসা বলেনঃ এ হাদীসটি গারীব।
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، قَالَ حَدَّثَنَا مُوسَى بْنُ أَبِي عَائِشَةَ، قَالَ حَدَّثَنَا سَعِيدُ بْنُ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، فِي قَوْلِهِ تَعَالَى ﴾لاَ تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ﴿ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يُعَالِجُ مِنَ التَّنْزِيلِ شِدَّةً، وَكَانَ مِمَّا يُحَرِّكُ شَفَتَيْهِ ـ فَقَالَ ابْنُ عَبَّاسٍ فَأَنَا أُحَرِّكُهُمَا لَكُمْ كَمَا كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يُحَرِّكُهُمَا.وَقَالَ سَعِيدٌ أَنَا أُحَرِّكُهُمَا كَمَا رَأَيْتُ ابْنَ عَبَّاسٍ يُحَرِّكُهُمَا. فَحَرَّكَ شَفَتَيْهِ ـ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى ﴾لاَ تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ* إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ﴿ قَالَ جَمْعُهُ لَهُ فِي صَدْرِكَ، وَتَقْرَأَهُ ﴾فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ﴿ قَالَ فَاسْتَمِعْ لَهُ وَأَنْصِتْ ﴾ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ﴿ ثُمَّ إِنَّ عَلَيْنَا أَنْ تَقْرَأَهُ. فَكَانَ رَسُولُ اللَّهِ ﷺ بَعْدَ ذَلِكَ إِذَا أَتَاهُ جِبْرِيلُ اسْتَمَعَ، فَإِذَا انْطَلَقَ جِبْرِيلُ قَرَأَهُ النَّبِيُّ ﷺ كَمَا قَرَأَهُ.
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
মহান আল্লাহর বাণীঃ “ওহী দ্রুত আয়ত্ত করার জন্য আপনি ওহী নাযিল হওয়ার সময় আপনার জিহ্বা নাড়বেন না”। (সূরা ক্বিয়ামাহ ৭৫/১৬)-এর ব্যাখ্যায় বলেন, আল্লাহর রাসূল (ﷺ) ওহী অবতরণের সময় তা আয়ত্ত করতে বেশ কষ্ট করতেন এবং প্রায়ই তিনি তাঁর উভয় ঠোঁট নড়াতেন’। ইব্নু ‘আব্বাস (রাঃ) বলেন, ‘আমি তোমাকে দেখানোর জন্য ঠোঁট দুটি নাড়ছি যেভাবে আল্লাহর রাসূল (ﷺ) তা নড়াতেন’। সা’ঈদ (রহঃ) (তাঁর শিষ্যদের) বলেন, ‘আমি ইব্নু ‘আব্বাস (রাঃ)-কে যেরূপে তাঁর ঠোঁট দুটি নড়াতে দেখেছি, সেভাবেই আমার ঠোঁট দুটি নড়াচ্ছি’। এই বলে তিনি তাঁর ঠোঁট দুটি নড়ালেন।এ সম্পর্কে আল্লাহ তা’আলা অবতীর্ণ করলেনঃ “ওহী দ্রুত আয়ত্ত করার জন্য আপনি ওহী নাযিল হবার সময় আপনার জিহ্বা নড়াবেন না, এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমার”। (সূরা ক্বিয়ামাহ ৭৫/১৬)।ইব্নু 'আব্বাস (রাঃ) বলেন, “এর অর্থ হলোঃ তোমার অন্তরে তা হেফাযত করা এবং তোমার দ্বারা তা পাঠ করানো। “সুতরাং আমি যখন তা পাঠ করি, তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন”- (সূরা ক্বিয়ামাহ ৭৫/১৮)। ইব্নু আব্বাস (রাঃ) বলেন, অর্থাৎ মনোযোগ সহকারে শুন এবং চুপ থাক। “তারপর এর বিশদ বর্ণনার দায়িত্ব তো আমারই”-(সূরা ক্বিয়ামাহ ৭৫/১৯)। অর্থাৎ তুমি তা পাঠ করবে, এটাও আমার দায়িত্ব।তারপর যখন আল্লাহর রাসূল (ﷺ)- এর নিকট জিবরীল (আঃ) আসতেন, তখন তিনি মনোযোগ দিয়ে কেবল শুনতেন। জিবরীল (আঃ) চলে যাবার পর তিনি যেমন পাঠ করেছিলেন, আল্লাহর রাসূল (ﷺ)-ও তদ্রূপ পাঠ করতেন।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَسْعُودٍ الْمِصِّيصِيُّ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ دِينَارٍ، حَدَّثَنَا سَعْدُ بْنُ أَوْسٍ، عَنْ مِصْدَعٍ أَبِي يَحْيَى، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ أَقْرَأَنِي أُبَىُّ بْنُ كَعْبٍ كَمَا أَقْرَأَهُ رَسُولُ اللَّهِ ﷺ ﴾ فِي عَيْنٍ حَمِئَةٍ ﴿ مُخَفَّفَةً .
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
উবাই ইবনু কা’ব (রাঃ) আমাকে ঐভাবে পড়িয়েছেন যেভাবে রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে পড়িয়েছিলেন। যেমন فِي عَيْنٍ حَمِئَةٍ এখানে فِي عَيْنٍ حَمِئَةٍ শব্দটি হালকাভাবে পড়েছেন
[৩৯৮৬] তিরমিযী। ইমাম তিরমিযী বলেনঃ হাদীসটি এই সূত্র ছাড়া অন্য কোন সূত্রে আমরা এটি অবহিত নই।
حَدَّثَنَا مُوسَى، - يَعْنِي ابْنَ إِسْمَاعِيلَ - حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها أَنَّ رَجُلاً، قَامَ مِنَ اللَّيْلِ فَقَرَأَ فَرَفَعَ صَوْتَهُ بِالْقُرْآنِ فَلَمَّا أَصْبَحَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ «يَرْحَمُ اللَّهُ فُلاَنًا كَائِنٌ مِنْ آيَةٍ أَذْكَرَنِيهَا اللَّيْلَةَ كُنْتُ قَدْ أَسْقَطْتُهَا».
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
একদা রাতে এক লোক উচ্চস্বরে কোরআন তিলাওয়াত করলো। সকালে রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আল্লাহ অমুক ব্যক্তির উপর রহমত বর্ষণ করুন। সে রাতে আমাকে এমন কিছু আয়াত স্মরণ করিয়ে দিয়েছে যা আমি প্রায় ভুলতে বসেছিলাম।
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هَارُونُ بْنُ مُوسَى النَّحْوِيُّ، عَنْ بُدَيْلِ بْنِ مَيْسَرَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ، عَنْ عَائِشَةَ، - رضى الله تعالى عنها - قَالَتْ سَمِعْتُ النَّبِيَّ ﷺ يَقْرَؤُهَا ﴾ فَرُوحٌ وَرَيْحَانٌ ﴿ .
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ)-কে এই আয়াত এভাবে পড়তে শুনেছিঃ فَرُوحٌ وَرَيْحَانٌ।
[৩৯৯১]
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ عُرْوَةَ، أَنَّ عَائِشَةَ، - رضى الله عنها - قَالَتْ نَزَلَ الْوَحْىُ عَلَى رَسُولِ اللَّهِ ﷺ فَقَرَأَ عَلَيْنَا ﴾ سُورَةٌ أَنْزَلْنَاهَا وَفَرَضْنَاهَا ﴿ . قَالَ أَبُو دَاوُدَ يَعْنِي مُخَفَّفَةً حَتَّى أَتَى عَلَى هَذِهِ الآيَاتِ.
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর উপর ওহী অবতীর্ণ হয়েছে আর তিনি আমাদের নিকট তা পাঠ করেছেনঃسُورَةٌ أَنْزَلْنَاهَا وَفَرَضْنَاهَا (সূরা আন-নূরঃ ১)।ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, অর্থাৎ হালকাভাবে (তাশদীদ ছাড়া)। অতঃপর তিনি সামনের দিকে পড়তে থাকেন।
[৪০০৮]
حَدَّثَنَا بِشْرُ بْنُ هِلاَلٍ الصَّوَّافُ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ الضُّبَعِيُّ، عَنْ هَارُونَ الأَعْوَرِ، عَنْ بُدَيْلِ بْنِ مَيْسَرَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ ﷺ كَانَ يَقْرَأُ ﴾فَروح وريحان وَجنة نَعيمٍ ﴿ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ هَارُونَ الأَعْوَرِ .
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) "ফারূহুন ওয়া রাইহানুন ওয়া জান্নাতু নাঈম" পাঠ করতেন।
আবূ 'ঈসা বলেন, এ হাদীসটি হাসান গারীব। আমরা এ হাদীসটি শুধু হারূন আল-আওয়ারের রিওয়ায়াত হিসাবেই জেনেছি।
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِيُّ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، ح وَحَدَّثَنَا نَصْرُ بْنُ عَاصِمٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرٍ، رضى الله عنه أَنَّ النَّبِيَّ ﷺ قَرَأَ ﴾ وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى ﴿
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) এ আয়াত (এভাবে) পড়েছেনঃ “তোমরা মাক্বামে ইবরাহীমকে সালাতের স্থান বানিয়ে নাও”। (সূরা আল-বাক্বারাহঃ ১২৫)।
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الذِّمَارِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ، قَالَ رَأَيْتُ النَّبِيَّ ﷺ يَقْرَأُ ﴾ يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ ﴿
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ)-কে দেখছি এই আয়াত এভাবে পড়তেঃ يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ।
[৩৯৯৫] হাকিম। ইমাম হাকিম (রহঃ) বলেনঃ সানাদ সহীহ। ইমাম যাহাবী (রহঃ) বলেনঃ সানাদে ‘আবদুল মালিক যাঈফ।
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، حَدَّثَنَا يُونُسُ بْنُ يَزِيدَ، عَنْ أَبِي عَلِيِّ بْنِ يَزِيدَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَرَأَهَا رَسُولُ اللَّهِ ﷺ ﴾ وَالْعَيْنُ بِالْعَيْنِ ﴿.
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) এ আয়াত (এভাবে) পড়তেনঃ وَالْعَيْنُ بِالْعَيْنِ।
[৩৯৭৬] তিরমিযী, আহমাদ। ইমাম তিরমিযী বলেনঃ ‘হাসান গরীব।’ এর সানাদে ‘আলী ইবনু ইয়াযীদ আইলী অজ্ঞাত (মাজহুল) যেমনটি হাফিয বলেছেন আত-তাক্বরীব গ্রন্থে।
