বাড়িতে নামাজ পড়ার বিধান

মোট হাদিস ০৫

বসে এবং ঘরে নামাজ পড়ার নিয়ম ও সহীহ হাদিসের দিকনির্দেশনা

ইসলাম একটি সহজ ও সাবলীল জীবনব্যবস্থা, যেখানে মানুষের শারীরিক অক্ষমতা ও পারিপার্শ্বিক পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র হাদিস থেকে আমরা জানতে পারি যে, ইসলামে ইবাদতের ক্ষেত্রে কোনো জোরজবরদস্তি নেই। কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকেন বা শারীরিক সমস্যার কারণে দাঁড়িয়ে সালাত আদায় করতে না পারেন, তবে তিনি বসে নামাজ পড়তে পারবেন। এমনকি বসে পড়তে অক্ষম হলে শুয়ে বা কাত হয়ে নামাজ আদায়ের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া বার্ধক্যজনিত কারণে রাসুলুল্লাহ (সা.) নিজেও রাতের নফল সালাত বসে আদায় করতেন এবং রুকুর আগে দাঁড়িয়ে কিছু আয়াত তিলাওয়াত করতেন। অন্যদিকে, অন্ধত্ব, চরম অন্ধকার, অতিবৃষ্টি কিংবা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে মসজিদে যেতে না পারলে ঘরে বা বাড়িতে নামাজ পড়ার স্পষ্ট অনুমোদন রয়েছে। এমনকি বিশেষ প্রয়োজনে বরকত লাভের উদ্দেশ্যে ঘরে জামায়াতের সাথে সালাত আদায় করার প্রমাণও সুন্নাহ দ্বারা প্রমাণিত। ইসলাম আমাদের শারীরিক ও পারিপার্শ্বিক সামর্থ্য অনুযায়ী ইবাদত করার যে চমৎকার সুযোগ দিয়েছে, এই হাদিসগুলো তারই এক অনন্য দৃষ্টান্ত।

أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ سُلَيْمَانَ بْنِ الْمُغِيرَةِ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ قَالَ: دَخَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَا هُوَ إِلَّا أَنَا وَأُمِّي وَالْيَتِيمُ وَأُمُّ حَرَامٍ خَالَتِي، فَقَالَ: «قُومُوا فَلِأُصَلِّيَ بِكُمْ»، قَالَ: فِي غَيْرِ وَقْتِ صَلَاةٍ، قَالَ: فَصَلِّي بِنَا "

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) আমাদের কাছে আসলেন আর তখন আমি, আমার মা, ইয়াতীম এবং আমার খালা উম্মু হারাম (রাঃ) ছাড়া আর কেউ ছিল না। তিনি (ﷺ) বললেন, তোমরা দাঁড়াও আমি তোমাদের নিয়ে সালাত আদায় করব। তিনি (আনাস (রাঃ)) বলেন, তখন সালাতের সময় ছিল না। তিনি (আনাস (রাঃ)) বলেন, তিনি আমাদের নিয়ে সালাত আদায় করলেন।

أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ جَدَّتَهُ مُلَيْكَةَ دَعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِطَعَامٍ قَدْ صَنَعَتْهُ لَهُ فَأَكَلَ مِنْهُ، ثُمَّ قَالَ: «قُومُوا فَلْأُصَلِّي لَكُمْ». قَالَ أَنَسٌ: فَقُمْتُ إِلَى حَصِيرٍ لَنَا قَدِ اسْوَدَّ مِنْ طُولِ مَا لُبِسَ فَنَضَحْتُهُ بِمَاءٍ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَصَفَفْتُ أَنَا وَالْيَتِيمُ وَرَاءَهُ وَالْعَجُوزُ مِنْ وَرَائِنَا، فَصَلَّى لَنَا رَكْعَتَيْنِ، ثُمَّ انْصَرَفَ

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

তাঁর দাদী মুলায়কাহ্ (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর জন্যে খাবার তৈরি করে তাঁকে দা'ওয়াত করলেন। তিনি তা খেয়ে বললেন, তোমরা উঠ। আমি তোমাদের ইমাম হয়ে সালাত আদায় করব। আনাস (রাঃ) বলেন, অতএব আমি আমাদের একখানা চাটাই আনতে গেলাম। যা অনেক ব্যবহারে কালো হয়ে গিয়েছিল। আমি তাতে পানি ছিটালাম। রাসূলুল্লাহ (ﷺ) সালাতে দাঁড়ালেন। আমি এবং ইয়াতীম তাঁর পেছনে সারিবদ্ধ হয়ে দাঁড়ালাম আর বয়স্ক স্ত্রীলোকটি আমাদের পেছনে দাঁড়ালেন। তিনি (ﷺ) আমাদের নিয়ে দু' রাক'আত সালাত আদায় করে (ঘরে) ফিরে গেলেন।

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْمَلِيحِ، عَنْ أَبِيهِ قَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِحُنَيْنٍ فَأَصَابَنَا مَطَرٌ، فَنَادَى مُنَادِي رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ «صَلُّوا فِي رِحَالِكُمْ»

আবুল মালীহ (রহঃ) হতে বর্ণিতঃ

আবুল মালীহ (রহঃ)-এর সূত্রে তাঁর পিতা হতে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে হুনায়নে ছিলাম, এমন সময়ে আমাদের ওপর বৃষ্টি বর্ষণ শুরু হলো। তখন রাসূলুল্লাহ (ﷺ)-এর মুয়াজ্জিন ঘোষণা করলেন, "সল্লু ফী রিহা-লিকুম” (আপনারা নিজ নিজ বাসস্থানে সালাত আদায় করুন)।

أَخْبَرَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ قَالَ: أَنْبَأَنَا عَبْدُ الْأَعْلَى قَالَ: حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ مَحْمُودٍ، عَنْ عِتْبَانَ بْنِ مَالِكٍ أَنَّهُ قَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ السُّيُولَ لَتَحُولُ بَيْنِي وَبَيْنَ مَسْجِدِ قَوْمِي فَأُحِبُّ أَنْ تَأْتِيَنِي فَتُصَلِّيَ فِي مَكَانٍ مِنْ بَيْتِي أَتَّخِذُهُ مَسْجِدًا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَنَفْعَلُ». فَلَمَّا دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَيْنَ تُرِيدُ؟»، فَأَشَرْتُ إِلَى نَاحِيَةٍ مِنَ الْبَيْتِ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَفَفْنَا خَلْفَهُ فَصَلَّى بِنَا رَكْعَتَيْنِ

‘ইতবান ইব্‌নু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বললেন, হে আল্লাহর রাসূল! আমার সম্প্রদায়ের মসজিদ এবং আমার মাঝে পানির স্রোত বাধা সৃষ্টি করে। অতএব আমি পছন্দ করি যে, আপনি আমার বাড়ি এসে আমার ঘরের এক স্থানে সালাত আদায় করেন এবং আমি তা মসজিদ বানিয়ে নিব। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমি তাই করব। তারপর রাসূলুল্লাহ (ﷺ) এসে বললেন, কোথায় সালাত আদায় করা তুমি পছন্দ কর? আমি ঘরের একদিকে ইশারা করলে রাসূলুল্লাহ (ﷺ) তথায় দাঁড়ালেন। আমরা তাঁর পেছনে কাতার বেঁধে দাঁড়ালাম। তিনি আমাদের নিয়ে দুই রাক্'আত সালাত আদায় করলেন।

أَخْبَرَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ: حَدَّثَنَا مَعْنٌ قَالَ: حَدَّثَنَا مَالِكٌ قَالَ: وَحَدَّثَنَا الْحَارِثُ بْنُ مِسْكِينٍ قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ وَاللَّفْظُ لَهُ، عَنِ ابْنِ الْقَاسِمِ قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ: أَنَّ عِتْبَانَ بْنَ مَالِكٍ كَانَ يَؤُمُّ قَوْمَهُ وَهُوَ أَعْمَى، وَأَنَّهُ قَالَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّهَا تَكُونُ الظُّلْمَةُ وَالْمَطَرُ وَالسَّيْلُ وَأَنَا رَجُلٌ ضَرِيرُ الْبَصَرِ فَصَلِّ يَا رَسُولَ اللَّهِ فِي بَيْتِي مَكَانًا أَتَّخِذُهُ مُصَلًّى، فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «أَيْنَ تُحِبُّ أَنْ أُصَلِّيَ لَكَ؟» فَأَشَارَ إِلَى مَكَانٍ مِنَ الْبَيْتِ فَصَلَّى فِيهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

মাহমূদ ইবনু রবী' (রাঃ) হতে বর্ণিতঃ

'ইত্বান ইবনু মালিক (রাঃ) তাঁর দলের লোকের ইমামাত করতেন আর তিনি ছিলেন অন্ধ। তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বললেন, অনেক সময় অন্ধকার, বৃষ্টি এবং বন্যা হয়, আর আমি একজন অন্ধ ব্যক্তি। অতএব, হে আল্লাহর রাসূল! আপনি আমার বাড়িতে একজায়গায় একবার সালাত আদায় করুন। আমি ঐ জায়গায় সালাতের জন্যে ঠিক করে নিব। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর বাড়িতে এসে জিজ্ঞেস করলেন, আমার কোথায় সালাত আদায় করাকে তুমি পছন্দ কর? তখন তিনি তাঁর ঘরের একটা জায়গা দেখিয়ে দিলেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) সেখানে সালাত আদায় করলেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন