১০/১৯. অধ্যায়ঃ
তিনজন পুরুষ এবং একজন স্ত্রীলোক হলে
সুনানে নাসাঈ : ৮০১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৮০১
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ جَدَّتَهُ مُلَيْكَةَ دَعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِطَعَامٍ قَدْ صَنَعَتْهُ لَهُ فَأَكَلَ مِنْهُ، ثُمَّ قَالَ: «قُومُوا فَلْأُصَلِّي لَكُمْ». قَالَ أَنَسٌ: فَقُمْتُ إِلَى حَصِيرٍ لَنَا قَدِ اسْوَدَّ مِنْ طُولِ مَا لُبِسَ فَنَضَحْتُهُ بِمَاءٍ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَصَفَفْتُ أَنَا وَالْيَتِيمُ وَرَاءَهُ وَالْعَجُوزُ مِنْ وَرَائِنَا، فَصَلَّى لَنَا رَكْعَتَيْنِ، ثُمَّ انْصَرَفَ
আনাস ইব্ন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
তাঁর দাদী মুলাইকা (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর জন্য খাবার তৈরি করে তাঁকে দাওয়াত করলেন। তিনি তা খেয়ে বললেন, তোমরা উঠ। আমি তোমাদের ইমাম হয়ে সালাত আদায় করব। আনাস (রাঃ) বলেন, অতএব আমি আমাদের একখানা চাটাই আনতে গেলাম যা অনেক ব্যবহারে কালো হয়ে গিয়েছিল। আমি তাতে পানি ছিটালাম। রাসূলুল্লাহ (ﷺ) সালাতে দাঁড়ালেন। আমি এবং ইয়াতিম তাঁর পেছনে সারিবদ্ধ হয়ে দাঁড়ালাম আর বয়স্ক স্ত্রীলোকটি আমাদের পেছনে দাঁড়ালেন। তিনি (ﷺ) আমাদের নিয়ে দুই রাকাত সালাত আদায় করে (ঘরে) ফিরে গেলেন।
