১০/১৮. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৮০০ - তিন ব্যক্তির জামাতে কাতারের অবস্থান
তিনজন মুসল্লী হলে ইমামের স্থান এবং এ ব্যাপারে মতপার্থক্য
তিন জনের জামাতে ইমাম ও দুই মুক্তাদির দাঁড়ানোর নিয়ম
সুনানে আন-নাসায়ী : ৮০০
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৮০০
أَخْبَرَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ قَالَ: حَدَّثَنَا أَفْلَحُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا بُرَيْدَةُ بْنُ سُفْيَانَ بْنِ فَرْوَةَ الْأَسْلَمِيُّ، عَنْ غُلَامٍ لِجَدِّهِ يُقَالُ لَهُ مَسْعُودٌ فَقَالَ: " مَرَّ بِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبُو بَكْرٍ، فَقَالَ لِي أَبُو بَكْرٍ: يَا مَسْعُودُ، ائْتِ أَبَا تَمِيمٍ - يَعْنِي مَوْلَاهُ - فَقُلْ لَهُ: يَحْمِلْنَا عَلَى بَعِيرٍ وَيَبْعَثْ إِلَيْنَا بِزَادٍ وَدَلِيلٍ يَدُلُّنَا، فَجِئْتُ إِلَى مَوْلَايَ فَأَخْبَرْتُهُ، فَبَعَثَ مَعِي بِبَعِيرٍ وَوَطْبٍ مِنْ لَبَنٍ، فَجَعَلْتُ آخُذُ بِهِمْ فِي إِخْفَاءِ الطَّرِيقِ، وَحَضَرَتِ الصَّلَاةُ فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي، وَقَامَ أَبُو بَكْرٍ عَنْ يَمِينِهِ وَقَدْ عَرَفْتُ الْإِسْلَامَ وَأَنَا مَعَهُمَا، فَجِئْتُ فَقُمْتُ خَلْفَهُمَا، فَدَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي صَدْرِ أَبِي بَكْرٍ فَقُمْنَا خَلْفَهُ» قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: بُرَيْدَةُ هَذَا لَيْسَ بِالْقَوِيِّ فِي الْحَدِيثِ---[حكم الألباني] ضعيف الإسناد
মাস্'উদ (রাঃ) হতে বর্ণিতঃ
বুরয়দাহ্ ইবনু সুফ্টয়ান ইবনু ফারওয়াতুল আসলামী (রহঃ) তাঁর দাদার এক গোলাম হতে বর্ণনা করেন। যার নাম ছিল মাস্'উদ। তিনি বলেন, আমার কাছে রাসূলুল্লাহ (ﷺ) এবং আবূ বাক্স (রাঃ) আসলেন। আবূ বাক্স (রাঃ) আমাকে বললেন, হে মাস্ঊদ! আবূ তামীম-এর কাছে যাও অর্থাৎ তাঁর মনির-এর কাছে এবং তাকে বল, সে যেন আমাদের জন্যে উটের সওয়ারীর ব্যবস্থা করে, আমাদের জন্যে কিছু সামান ও একজন পথপ্রদর্শক পাঠায় যে আমাদের পথ দেখাবে। আমি আমার মালিকের কাছে গিয়ে এ খবর দিলাম।অতঃপর তিনি আমার সঙ্গে একটি উট, এক মশক দুধ পাঠিয়ে দিলেন। আমি তাঁদের নিরিবিলি স্থানে নিয়ে গেলাম। এমন সময় সালাতের ওয়াক্ত হলো রাসূলুল্লাহ (ﷺ) সালাতে দাঁড়ালেন আর আবূ বাক্স (রাঃ) তাঁর ডান দিকে দাঁড়ালেন। আমি ইসলাম সম্পর্কে জানতাম। আমিও তাঁদের সঙ্গে সালাতে শরিক হলাম। অতএব, আমি তাঁদের পেছনে দাঁড়ালাম। রাসূলুল্লাহ (ﷺ) আবূ বাক্স (রাঃ)-এর বুকে ধাক্কা দিয়ে পিছনে ঠেলে দিলে আমরা দু'জনই তাঁর পিছে দাঁড়ালাম।আবু 'আবদুর রহমান (ইমাম নাসায়ী) বলেন, এ বুরয়দাহ্ হাদীস বর্ণনায় নির্ভরযোগ্য নন।
আবূ আবদুর রাহমান বলেনঃ এই বুরায়দা হাদীস বর্ণনায় নির্ভরযোগ্য নন।
সুনানে আন-নাসায়ী হাদিস ৮০০-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় সফরপথের একটি ঘটনা এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ও আবু বকর (রাঃ)-এর জন্য উট, খাবার ও পথপ্রদর্শকের ব্যবস্থা করা হয়। সালাতের সময় রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) সামনে দাঁড়ান এবং আবু বকর (রাঃ) তাঁর ডান পাশে দাঁড়ান। পরে মাসউদ এসে তাঁদের সঙ্গে যোগ দিয়ে পেছনে দাঁড়ান। তখন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) আবু বকর (রাঃ)-কে পিছনে সরিয়ে দেন, ফলে দুইজনই তাঁর পেছনে দাঁড়ান। “তিন জনের জামাতে কাতার” বিষয়ে বর্ণনাটি একটি পরিষ্কার দৃশ্য দেয়। তবে পাঠের শেষে ইমাম নাসাঈ স্পষ্ট বলেছেন, বুরাইদা হাদিস বর্ণনায় নির্ভরযোগ্য নন; আলবানির মন্তব্যেও সনদ দুর্বল বলা হয়েছে। তাই এই দুর্বলতার তথ্য বাদ দেওয়া যাবে না। বর্ণনাটি আলোচনা করা যায়, কিন্তু এর মান সম্পর্কে সতর্ক ভাষা ব্যবহার করা প্রয়োজন।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- তৃতীয় ব্যক্তি যোগ দেওয়ার পর দুই মুক্তাদি ইমামের পেছনে দাঁড়িয়েছিলেন।
- শুরুতে আবু বকর (রাঃ) রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর ডান পাশে ছিলেন।
- ইমাম নাসাঈ বুরাইদাকে হাদিস বর্ণনায় দুর্বল বলেছেন।
- বর্ণনার শেষে সনদ দুর্বল হওয়ার মন্তব্য রয়েছে।
