দান ফেরত নেওয়ার বিধান
মোট হাদিস ১৩
দান ফেরত নেওয়ার বিধান সম্পর্কিত সহিহ হাদিস
ইসলামে দান ও সদকা একটি অত্যন্ত পবিত্র ইবাদত। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো কিছু দান করার পর তা যেকোনো উপায়ে নিজের কাছে ফিরিয়ে নেওয়াকে ইসলামে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এখানে সংকলিত সহিহ হাদিসগুলোর মাধ্যমে জানা যায় যে, রাসুলুল্লাহ (ﷺ) কোনো দানকৃত বস্তু পুনরায় নিজের কাছে ফেরত নিতে স্পষ্ট বারণ করেছেন। এমনকি নিজের দেওয়া দান যদি বাজারে কম মূল্যে বা সস্তায় বিক্রি হতেও দেখা যায়, তবুও তা টাকা দিয়ে কিনে নিতে নিষেধ করা হয়েছে। এই জঘন্য কাজটিকে হাদিসে বমি করে তা পুনরায় খাওয়ার মতো অত্যন্ত ঘৃণ্য অভ্যাসের সাথে তুলনা করা হয়েছে। তাই ইসলামি বিধান অনুযায়ী, নিঃস্বার্থভাবে আল্লাহর রাস্তায় দান করার পর তা থেকে সম্পূর্ণরূপে নিজের মালিকানা ও অধিকার ত্যাগ করাই প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য।
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ عُمَرَ، بْنَ الْخَطَّابِ حَمَلَ عَلَى فَرَسٍ فِي سَبِيلِ اللَّهِ فَوَجَدَهُ يُبَاعُ فَأَرَادَ أَنْ يَبْتَاعَهُ فَسَأَلَ رَسُولَ اللَّهِ ﷺ عَنْ ذَلِكَ فَقَالَ «لاَ تَبْتَعْهُ وَلاَ تَعُدْ فِي صَدَقَتِكَ».
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
উমর ইবনু খাত্তাব (রাঃ) আল্লাহর রাস্তায় একটি ঘোড়া দান করেন। পরে তিনি দেখলেন তা বিক্রি করা হচ্ছে। তখন তিনি তা ক্রয় করতে চাইলেন এবং রাসূলুল্লাহ (ﷺ)- এর নিকট এ সম্পর্কে জিজ্ঞেস করলেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি তা ক্রয় করো না এবং তোমার সদাকাহ্ করা জিনিসকে ফিরিয়ে নিও না।
ই.ফা. ৪০২২, ই.সে. ৪০২১
وَحَدَّثَنَاهُ قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَابْنُ، رُمْحٍ جَمِيعًا عَنِ اللَّيْثِ بْنِ سَعْدٍ، ح وَحَدَّثَنَا الْمُقَدَّمِيُّ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالاَ حَدَّثَنَا يَحْيَى، وَهُوَ الْقَطَّانُ ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي ح، وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، كُلُّهُمْ عَنْ عُبَيْدِ اللَّهِ، كِلاَهُمَا عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ، عُمَرَ عَنِ النَّبِيِّ ﷺ بِمِثْلِ حَدِيثِ مَالِكٍ .
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি নবী (ﷺ) থেকে উক্ত হাদীসটি মালিক (রহঃ)- এর হাদীসের অনুরূপ বর্ণনা করেন।
ই.ফা. ৪০২৩, ই.সে. ৪০২২
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، - وَاللَّفْظُ لِعَبْدٍ - قَالَ أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ عُمَرَ، حَمَلَ عَلَى فَرَسٍ فِي سَبِيلِ اللَّهِ ثُمَّ رَآهَا تُبَاعُ فَأَرَادَ أَنْ يَشْتَرِيَهَا فَسَأَلَ النَّبِيَّ ﷺ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ «لاَ تَعُدْ فِي صَدَقَتِكَ يَا عُمَرُ».
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
উমর (রাঃ) একটি ঘোড়া আল্লাহর রাস্তায় দান করেন। এরপর তিনি দেখলেন যে, তা বিক্রি করা হচ্ছে। তখন তিনি তা ক্রয় করার ইচ্ছা করেন এবং নবী (ﷺ)- এর নিকটে এ ব্যাপারে জিজ্ঞেস করলেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হে ‘উমর! তোমার সদাকাহ্ করা বস্তুকে ফিরিয়ে নিও না।
ই.ফা. ৪০২৪, ই.সে. ৪০২৩
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنِي أَبُو جَعْفَرٍ، مُحَمَّدُ بْنُ عَلِيٍّ حَدَّثَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ الْعَبَّاسِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ «مَثَلُ الَّذِي يَتَصَدَّقُ ثُمَّ يَرْجِعُ فِي صَدَقَتِهِ مَثَلُ الْكَلْبِ يَقِيءُ ثُمَّ يَرْجِعُ فَيَأْكُلُ قَيْئَهُ» .
‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি দান করে তা পুনরায় ফেরত নেয়, সে কুকুরের সমতুল্য, যে বমি করে পুনরায় ফিরে এসে তা গলাধঃকরণ করে।
[২৩৯১] মুসলিম ১৬২২, আহমাদ ২১২০, ৪৭৯৫, ৫৪৬৯, ইরওয়া ১৬২২। তাহকীক আলবানীঃ সহীহ।
حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، أَخْبَرَنَا سُفْيَانُ، قَالَ سَمِعْتُ مَالِكًا، يَسْأَلُ زَيْدَ بْنَ أَسْلَمَ قَالَ سَمِعْتُ أَبِي يَقُولُ، قَالَ عُمَرُ ـ رضى الله عنه ـ حَمَلْتُ عَلَى فَرَسٍ فِي سَبِيلِ اللَّهِ، فَرَأَيْتُهُ يُبَاعُ، فَسَأَلْتُ رَسُولَ اللَّهِ ﷺ فَقَالَ " لاَ تَشْتَرِ، وَلاَ تَعُدْ فِي صَدَقَتِكَ ".
উমার (রাঃ) হতে বর্ণিতঃ
একদা আমি জনৈক ব্যক্তিকে আল্লাহর পথে বাহন হিসাবে একটি ঘোড়া দিলাম। পরে তা বিক্রি হতে দেখে আল্লাহর রাসূল (ﷺ) -কে সে সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বলেন, এটা ক্রয় করো না এবং সদকা করা মাল ফিরিয়ে নিও না।
حَدَّثَنَا يَحْيَى بْنُ قَزَعَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ يَقُولُ حَمَلْتُ عَلَى فَرَسٍ فِي سَبِيلِ اللَّهِ، فَأَضَاعَهُ الَّذِي كَانَ عِنْدَهُ، فَأَرَدْتُ أَنْ أَشْتَرِيَهُ مِنْهُ، وَظَنَنْتُ أَنَّهُ بَائِعُهُ بِرُخْصٍ، فَسَأَلْتُ عَنْ ذَلِكَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ " لاَ تَشْتَرِهِ، وَإِنْ أَعْطَاكَهُ بِدِرْهَمٍ وَاحِدٍ، فَإِنَّ الْعَائِدَ فِي صَدَقَتِهِ كَالْكَلْبِ يَعُودُ فِي قَيْئِهِ ".
উমার ইবনুল খাত্তাব (রাঃ) হতে বর্ণিতঃ
এক লোককে আমি আমার একটি ঘোড়া আল্লাহর রাস্তায় আরোহণের জন্য দান করলাম। ঘোড়াটি যার নিকট ছিল, সে তার চরম অযত্ন করল। তাই সেটা আমি তার নিকট হতে কিনে নিতে চাইলাম। আমার ধারণা ছিল যে, সে তা কম দামে বিক্রি করবে। এ সম্পর্কে নবী (ﷺ) -কে জিজ্ঞেস করলে তিনি বললেন, এক দিরহামের বিনিময়েও যদি সে তোমাকে তা দিতে রাজি হয় তবু তুমি তা ক্রয় কর না। কেননা, সদকা করার পর যে তা ফিরিয়ে নেয়, সে ঐ কুকুরের মত, যে বমি করে আবার তা খায়।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا هِشَامُ بْنُ سَعْدٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ «لاَ تَعُدْ فِي صَدَقَتِكَ» .
উমার ইবনুল খাত্তাব (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তুমি তোমার কৃত দান ফেরত নিও না।
[২৩৯০] সহীহুল বুখারী ১৪৮৯, ১৪৯০, ২৬৩৬, ২৭৭৫, ২৯৭০, ২৯৭১, ৩০০২, মুসলিম ১৬২০, ১৬২১, তিরমিযী ৬৬৮, নাসায়ী ২৬১৫, ২৬১৭, আবূ দাউদ ১৫৯৩, আহমাদ ১৬৭, ২৮৩, ৫১৫৫, ৫৭৬২, মুয়াত্তা মালেক ৬২৫, ইরওয়া ৮৪৯, সহীহ আবু দাউদ ১৪১৯। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী হিশাম বিন সা'দ সম্পর্কে আহমাদ বিন হাম্বল (রহঃ) বলেন, তার মুখস্থশক্তি দুর্বল। আবু হাতিম আর-রাযী (রহঃ) বলেন, তার হাদিস গ্রহণ করা যায় কিন্তু তা দলীলযোগ্য নয়। ইবনু হাজার আল-আসকালানী (রহঃ) বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় সন্দেহ করেন। তার শিয়া মতাবলম্বী হওয়ার অভিযোগ রয়েছে। (তাহযীবুল কামালঃ রাবী নং ৬৫৭৭, ৩০/২০৪ নং পৃষ্ঠা)
حَدَّثَنَا تَمِيمُ بْنُ الْمُنْتَصِرِ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يُوسُفَ، عَنْ شَرِيكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ عُمَرَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ يَعْنِي، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عُمَرَ أَنَّهُ تَصَدَّقَ بِفَرَسٍ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ﷺ فَأَبْصَرَ صَاحِبَهَا يَبِيعُهَا بِكَسْرٍ فَأَتَى النَّبِيَّ ﷺ فَسَأَلَهُ عَنْ ذَلِكَ فَقَالَ " لاَ تَبْتَعْ صَدَقَتَكَ ".
উমার ইবনুল খাত্তাব (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে একটি ঘোড়া দান করেছিলেন। তিনি তার মালিককে সেটি সস্তায় বিক্রয় করতে দেখে নবী (ﷺ) এর নিকটে এসে এ সম্পর্কে তাঁকে জিজ্ঞেস করেন। নবী (ﷺ) বলেনঃ তোমার দান তুমি ক্রয় করো না।
[২৩৯২] সহীহুল বুখারী ১৪৮৯, ১৪৯০, ২৬২৩, ২৬৩৬, ২৭৭৫, ২৯৭০, ২৯৭১, ৩০০২, ৩০০৩, মুসলিম ১৬২০, ১৬২১, তিরমিযী ৬৬৮, নাসায়ী ২৬১৫, ২৬১৬, ২৬১৭, আবূ দাউদ ১৫৯৩, আহমাদ ১৬৭, ২৬০, ২৮৩, ৫১৫৫, ৫৭৬২, মুয়াত্তা মালেক ৬২৪, ৬২৫। তাহকীক আলবানীঃ সহীহ।
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، قَالَ حَمَلْتُ عَلَى فَرَسٍ عَتِيقٍ فِي سَبِيلِ اللَّهِ فَأَضَاعَهُ صَاحِبُهُ فَظَنَنْتُ أَنَّهُ بَائِعُهُ بِرُخْصٍ فَسَأَلْتُ رَسُولَ اللَّهِ ﷺ عَنْ ذَلِكَ فَقَالَ «لاَ تَبْتَعْهُ وَلاَ تَعُدْ فِي صَدَقَتِكَ فَإِنَّ الْعَائِدَ فِي صَدَقَتِهِ كَالْكَلْبِ يَعُودُ فِي قَيْئِهِ».
উমার ইবনুল খাত্তাব (রাঃ) হতে বর্ণিতঃ
আমি একটি উত্তম ঘোড়া আল্লাহর পথে দান করি। কিন্তু সে ব্যক্তি (যাকে দেয়া হয়েছিল) ঘোড়াটির সঠিক দেখাশুনা না করে ঘোড়াটিকে দুর্বল করে ফেলে। আমার ধারণা হলো, সে তা সস্তা দামে বিক্রি করে দিবে। আমি এ ব্যাপারে রাসূলুল্লাহ (ﷺ)- এর নিকট জিজ্ঞেস করলাম। তিনি বললেন, তুমি তা খরিদ করবে না এবং তোমার দানকে ফিরিয়ে আনবে না। কেননা যে ব্যক্তি আপন দান ফিরিয়ে নেয়, সে সেই কুকুরের মতো, যেটি বমি করে আবার তা খায়।
ই.ফা. ৪০১৮, ই.সে. ৪০১৭
حَدَّثَنِي أُمَيَّةُ بْنُ بِسْطَامَ، حَدَّثَنَا يَزِيدُ، - يَعْنِي ابْنَ زُرَيْعٍ - حَدَّثَنَا رَوْحٌ، - وَهُوَ ابْنُ الْقَاسِمِ - عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ، أَنَّهُ حَمَلَ عَلَى فَرَسٍ فِي سَبِيلِ اللَّهِ فَوَجَدَهُ عِنْدَ صَاحِبِهِ وَقَدْ أَضَاعَهُ وَكَانَ قَلِيلَ الْمَالِ فَأَرَادَ أَنْ يَشْتَرِيَهُ فَأَتَى رَسُولَ اللَّهِ ﷺ فَذَكَرَ ذَلِكَ لَهُ فَقَالَ «لاَ تَشْتَرِهِ وَإِنْ أُعْطِيتَهُ بِدِرْهَمٍ فَإِنَّ مَثَلَ الْعَائِدِ فِي صَدَقَتِهِ كَمَثَلِ الْكَلْبِ يَعُودُ فِي قَيْئِهِ».
উমার ইবনুল খাত্তাব (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি একটি ঘোড়া আল্লাহর রাস্তায় দান করেন। পরে তিনি তার মালিকের নিকট ঘোড়াটি দেখতে পান যে, সে তাকে নষ্ট করে ফেলেছে। সে লোকটি ছিল গরীব। তাই তিনি তা কিনে নেয়ার ইচ্ছা করেন। তখন তিনি রাসূলুল্লাহ (ﷺ)- এর নিকট গিয়ে এ বিষয়টি তাঁকে বললেন। তিনি বললেন, এক দিরহামের বিনিময়ে দিলেও তুমি তা খরিদ করবে না। কেননা, যে ব্যক্তি আপন দান ফিরিয়ে নেয়, সে সেই কুকুরের ন্যায়, যে নিজে বমি করে আবার তা খায়।
ই.ফা. ৪০২০, ই.সে. ৪০১৯
