৪/৭. অধ্যায়ঃ
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ১৭৭ - ওযুর চিহ্নে উম্মতকে চেনা
ওযু করা এবং তা পরিপূর্ণ করার প্রতি উদ্বুদ্ধ করণঃ
ওযুর চিহ্নে নবীজির উম্মতকে চেনা ও হাওযে কাওসারের আশা
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব : ১৭৭
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিবহাদিস নম্বর ১৭৭
(صحيح) و عَنْ أبِيْ هُرَيْرَةَ أنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى الْمَقْبُرَةَ فَقَالَ السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَاحِقُونَ وَدِدْتُ أَنَّا قَدْ رَأَيْنَا إِخْوَانَنَا قَالُوا أَوَلَسْنَا إِخْوَانَكَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ أَنْتُمْ أَصْحَابِي وَإِخْوَانُنَا الَّذِينَ لَمْ يَأْتُوا بَعْدُ قَالُوا كَيْفَ تَعْرِفُ مَنْ لَمْ يَأْتِ بَعْدُ مِنْ أُمَّتِكَ يَا رَسُولَ اللَّهِ؟ فَقَالَ أَرَأَيْتَ لَوْ أنَّ رَجُلاً لَهُ خَيْلٌ غُرٌّ مُحَجَّلَةٌ بَيْنَ ظَهْرَيْ خَيْلٍ دُهْمٍ بُهْمٍ أَلَا يَعْرِفُ خَيْلَهُ قَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ فَإِنَّهُمْ يَأْتُونَ غُرًّا مُحَجَّلِينَ مِنْ الْوُضُوءِ وَأَنَا فَرَطُهُمْ عَلَى الْحَوْضِ. رواه مسلم وغيره
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) একদা কবরস্থানে এলেন, অতঃপর বললেনঃ السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَاحِقُونَ হে কবরবাসী মুমিন কওম! তোমাদের উপর সালাম-শান্তি নাযিল হোক। আল্লাহ চাহে তো অচিরেই আমরা তোমাদের সাথে মিলিত হব।”আমার হৃদয়ের একান্ত ইচ্ছে, আমরা যদি আমাদের ভাইদেরকে দেখতে পেতাম! তাঁরা (সাহাবীগণ) বললেনঃ আমরা কি আপনার ভাই নই হে আল্লাহর রাসূল? তিনি বললেনঃ “তোমরা আমার সাহাবী তথা সাথী। আমাদের ভাই যারা তারা এখনও আসেনি।” তারা বললেনঃ আপনার উম্মতের মধ্যে যারা এখনও আসেনি, তাদেরকে আপনি কিভাবে চিনবেন?তিনি বললেনঃ তুমি কি মনে কর এক ব্যক্তির কাল মিশমিশে একপাল ঘোড়ার মধ্যে যদি সাদা কপাল ও সাদা পা বিশিষ্ট একটি ঘোড়া থাকে, তবে উক্ত ঘোড়াটি চিনতে পারবে না?” তাঁরা বললেনঃ হ্যাঁ, হে আল্লাহর রাসূল। তিনি বললেনঃ “তারা (কেয়ামত দিবসে) ওজুর কারণে মুখমণ্ডল ও হাত-পা উজ্জ্বল ও চমকিত অবস্থায় আসবে। আর হাওযে কাওছারে আমি হব তাদের অগ্রগামী।"
(হাদীসটি ইমাম মুসলিম ও অন্যরা বর্ণনা করেন)
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ১৭৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে গিয়ে মুমিন কবরবাসীদের সালাম দেন এবং বলেন, আল্লাহ চাইলে আমরাও তোমাদের সাথে মিলিত হব। এরপর তিনি বলেন, তাঁর ইচ্ছে ছিল তিনি তাঁর ভাইদের দেখতে পেতেন। সাহাবীগণ জিজ্ঞেস করলে তিনি বলেন, সাহাবীরা তাঁর সাথী, আর যারা পরে আসবে তারা তাঁর ভাই। তারপর প্রশ্ন ওঠে, তিনি না দেখা উম্মতকে কীভাবে চিনবেন। নবীজি উদাহরণ দেন—কালো ঘোড়ার দলে সাদা কপাল ও সাদা পা-ওয়ালা ঘোড়া যেমন আলাদা চেনা যায়, তেমনি তাঁর উম্মত ওযুর কারণে উজ্জ্বল চিহ্ন নিয়ে আসবে। তিনি হাওযে তাদের অগ্রগামী থাকবেন। এই হাদিস ওযুর মর্যাদা ও উম্মতের প্রতি নবীজির মমতা শেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কবরবাসী মুমিনদের সালাম দেয়া নবীজির আমল হিসেবে এসেছে।
- পরে আসা উম্মতের প্রতি নবীজির ভালোবাসা এই হাদিসে প্রকাশ পায়।
- ওযুর চিহ্ন কিয়ামতে উম্মতের পরিচয়ের কারণ হবে।
- হাওযে কাওসারের আশা মুসলিমকে আমলে যত্নবান করে।
