১/৬০. অধ্যায়ঃ
ঈমান সম্পর্কে ওয়াস্ওয়াসার সৃষ্টি হওয়া এবং কারো অন্তরে যদি তা সৃষ্টি হয় তবে সে কি বলবে?
সহিহ মুসলিম : ২৪৬
সহিহ মুসলিমহাদিস নম্বর ২৪৬
وَحَدَّثَنِيهِ زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَيَعْقُوبُ الدَّوْرَقِيُّ، قَالاَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، وَهُوَ ابْنُ عُلَيَّةَ عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، قَالَ قَالَ أَبُو هُرَيْرَةَ " لاَ يَزَالُ النَّاسُ " . بِمِثْلِ حَدِيثِ عَبْدِ الْوَارِثِ غَيْرَ أَنَّهُ لَمْ يَذْكُرِ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي الإِسْنَادِ وَلَكِنْ قَدْ قَالَ فِي آخِرِ الْحَدِيثِ صَدَقَ اللَّهُ وَرَسُولُهُ .
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
একদা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে বললেন, ‘হে আবূ হুরায়রা! মানুষ তোমাকে প্রশ্ন করতে থাকবে। এমনকি এ প্রশ্নও করবে—আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহকে সৃষ্টি করল কে?’ আবূ হুরায়রা (রাঃ) বলেন, পরবর্তীকালে একদিন আমি মসজিদে (নববীতে) উপস্থিত ছিলাম। এমন সময়ে কতিপয় বেদুঈন এসে আমাকে জিজ্ঞেস করতে লাগল, ‘হে আবূ হুরায়রা! এ তো আল্লাহ তা‘আলা। তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে?’ বর্ণনাকারী বলেন, তখন আবূ হুরায়রা (রাঃ) হাতে কিছু পাথর নিয়ে তাদের প্রতি নিক্ষেপ করলেন এবং বললেন, ‘বেরিয়ে যাও, বেরিয়ে যাও, আমার বন্ধু (রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সত্য কথাই বলে গেছেন।’
ইসলামী ফাউন্ডেশনঃ ২৪৮, ইসলামীক সেন্টারঃ ২৫৭
