৪/৭. অধ্যায়ঃ

সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ১৮৬ - ওযু, একাগ্র সালাত ও নিষ্পাপ হওয়ার শিক্ষা

ওযু করা এবং তা পরিপূর্ণ করার প্রতি উদ্বুদ্ধ করণঃ

ওযু ও একাগ্র সালাত: পাপ থেকে পবিত্র হওয়ার পথ

সহীহ আত-তারগিব ওয়াত তাহরিবহাদিস নম্বর ১৮৬

(صحيح) وَعَنْ عمرو بن عبسة السلمي رَضِيَ اللَّهُ عَنْهُ قال:كُنْتُ وَأَنَا فِي الْجَاهِلِيَّةِ أَظُنُّ أَنَّ النَّاسَ عَلَى ضَلَالَةٍ وَأَنَّهُمْ لَيْسُوا عَلَى شَيْءٍ وَهُمْ يَعْبُدُونَ الْأَوْثَانَ فَسَمِعْتُ بِرَجُلٍ بِمَكَّةَ يُخْبِرُ أَخْبَارًا فَقَعَدْتُ عَلَى رَاحِلَتِي فَقَدِمْتُ عَلَيْهِ فَإِذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فذكر الحديث إلى أن قالفَقُلْتُ يَا نَبِيَّ اللَّهِ فَالْوُضُوءَ حَدِّثْنِي عَنْهُ قَالَ مَا مِنْكُمْ رَجُلٌ يُقَرِّبُ وَضُوءَهُ فَيَتَمَضْمَضُ وَيَسْتَنْشِقُ فَيَنْتَثِرُ إِلَّا خَرَّتْ خَطَايَا وَجْهِهِ وَفِيهِ وَخَيَاشِيمِهِ ثُمَّ إِذَا غَسَلَ وَجْهَهُ كَمَا أَمَرَهُ اللَّهُ إِلَّا خَرَّتْ خَطَايَا وَجْهِهِ مِنْ أَطْرَافِ لِحْيَتِهِ مَعَ الْمَاءِ ثُمَّ يَغْسِلُ يَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ إِلَّا خَرَّتْ خَطَايَا يَدَيْهِ مِنْ أَنَامِلِهِ مَعَ الْمَاءِ ثُمَّ يَمْسَحُ رَأْسَهُ إِلَّا خَرَّتْ خَطَايَا رَأْسِهِ مِنْ أَطْرَافِ شَعْرِهِ مَعَ الْمَاءِ ثُمَّ يَغْسِلُ قَدَمَيْهِ إِلَى الْكَعْبَيْنِ إِلَّا خَرَّتْ خَطَايَا رِجْلَيْهِ مِنْ أَنَامِلِهِ مَعَ الْمَاءِ فَإِنْ هُوَ قَامَ فَصَلَّى فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ وَمَجَّدَهُ بِالَّذِي هُوَ لَهُ أَهْلٌ وَفَرَّغَ قَلْبَهُ لِلَّهِ إِلَّا انْصَرَفَ مِنْ خَطِيئَتِهِ كَهَيْئَتِهِ يَوْمَ وَلَدَتْهُ أُمُّهُ.رواه مسلم

আমর ইবনু আনবাসা আসসুলামী (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেনঃ আমি জাহেলী যুগে যখন ছিলাম, ধারণা করতাম- সব মানুষই পথভ্রষ্টতায় নিমজ্জিত। তারা কোন হেদায়াতের উপর প্রতিষ্ঠিত নয়। সে সময় মানুষ মূর্তি পূজা করত। অতঃপর মক্কার এক ব্যক্তি সম্পর্কে শুনতে পেলাম, তিনি বিভিন্ন ধরণের সংবাদ দিচ্ছেন। (তাঁর সাক্ষাতের উদ্দেশ্য) আমি বাহনে আরোহণ করলাম এবং তাঁর কাছে আগমন করলাম। দেখলাম তিনি আল্লাহর রাসূল (ﷺ)। (এ ভাবে তিনি হাদীস উল্লেখ করে বললেন) অতঃপর আমি বললামঃ হে আল্লাহর নবী! ওজু সম্পর্কে আমাকে কিছু বলুন?তিনি বললেনঃ “তোমাদের কোন ব্যক্তি ওজুর পানি নিকটে নিয়ে আসে, অতঃপর যখন কুলি করে, নাকে পানি দেয় ও নাক ঝাড়ে, তখন তার মুখের ভিতর থেকে ও নাকের ছিদ্র থেকে সকল পাপ ঝরে পড়ে যায়। অতঃপর আল্লাহ যেভাবে আদেশ করেছেন সেভাবে যখন মুখমন্ডল ধৌত করে, তখন পানির সাথে তার মুখমন্ডলের দাড়ির শেষ প্রান্ত থেকে পাপ সমূহ ঝরে পড়ে যায়।অতঃপর যখন হস্তদ্বয় কনুই পর্যন্ত ধৌত করে, তখন পানির সাথে তার উভয় হাতের আঙ্গুল সমূহের শেষ প্রান্ত থেকে পাপ সমূহ পড়ে যায়। অতঃপর মাথা মাসেহ করে, তখন পানির সাথে তার মাথার চুলের শেষ ভাগ থেকে পাপ সমূহ খসে পড়ে। অতঃপর পদদ্বয় টাখনুসহ ধৌত করে, তখন পানির সাথে তার উভয় পায়ের আঙ্গুল সমূহের শেষ প্রান্ত থেকে পাপরাশি ঝরে পড়ে।অতঃপর সে ব্যক্তি যদি দন্ডায়মান হয়ে ছালাত আদায় করে, আল্লাহ তা’আলার প্রশংসা করে ও গুণকীর্তন করে, তিনি যে সকল গুণের অধিকারী তা দ্বারা তার গুণগান বর্ণনা করে এবং একমাত্র আল্লাহ তা’আলার জন্য তার অন্তরকে অন্য চিন্তা মুক্ত করে। তবে সে তার গুনাহ থেকে এমন দিনের ন্যায় নিষ্পাপ হয়ে প্রত্যাবর্তন করে, যে দিন তার মা তাকে নিষ্পাপ অবস্থায় জন্ম দিয়েছিল।”

(হাদীসটি বর্ণনা করেছেন ইমাম মুসলিম)

সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ১৮৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে আমর ইবনু আবাসা (রাঃ)-এর প্রশ্নের উত্তরে ওযুর ফজিলত বলা হয়েছে। তিনি নবীজির কাছে ওযু সম্পর্কে জানতে চান। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, কুলি, নাকে পানি দেওয়া ও নাক ঝাড়ার মাধ্যমে মুখ ও নাকের পাপ ঝরে পড়ে। আল্লাহর আদেশ অনুযায়ী মুখ, হাত, মাথা ও পা ধুলে বা মাসেহ করলে অঙ্গগুলোর পাপ পানির সাথে পড়ে যায়। এরপর যদি বান্দা দাঁড়িয়ে সালাত পড়ে, আল্লাহর প্রশংসা করে এবং মনকে শুধু আল্লাহর জন্য খালি রাখে, তাহলে সে পাপ থেকে এমনভাবে ফিরে আসে যেন মায়ের গর্ভ থেকে জন্মের দিনের মতো। এখানে ওযু ও মনোযোগী সালাত একসাথে এসেছে। তাই বাহ্যিক পবিত্রতার সাথে অন্তরের একাগ্রতাও জরুরি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহর আদেশ অনুযায়ী ওযু করা বড় ফজিলতের কাজ।
  • ওযুর পর মনোযোগী সালাত পাপ মোচনের কারণ হিসেবে এসেছে।
  • সালাতে আল্লাহর প্রশংসা ও অন্তরের একাগ্রতা গুরুত্বপূর্ণ।
  • ওযুর অঙ্গগুলো ঠিকভাবে ধোয়া উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন