৪/৭. অধ্যায়ঃ
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ১৯২ - পাপ মোচন ও মর্যাদা বৃদ্ধির তিন আমল
ওযু করা এবং তা পরিপূর্ণ করার প্রতি উদ্বুদ্ধ করণঃ
পাপ মোচন ও মর্যাদা বৃদ্ধির আমল: কষ্টে ওযু, মসজিদে হাঁটা, সালাতের অপেক্ষা
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব : ১৯২
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিবহাদিস নম্বর ১৯২
(صحيح) وَعَنْ أبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُأنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَلَا أَدُلُّكُمْ عَلَى مَا يَمْحُو اللَّهُ بِهِ الْخَطَايَا وَيَرْفَعُ بِهِ الدَّرَجَاتِ قَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ إِسْبَاغُ الْوُضُوءِ عَلَى الْمَكَارِهِ وَكَثْرَةُ الْخُطَا إِلَى الْمَسَاجِدِ وَانْتِظَارُ الصَّلَاةِ بَعْدَ الصَّلَاةِ فَذَلِكُمْ الرِّبَاطُ فذلكم الرباط فذلكم الرباط.رواه مالك ومسلم والترمذي والنسائي وابن ماجه بمعناه
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ “আমি কি তোমাদেরকে বলে দিব না, কোন কাজ পাপসমূহ মিটিয়ে দেয় ও মর্যাদা বাড়িয়ে দেয়?” তাঁরা বললেন, হ্যাঁ বলুন, হে আল্লাহর রাসূল! তিনি বললেনঃ “প্রচণ্ড ঠান্ডার কষ্ট স্বীকার করে পরিপূর্ণরূপে ওজু করা, মসজিদের দিকে বেশী বেশী পদচারণা করা এবং এক সালাতের পর অপর সালাতের জন্য অপেক্ষা করা [১] – এগুলোই হলো তোমাদের জন্য সীমান্ত পাহারা দেয়ার সমতুল্য, এটিই হলো তোমাদের জন্য সীমান্ত পাহারা দেয়ার সমতুল্য, এগুলোই হলো তোমাদের জন্য সীমান্ত পাহারা দেয়ার সমতুল্য।” [২]
[১] অর্থাৎ পরবর্তী নামাযের সময় ও জামাআতে উপস্থিত হওয়ার অপেক্ষা করা।[২] (আরবী) এর অর্থ হলো- নিজেকে কোন সৎ আমলের উপর সর্বদা নিয়োজিত রাখা। আকাঙ্ক্ষিত বিষয়। সীমান্ত পাহারা দেয়া।(হাদীসটি বর্ণনা করেছেন মুআত্বা মালেক, মুসলিম, তিরমিযী, নাসাঈ ও একই অর্থে ইবনু মাজাহ)
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ১৯২-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সাহাবাদের জিজ্ঞেস করেন, তিনি কি এমন কাজ জানাবেন যা আল্লাহ পাপ মুছে দেন এবং মর্যাদা বাড়িয়ে দেন? তাঁরা জানতে চাইলে তিনি তিনটি কাজ বলেন। প্রথমত, কষ্টের সময়ও পরিপূর্ণভাবে ওযু করা। দ্বিতীয়ত, মসজিদের দিকে বেশি বেশি পদচারণা করা। তৃতীয়ত, এক সালাতের পর অন্য সালাতের জন্য অপেক্ষা করা। এরপর তিনি বলেন, এগুলোই তোমাদের জন্য “রিবাত” বা সীমান্ত পাহারার মতো। হাদিসের ভাষা থেকে বোঝা যায়, নিয়মিত ইবাদত, মসজিদের সাথে সম্পর্ক এবং সালাতের অপেক্ষা—এসব কাজ বান্দার মর্যাদা বাড়ার কারণ। তাই সহজ সময়ে যেমন, কষ্টের সময়ও ওযু ও সালাতের প্রতি যত্ন রাখা উচিত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কষ্টের সময় পূর্ণ ওযু করা পাপ মোচনের কারণ।
- মসজিদে বেশি পদক্ষেপে যাওয়ার ফজিলত আছে।
- সালাতের পর পরবর্তী সালাতের অপেক্ষা মর্যাদা বৃদ্ধির কারণ।
- নিয়মিত ইবাদতকে হাদিসে রিবাতের সাথে তুলনা করা হয়েছে।
