২/১. অধ্যায়ঃ
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ৪৮ - আরাফাতে সুন্নাহ অনুসরণ
কুরআন ও সুন্নাহর অনুসরণের প্রতি উৎসাহ দানঃ
আরাফাতের সফরে ইবনে উমর (রাঃ)-এর সুন্নাহ অনুসরণ
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব : ৪৮
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিবহাদিস নম্বর ৪৮
(صحيح) عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ قَالَ كُنْتُ مَعَ ابْنِ عُمَرَ بِعَرَفَاتٍ فَلَمَّا كَانَ حِينَ رَاحَ رُحْتُ مَعَهُ حَتَّى أَتَى الْإِمَامَ فَصَلَّى مَعَهُ الْأُولَى وَالْعَصْرَ ثُمَّ وَقَفَ مَعَهُ وَأَنَا وَأَصْحَابٌ لِي حَتَّى أَفَاضَ الْإِمَامُ فَأَفَضْنَا مَعَهُ حَتَّى انْتَهَيْنَا إِلَى الْمَضِيقِ دُونَ الْمَأْزِمَيْنِ فَأَنَاخَ وَأَنَخْنَا وَنَحْنُ نَحْسَبُ أَنَّهُ يُرِيدُ أَنْ يُصَلِّيَ فَقَالَ غُلَامُهُ الَّذِي يُمْسِكُ رَاحِلَتَهُ إِنَّهُ لَيْسَ يُرِيدُ الصَّلَاةَ وَلَكِنَّهُ ذَكَرَ أنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا انْتَهَى إِلَى هَذَا الْمَكَانِ قَضَى حَاجَتَهُ فَهُوَ يُحِبُّ أَنْ يَقْضِيَ حَاجَتَهُ * (رواه أحمد ورواته محتج بهم في الصحيح)
আনাস ইবনু সীরীন (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেনঃ আমি একবার আরাফাতের ময়দানে ইবনে ওমার (রাঃ) এর সাথে ছিলাম। যখন তিনি (আরাফাতের উদ্দেশ্যে) গমন করলেন আমিও তার সাথে গমন করলাম। ইমাম এলে তাঁর সাথে তিনি যোহর ও আসরের নামাজ (একসাথে কসর করে যোহরের সময়েই) আদায় করলেন। অতঃপর তিনি, আমি এবং আমার কতিপয় সাথী আরাফাতে অবস্থান নিলাম। ইমাম যখন আরাফাত ত্যাগ করে মুযদালিফার উদ্দেশ্যে যাত্রা করলেন আমরাও তার সাথে যাত্রা করলাম।‘মাযেমায়ন' নামক স্থানের পূর্বে এক গিরি পথে পৌঁছে তিনি উট থামালেন ও অবতরণ করলেন। আমরাও উট থামালাম। আমরা ভাবলাম তিনি হয়ত সালাত আদায় করবেন। কিন্তু তার বাহনের রশি ধারণকারী ক্রীতদাস বললেনঃ তিনি এখানে কোন সালাতের ইচ্ছা করেন নি; বরং তিনি স্মরণ করেছেন যে, নবী (ﷺ) এ স্থানে এসে স্বীয় প্রাকৃতিক প্রয়োজন পূরণ করেছেন। তাই তিনিও পছন্দ করলেন এ স্থানে প্রাকৃতিক প্রয়োজন পূরণ করবেন।
(ইমাম আহমাদ হাদীসটি বর্ণনা করেছেন) হাফেয মুনযেরী (রহঃ) বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ)-এর অনুসরণ ও তাঁর সুন্নাতের অনুকরণের ব্যাপারে সাহাবায়ে কেরাম (রাঃ) থেকে অনেক বেশি আছার বর্ণিত হয়েছে। আল্লাহই তওফীকদাতা। তিনি ছাড়া সত্য কোন রব নেই।
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ৪৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে আরাফাতের দিনের একটি সফর-ঘটনা এসেছে। ইবনে উমর (রাঃ) ইমামের সাথে যোহর ও আসর আদায় করলেন, আরাফাতে অবস্থান করলেন এবং ইমাম যখন মুযদালিফার দিকে রওনা হলেন, তিনিও সঙ্গে গেলেন। পথে একটি স্থানে তিনি উট থামালেন। সঙ্গীরা ভেবেছিলেন, তিনি হয়তো সালাত পড়বেন। কিন্তু তাঁর সেবক জানালেন, তিনি এখানে সালাতের জন্য থামেননি; বরং তাঁর মনে পড়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে প্রাকৃতিক প্রয়োজন পূরণ করেছিলেন, তাই তিনিও তা করতে পছন্দ করেছেন। এই বর্ণনায় সাহাবিদের সুন্নাহ অনুসরণের গভীরতা দেখা যায়। তবে এটিকে বাড়িয়ে নতুন বিধান বানানো নয়; ঘটনাটিকে ঘটনার মতোই বুঝতে হবে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আরাফাতের আমলে ইমামের অনুসরণ করার দিকটি বর্ণনায় এসেছে।
- ইবনে উমর (রাঃ) রাসূলের কাজ স্মরণ করে অনুসরণ করতে পছন্দ করতেন।
- সাহাবিদের কাছে সুন্নাহ ছিল জীবনের বাস্তব পথ।
- ঘটনাকে তার সীমার মধ্যে রেখে বোঝা দরকার।
