২/২. অধ্যায়ঃ

সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ৪৯ - দ্বীনে নতুন কাজ অগ্রহণযোগ্য

সুন্নাত পরিত্যাগ এবং প্রবৃত্তির অনুসরণ ও বিদআত চর্চার প্রতি ভীতি প্রদর্শণঃ

দ্বীনে নতুন কাজ কেন অগ্রহণযোগ্য

সহীহ আত-তারগিব ওয়াত তাহরিবহাদিস নম্বর ৪৯

(صحيح) عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهُا قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ فَهُوَ رَدٌّ. (رواه البخاري ومسلم وأبو داود) ولفظه مَنْ صَنَعَ أَمْرًا عَلَى غَيْرِ أَمْرِنَا فَهُوَ رَدٌّ وابن ماجه وفي رواية لمسلم مَنْ عَمِلَ عَمَلًا لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) এরশাদ করেনঃ “যে ব্যক্তি আমার এই দ্বীনের মাঝে নতুন কিছু সৃষ্টি করবে যা তার অন্তর্ভুক্ত নয়। তবে তা প্রত্যাখ্যাত বা অগ্রহণ যোগ্য।”

(হাদীসটি বর্ণনা করেছেন বুখারী, মুসলিম ও ইবনে মাজাহ) আবু দাউদের বর্ণনায় বলা হয়েছেঃ “আমার নির্দেশ ব্যতিরেকে যে ব্যক্তি কোন কর্ম সম্পাদন করবে, তবে উহা প্রত্যাখ্যাত।” মুসলিমের অপর বর্ণনায় বলা হয়েছেঃ “যে ব্যক্তি এমন কোন আমল করল, যে ব্যাপারে আমার নির্দেশ নেই, তবে উহা প্রত্যাখ্যাত।”

সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ৪৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পরিষ্কারভাবে বলেছেন, যে ব্যক্তি এই দ্বীনের মধ্যে এমন নতুন কিছু সৃষ্টি করবে যা এর অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত। অন্য বর্ণনায় এসেছে, তাঁর নির্দেশ ছাড়া কোনো কাজ করলে সেটিও প্রত্যাখ্যাত। তাই এই হাদিসের মূল বিষয় হলো বিদআত থেকে সতর্ক থাকা এবং আমলকে রাসূলের নির্দেশের সাথে মিলিয়ে দেখা। “দ্বীনে নতুন কাজ” বলতে এখানে ইবাদত ও দ্বীনি আমলের ক্ষেত্রে এমন কিছু বোঝানো হয়েছে, যার ভিত্তি রাসূলের নির্দেশে নেই। তাই ভালো মনে হলেই কোনো কাজ দ্বীনের অংশ হয়ে যায় না। এই হাদিস মুসলিমদের শেখায়, আমলের গ্রহণযোগ্যতার জন্য সুন্নাহর সাথে মিল থাকা জরুরি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দ্বীনের নামে নতুন কিছু যোগ করা গ্রহণযোগ্য নয়।
  • রাসূলের নির্দেশ ছাড়া করা আমল প্রত্যাখ্যাত হতে পারে।
  • ইবাদতে ভালো নিয়ত যথেষ্ট নয়; সুন্নাহর সাথে মিল দরকার।
  • বিদআত থেকে বাঁচা দ্বীনের সঠিক পথ রক্ষার অংশ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন