২/২. অধ্যায়ঃ
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ৫০ - কুরআন সেরা বাণী, নবীর পথ সেরা পথ
সুন্নাত পরিত্যাগ এবং প্রবৃত্তির অনুসরণ ও বিদআত চর্চার প্রতি ভীতি প্রদর্শণঃ
সেরা বাণী আল্লাহর কিতাব, সেরা পথ মুহাম্মাদের হেদায়াত
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব : ৫০
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিবহাদিস নম্বর ৫০
(صحيح) عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ كَأنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خَطَبَ احْمَرَّتْ عَيْنَاهُ وَعَلَا صَوْتُهُ وَاشْتَدَّ غَضَبُهُ حَتَّى كَأَنَّهُ مُنْذِرُ جَيْشٍ يَقُولُ صَبَّحَكُمْ وَمَسَّاكُمْ وَيَقُولُ بُعِثْتُ أَنَا وَالسَّاعَةُ كَهَاتَيْنِ وَيَقْرُنُ بَيْنَ إِصْبَعَيْهِ السَّبَّابَةِ وَالْوُسْطَى وَيَقُولُ أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ ثُمَّ يَقُولُ أَنَا أَوْلَى بِكُلِّ مُؤْمِنٍ مِنْ نَفْسِهِ مَنْ تَرَكَ مَالًا فَلِأَهْلِهِ وَمَنْ تَرَكَ دَيْنًا أَوْ ضَيَاعًا فَإِلَيَّ وَعَلَيَّ.(رواه مسلم وابن ماجه وغيرهما)
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) যখন খুতবা দিতেন তখন তার চক্ষুযুগল লালবর্ণ ধারণ করত। কণ্ঠস্বর উঁচু হত এবং ক্রোধ কঠিন আকার ধারণ করত। দেখে মনে হত তিনি কোন সৈন্য বাহিনীকে সতর্কবাণী শুনাচ্ছেন। বলতেনঃ সকালে বা বিকালে শত্রুর আক্রমণ থেকে তোমরা সতর্ক হও। আর বলতেনঃ এমন সময় আমাকে প্রেরণ করা হয়েছে যখন আমি এবং কেয়ামত এরূপ। একথা বলে তিনি স্বীয় তর্জনী ও মধ্যমাকে একত্রিত করতেন।তিনি আরো বলতেনঃ “অতঃপর, সর্বোত্তম বাণী হল আল্লাহর কিতাব। সর্বোত্তম হেদায়াত হল মুহাম্মাদের হেদায়াত। সবচেয়ে নিকৃষ্ট ব্যাপার হল এর মাঝে নতুন কিছু সৃষ্টি করা। আর প্রত্যেক বিদআতই ভ্রষ্টতা। অতঃপর বলতেনঃ প্রত্যেক মুমিনের নিজ প্রাণের চেয়ে আমি তার অধিক নিকটবর্তী বন্ধু। যে ব্যক্তি কোন সম্পদ রেখে মৃত্যু বরণ করবে সে সম্পদ তার উত্তরাধিকারদের জন্য হবে। আর যে ব্যক্তি কোন ঋণ বা সন্তান ছেড়ে যাবে, সে ঋণ আমিই পরিশোধ করব, সে সন্তানদের ভরণ-পোষণ আমারই দায়িত্বে।”
(মুসলিম, ইবনু মাজাহ প্রমুখ হাদীসটি বর্ণনা করেছেন)
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ৫০-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খুতবার একটি শক্তিশালী বর্ণনা এসেছে। খুতবার সময় তাঁর চোখ লাল হতো, কণ্ঠ উঁচু হতো এবং তিনি এমনভাবে সতর্ক করতেন যেন কোনো বাহিনীকে বিপদের খবর দিচ্ছেন। তিনি কিয়ামতের নিকটতা বোঝাতে দুই আঙুল মিলিয়ে দেখাতেন। এরপর তিনি বলেন, সর্বোত্তম বাণী আল্লাহর কিতাব, সর্বোত্তম হেদায়াত মুহাম্মাদের হেদায়াত, আর দ্বীনের মধ্যে নতুন সৃষ্টি নিকৃষ্ট বিষয়; প্রত্যেক বিদআত ভ্রষ্টতা। এই হাদিসে কুরআন, সুন্নাহ, বিদআত থেকে সতর্কতা এবং উম্মতের প্রতি নবীর দায়িত্ববোধ একসাথে এসেছে। তাই এটি খুতবা, কুরআন-সুন্নাহ এবং বিদআত বিষয়ে খুব গুরুত্বপূর্ণ হাদিস।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আল্লাহর কিতাবকে সর্বোত্তম বাণী বলা হয়েছে।
- মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হেদায়াতকে সেরা পথ বলা হয়েছে।
- দ্বীনের মধ্যে নতুন সৃষ্টি থেকে সতর্ক করা হয়েছে।
- খুতবায় মানুষকে সতর্ক করা নববী শিক্ষার অংশ।
