৩/১. অধ্যায়ঃ

সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ৭৩ - মৃত্যুর পর জারি থাকা সাত আমল

বিদ্যা, উহা অনুসন্ধান, শিক্ষা করা ও শিক্ষা দেয়ার প্রতি উদ্ধৃদ্ধ করণ। ওলামা এবং ছাত্রদের ধবীলতের ব্যাপারে যা এসেছে তার বর্ণনা।

মৃত্যুর পর জারি থাকা সাতটি নেক আমল

সহীহ আত-তারগিব ওয়াত তাহরিবহাদিস নম্বর ৭৩

(حسن لغيره) وَعَنْ أَنَسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : «سَبْعٌ يَجْرِي لِلْعَبْدِ أَجْرُهُنَّ وَهُوَ فِي قَبْرِهِ بَعْدَ مَوْتِهِ: مَنْ عَلَّمَ عِلْمًا، أَوْ كَرَى نَهَرًا، أَوْ حَفَرَ بِئْرًا، أَوْ غَرَسَ نَخْلًا، أَوْ بَنَى مَسْجِدًا، أَوْ وَرَّثَ مُصْحَفًا، أَوْ تَرَكَ وَلَدًا يَسْتَغْفِرُ لَهُ بَعْدَ مَوْتِهِ».رواه البزار وأبو نعيم في الحلية والبيهقي

আনাস বিন মালেক (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ “সাতটি আমলের সওয়াব বান্দার মৃত্যুর পর কবরে থাকা অবস্থায় তার জন্য জারি থাকে। যে ব্যক্তি কাউকে বিদ্যা শিক্ষা দিবে, অথবা নদী খনন করবে, অথবা কূপ খনন করবে, অথবা খেজুর গাছ লাগিয়ে যাবে, অথবা মসজিদ তৈরি করবে, অথবা পবিত্র কোরআনের উত্তরাধিকার রেখে যাবে অথবা এমন সন্তান রেখে যাবে যে মৃত্যুর পর তার জন্য ক্ষমা প্রার্থনা করবে।” (এসকল নেক কাজের সওয়াব মৃত্যুর পরও লাভ করতে থাকবে।)

(হাদীসটি বর্ণনা করেছেন বাযযার ও আবু নাঈম [হিলইয়া গ্রন্থে], আরো বর্ণনা করেছেন বায়হাকী]

সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ৭৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে এমন সাতটি কাজের কথা এসেছে, যার সওয়াব বান্দার মৃত্যুর পর কবরে থাকা অবস্থায়ও জারি থাকে। এগুলো হলো—কাউকে বিদ্যা শিক্ষা দেওয়া, নদী খনন করা, কূপ খনন করা, খেজুর গাছ লাগানো, মসজিদ তৈরি করা, পবিত্র কুরআনের উত্তরাধিকার রেখে যাওয়া এবং এমন সন্তান রেখে যাওয়া যে মৃত্যুর পর তার জন্য ক্ষমা প্রার্থনা করে। এই হাদিস আমাদের শেখায়, কিছু নেক কাজ শুধু এক মুহূর্তের জন্য নয়; মানুষের উপকারে চলতে থাকলে তার সওয়াবও চলতে থাকে। বিশেষ করে উপকারী বিদ্যা, পানির ব্যবস্থা, মসজিদ, কুরআন এবং সৎ সন্তানের দোয়া—এসব দীর্ঘস্থায়ী কল্যাণের পথ। তাই জীবিত অবস্থায় এমন কাজের প্রতি মনোযোগ দেওয়া বুদ্ধিমানের কাজ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • উপকারী বিদ্যা শেখানো মৃত্যুর পরও সওয়াবের কারণ হতে পারে।
  • মানুষের পানির ব্যবস্থা করা বড় উপকারী কাজ।
  • মসজিদ, কুরআন ও সৎ সন্তানের দোয়া দীর্ঘস্থায়ী কল্যাণের পথ।
  • জীবনে এমন কাজ করা উচিত, যার উপকার মানুষ পেতে থাকে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন