৩/১. অধ্যায়ঃ
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ৭৪ - দুনিয়া, যিকির ও ইলমের মর্যাদা
বিদ্যা, উহা অনুসন্ধান, শিক্ষা করা ও শিক্ষা দেয়ার প্রতি উদ্ধৃদ্ধ করণ। ওলামা এবং ছাত্রদের ধবীলতের ব্যাপারে যা এসেছে তার বর্ণনা।
দুনিয়ার নিন্দার মাঝে যিকির, আলেম ও শিক্ষার্থীর মর্যাদা
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব : ৭৪
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিবহাদিস নম্বর ৭৪
(حسن ) وَعَنْ أبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قاَلَ سَمِعْتُ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ أَلَا إِنَّ الدُّنْيَا مَلْعُونَةٌ مَلْعُونٌ مَا فِيهَا إِلَّا ذِكْرُ اللَّهِ وَمَا وَالَاهُ وَعَالِمًا وَمُتَعَلِّمًا.رواه الترمذي وابن ماجه والبيهقي وقال الترمذي حديث حسن
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি শুনেছি রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ “দুনিয়াটা অভিশপ্ত এবং এর মধ্যস্থিত সব কিছুই অভিশপ্ত। তবে আল্লাহর যিকির, যিকিরের সাথে সংশ্লিষ্ট বিষয়, আলেম (জ্ঞানী) ও জ্ঞানার্জনকারী (অভিশপ্ত নয়)। [১]”
[১] এখানে দুনিয়া বলতে উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ তা’আলা থেকে যা দূরে রাখে তা সবই। অভিশপ্ত হওয়ার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর রহমতের নযর থেকে বঞ্চিত হওয়া। আল্লাহর যিকিরের সাথে সংশ্লিষ্ট দুনিয়াবী বস্তু আল্লাহ যা পছন্দ করেন। অর্থাৎ আল্লাহর আদেশ-নিষেধের সাথে সামঞ্জস্যশীল বিষয়। (হাদীসটি বর্ণনা করেছেন তিরমিযী, ইবনু মাজহ ও বায়হাকী। তিরমিযী বলেনঃ হাদীসটি হাসান)
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ৭৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে দুনিয়ার ব্যাপারে কঠিন সতর্কতা এসেছে। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, দুনিয়া অভিশপ্ত এবং এর মধ্যে যা আছে তাও অভিশপ্ত; তবে আল্লাহর যিকির, যিকিরের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়, আলেম এবং জ্ঞানার্জনকারী এর বাইরে। এই হাদিস দুনিয়াকে পুরোপুরি ছেড়ে দেওয়ার কথা নয়; বরং এমন দুনিয়াবি ব্যস্ততার ব্যাপারে সতর্ক করে, যা মানুষকে আল্লাহ থেকে দূরে নেয়। আল্লাহর স্মরণ, জ্ঞান, শিক্ষা ও আলেমদের কাজ মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে নেয়। তাই দুনিয়ার কাজের ভেতরেও যদি আল্লাহর স্মরণ, দ্বীনি শিক্ষা ও উপকারী উদ্দেশ্য থাকে, তা ভিন্ন মর্যাদা পায়। একজন মুমিনের উচিত দুনিয়ার মোহে হারিয়ে না গিয়ে যিকির ও ইলমকে জীবনের আলো বানানো।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দুনিয়ার মোহ মানুষকে আল্লাহ থেকে দূরে নিতে পারে।
- আল্লাহর যিকির দুনিয়ার নিন্দিত ব্যস্ততা থেকে আলাদা মর্যাদার।
- আলেম ও জ্ঞানার্জনকারীর বিশেষ মর্যাদা এসেছে।
- দুনিয়ার কাজেও আল্লাহর স্মরণ ও সঠিক উদ্দেশ্য রাখা দরকার।
