৩/১. অধ্যায়ঃ

সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ৭৫ - সৎ ব্যয়ে সম্পদ ও হিকমতের মর্যাদা

বিদ্যা, উহা অনুসন্ধান, শিক্ষা করা ও শিক্ষা দেয়ার প্রতি উদ্ধৃদ্ধ করণ। ওলামা এবং ছাত্রদের ধবীলতের ব্যাপারে যা এসেছে তার বর্ণনা।

সৎ পথে সম্পদ ব্যয় ও হিকমত শেখানোর মর্যাদা

সহীহ আত-তারগিব ওয়াত তাহরিবহাদিস নম্বর ৭৫

(صحيح) وَعَنْ ابْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا حَسَدَ إِلَّا فِي اثْنَتَيْنِ رَجُلٌ آتَاهُ اللَّهُ مَالًا فَسَلَّطَهُ عَلَى هَلَكَتِهِ فِي الْحَقِّ وَرَجُلٌ آتَاهُ اللَّهُ الحِكْمَةَ فَهُوَ يَقْضِي بِهَا وَيُعَلِّمُهَا.رواه البخاري ومسلم

ইবনে মাসঊদ (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ “দুটি কাজ ছাড়া অন্য কোন ক্ষেত্রে হিংসা[১] করা বৈধ নয়।(১) এক ব্যক্তি, আল্লাহ তাকে সম্পদ দিয়েছেন এবং তাকে শক্তি দিয়েছেন সৎপথে উহা ব্যয় করতে।(২) আর এক ব্যক্তি আল্লাহ তাকে হিকমত তথা প্রজ্ঞা দিয়েছেন, সে তা দ্বারা বিচার ফায়সালা করে বা সিদ্ধান্ত নেয় এবং অন্যকে উহা শিক্ষা দান করে।” (হাদীসটি বর্ণনা করেছেন বুখারী ও মুসলিম)

[১] আরবীতে الحسد শব্দটি দুটি অর্থে ব্যবহৃত হয়ঃ(১) হিংসা- অর্থাৎ কারো ভাল দেখে তার ধ্বংস কামনা করা। এটা হারাম।(২) হিংসা অর্থ গিবতা অর্থাৎ অন্যের ভাল দেখে তা নিজের জন্য আকাঙ্ক্ষা করা, এটা বৈধ। উল্লেখিত হাদীসে দ্বিতীয় অর্থটি উদ্দেশ্য করা হয়েছে।

সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ৭৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে “হিংসা” শব্দটি এমন অর্থে এসেছে, যেখানে অন্যের নেয়ামত দেখে তা নষ্ট হওয়ার কামনা নয়; বরং তার মতো ভালো কাজ করার আগ্রহ বোঝানো হয়েছে। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, দুটি ক্ষেত্রে এমন আগ্রহ বৈধ। প্রথমত, আল্লাহ কাউকে সম্পদ দিয়েছেন এবং সে তা সৎপথে ব্যয় করার শক্তি পেয়েছে। দ্বিতীয়ত, আল্লাহ কাউকে হিকমত বা প্রজ্ঞা দিয়েছেন; সে তা দিয়ে বিচার-ফয়সালা করে এবং অন্যকে শিক্ষা দেয়। এই হাদিস আমাদের শেখায়, সম্পদ ও জ্ঞান তখনই মূল্যবান, যখন তা আল্লাহর পছন্দনীয় কাজে ব্যবহৃত হয়। শুধু ধনী হওয়া বা জ্ঞানী হওয়া লক্ষ্য নয়; সঠিক ব্যয়, সঠিক সিদ্ধান্ত এবং শিক্ষা দেওয়াই আসল কল্যাণ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সম্পদ সৎ পথে ব্যয় করলে তা প্রশংসনীয় নেয়ামত।
  • হিকমত দিয়ে বিচার করা ও শিক্ষা দেওয়া মর্যাদাপূর্ণ কাজ।
  • অন্যের ভালো কাজ দেখে নিজেও ভালো করার আগ্রহ রাখা যায়।
  • নেয়ামতকে আল্লাহর পছন্দনীয় কাজে ব্যবহার করা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন