৩/৩. অধ্যায়ঃ
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ৯৩ - মৃত্যুর পরও চলমান তিন আমল
হাদীছ শোনা, পৌঁছিয়ে দেয়া ও তা লিখার প্রতি উদ্ধৃদ্ধ করণ এবং রাসূলুল্লাহ (ﷺ)-এর প্রতি মিথ্যারোপ করার ব্যাপারে ভীতি প্রদর্শনঃ
মৃত্যুর পরও উপকার দেয়: সাদকায়ে জারিয়া, উপকারী বিদ্যা ও সৎ সন্তানের দোয়া
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব : ৯৩
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিবহাদিস নম্বর ৯৩
(صحيح) وَعَنْ أبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا مَاتَ الْإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثٍ صَدَقَةٍ جَارِيَةٍ أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ رواه مسلم وغيره
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) এরশাদ করেছেনঃ “আদম সন্তান যখন মৃত্যু বরণ করে, তখন তিনটি আমল ব্যতীত তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়ঃ(১) সাদকায়ে জারিয়া(২) উপকারী বিদ্যা(৩) সৎ সন্তানের দোয়া।”
(মুসলিম প্রমুখ হাদীসটি বর্ণনা করেছেন) { নোটঃ হাফেয ইবনু হাজার বলেনঃ উল্লিখিত হাদীস ও তদনুরূপ হাদীস সমূহ দ্বারা বুঝা যায়, উপকারী বিদ্যার নকল কপিকারীও তার সওয়াব পাবে। এমনি ভাবে যে উহা পাঠ করবে বা নকল কপি করবে বা তদানুযায়ী আমল করবে তার প্রতিদানও লাভ করবে। আর অপকারী বিদ্যা, যাতে পাপ রয়েছে- তার নকলকারী পাপের ভাগী হবে। এমনিভাবে যে উহা পাঠ করবে বা নকল কপি করবে বা সে অনুযায়ী আমল করবে তার পাপও তাকে বহন করতে হবে যতদিন তার সেই লিখা অবশিষ্ট থাকবে। যেমনটি পূর্বোল্লিখিত হাদীস সমূহ দ্বারা প্রমাণিত হয়েছে, যে ব্যক্তি ইসলামে উত্তম রীতি চালু করবে...... যে ব্যক্তি ইসলামে খারাপ কাজ চালু করবে….. }
সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ৯৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে মানুষের মৃত্যুর পর আমলের অবস্থা নিয়ে খুব গুরুত্বপূর্ণ শিক্ষা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি ছাড়া: সাদকায়ে জারিয়া, উপকারী বিদ্যা এবং সৎ সন্তানের দোয়া। এখানে উপকারী বিদ্যার গুরুত্ব বিশেষভাবে বোঝা যায়। যে জ্ঞান মানুষকে ভালো পথে সাহায্য করে, তা মৃত্যুর পরও উপকারের কারণ হতে পারে। তবে হাদিসে অপকারী জ্ঞানের প্রশংসা নেই; বরং মূল কথা হলো এমন জ্ঞান, যা মানুষের কল্যাণে লাগে। এই হাদিস আমাদের শেখায়, জীবনে এমন কাজ রেখে যেতে হবে, যা অন্যের ভালোতে কাজে আসে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মৃত্যুর পর সাধারণ আমল বন্ধ হয়ে যায় বলে হাদিসে এসেছে।
- সাদকায়ে জারিয়া চলমান কল্যাণের একটি পথ।
- উপকারী বিদ্যা মৃত্যুর পরও উপকারের কারণ হতে পারে।
- সৎ সন্তানের দোয়া মৃত ব্যক্তির জন্য কল্যাণকর।
