৩/৩. অধ্যায়ঃ

সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ৯২ - ইলম পৌঁছে দেওয়া ও অন্তরের শুদ্ধতা

হাদীছ শোনা, পৌঁছিয়ে দেয়া ও তা লিখার প্রতি উদ্ধৃদ্ধ করণ এবং রাসূলুল্লাহ (ﷺ)-এর প্রতি মিথ্যারোপ করার ব্যাপারে ভীতি প্রদর্শনঃ

ইলম পৌঁছে দেওয়া: এখলাস, নসীহত ও জামাআত আঁকড়ে থাকা

সহীহ আত-তারগিব ওয়াত তাহরিবহাদিস নম্বর ৯২

(صحيح لغيره) وَعَنْ جبير بن مطعم قال: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ بِالْخَيْفِ خَيْفِ مِنًى : نَضَّرَ اللَّهُ عَبْدًا سَمِعَ مَقَالَتِي فَحَفِظَها وَوَعَاهَا وَبَلَّغَهَا مَنْ لَمْ يَسْمَعْهَا فَرُبَّ حَامِلِ فِقْهٍ لا فِقْهَ لَهُ وَرُبُّ حَامِلِ فِقْهٍ، إِلَى مَنْ هُوَ أَفْقَهُ مِنْهُ، ثَلاثٌ لا يَغِلُّ عَلَيْهِنَّ قَلْبُ مُؤْمِنٍ: إِخْلاصُ الْعَمَلِ لِلَّهِ وَالنَّصِيحَةُ لأَئِمَّةِ الْمُسْلِمِينَ، وَلُزُومُ جَمَاعَتِهِمْ ، فَإِنَّ دَعْوَتَهُمْ، تُحِيطُ مَنْ وَرَاءَهُمْ.رواه أحمد وابن ماجه والطبراني في الكبير مختصرا ومطولا

জুবায়র ইবনু মুত’ইম (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেনঃ আমি শুনেছি রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ “আল্লাহ তা’আলা সেই বান্দাকে সৌন্দর্যতা ও উজ্জ্বলতা দান করুন, যে আমার বক্তব্য শুনেছে, উহা মুখস্থ করেছে ও ভালভাবে সংরক্ষণ করেছে এবং যে শুনেনি তার কাছে পৌঁছে দিয়েছে। কেননা কতক জ্ঞান বহনকারী ব্যক্তি কোন জ্ঞান রাখে না। আর জ্ঞান বহনকারী কতক ব্যক্তি তার চাইতে বেশি জ্ঞানীর নিকট তা পৌঁছিয়ে দেয়। তিনটি ক্ষেত্রে মুমিন ব্যক্তির দিলে কোন হিংসা-দ্বেষ থাকে না।(১) আমলকে এখলাসের সাথে আল্লাহর জন্য নির্দিষ্ট করা।(২) মুসলমানদের নেতৃবৃন্দকে নসীহত করা এবং(৩) তাদের জামাআতকে আঁকড়ে থাকা। কেননা তাদের দোয়া পরবর্তদেরকেও শামিল করে।”

(হাদীসটি বর্ণনা করেছেন আহমাদ, ইবনু মাজহ ও ত্বাবরানী [কাবীর গ্রন্থে] সংক্ষিপ্ত ও দীর্ঘকারে)

সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ৯২-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বান্দার জন্য সৌন্দর্য ও উজ্জ্বলতার দোয়া করেছেন, যে তাঁর বক্তব্য শুনে, মুখস্ত করে, ভালোভাবে সংরক্ষণ করে এবং যে শুনেনি তার কাছে পৌঁছে দেয়। এরপর বলা হয়েছে, অনেক জ্ঞান বহনকারী নিজে জ্ঞানী নাও হতে পারে, আবার সে তার চেয়ে বেশি জ্ঞানীর কাছে জ্ঞান পৌঁছে দিতে পারে। এই কথার পর তিনটি বিষয়ে মুমিনের অন্তরে হিংসা-দ্বেষ না থাকার শিক্ষা এসেছে: আল্লাহর জন্য এখলাস, মুসলমানদের নেতৃবৃন্দকে নসীহত এবং তাদের জামাআতকে আঁকড়ে থাকা। তাই এই হাদিস জ্ঞান প্রচার ও অন্তরের শুদ্ধতা—দুই দিকেই দৃষ্টি দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবীজির বক্তব্য শুনে সংরক্ষণ ও পৌঁছে দেওয়া গুরুত্বপূর্ণ দায়িত্ব।
  • জ্ঞান অন্যের কাছে পৌঁছালে সে আরও ভালোভাবে বুঝতে পারে।
  • আমলকে আল্লাহর জন্য একনিষ্ঠ করা মুমিনের গুণ।
  • মুসলিম জামাআত আঁকড়ে থাকা ও নসীহত করার শিক্ষা এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন