৩/৩. অধ্যায়ঃ

সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ৯১ - হাদিস মুখস্ত করে পৌঁছে দেওয়ার মর্যাদা

হাদীছ শোনা, পৌঁছিয়ে দেয়া ও তা লিখার প্রতি উদ্ধৃদ্ধ করণ এবং রাসূলুল্লাহ (ﷺ)-এর প্রতি মিথ্যারোপ করার ব্যাপারে ভীতি প্রদর্শনঃ

নবীজির কথা সংরক্ষণ: মুখস্ত করা ও পৌঁছে দেওয়ার ফজিলত

সহীহ আত-তারগিব ওয়াত তাহরিবহাদিস নম্বর ৯১

(صحيح) وروي عن أنَسِ بْنِ ماَلِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قال: خَطَبَنَا رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَسْجِدِ الْخَيْفِ مِنْ مِنىً فَقاَلَ: نَضَّرَ اللَّهُ امْرَأً سَمِعَ مَقَالَتِي فَحَفِظَها وَوَعَاهَا وَبَلَّغَهَا مَنْ لَمْ يَسْمَعْهَا ثم ذهب بها إِلَى مَنْ لَمْ يَسْمَعْهَا فَرُبَّ حَامِلِ فِقْهٍ لا فِقْهَ لَهُ وَرُبَّ حَامِلِ فِقْهٍ، إِلَى مَنْ هُوَ أَفْقَهُ مِنْهُ. رواه الطبراني في الأوسط

আনাস বিন মালেক (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) মিনার মসজিদে খায়ফে আমাদের সামনে বক্তব্য রাখলেন। তিনি বললেনঃ “আল্লাহ সেই ব্যক্তিকে উজ্জ্বলতা দান করুন, যে আমার কথা শুনেছে- মুখস্থ করেছে ও ধারণ করে রেখেছে। অতঃপর যারা তা শুনেনি তাদের কাছে পৌঁছিয়েছে। কেননা কতক জ্ঞান বহনকারী নিজে জ্ঞানী নয়। আর কতক জ্ঞান বহনকারী ব্যক্তি তার চেয়ে বড় জ্ঞানীর নিকট তা পৌঁছিয়ে থাকে।”

(হাদীসটি বর্ণনা করেছেন ত্বাবরানী [আওসাত] গ্রন্থে)

সহীহ আত-তারগিব ওয়াত তাহরিব হাদিস ৯১-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার মসজিদে খায়ফে দেওয়া বক্তব্যে এমন ব্যক্তির জন্য দোয়া করেছেন, যে তাঁর কথা শুনে, মুখস্ত করে, ধারণ করে এবং যারা শোনেনি তাদের কাছে পৌঁছে দেয়। এখানে দ্বীনি জ্ঞান সংরক্ষণের দায়িত্ব বোঝানো হয়েছে। শুধু শুনলেই যথেষ্ট নয়; শোনা কথাকে ভালোভাবে রাখা এবং সততার সঙ্গে অন্যের কাছে পৌঁছে দেওয়া দরকার। হাদিসে আরও বলা হয়েছে, অনেক জ্ঞান বহনকারী নিজে গভীর জ্ঞানী না হলেও, সে হয়তো তার চেয়ে বেশি জ্ঞানী কারও কাছে সেই কথা পৌঁছে দেয়। তাই জ্ঞান প্রচারে আমানতদারি, সতর্কতা ও সঠিক ভাষা জরুরি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবীজির কথা মুখস্ত ও সংরক্ষণ করা সম্মানিত কাজ।
  • যারা শোনেনি তাদের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া জরুরি।
  • জ্ঞান বহনকারী ব্যক্তি অন্যের উপকারের মাধ্যম হতে পারে।
  • দ্বীনি কথা বলার সময় আমানতদারি রাখা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন