৮/২৯. অধ্যায়ঃ
জানাজায় সাওয়ার হয়ে যাওয়ার অনুমতি প্রসঙ্গে
জামে তিরমিযী : ১০১৩
জামে তিরমিযীহাদিস নম্বর ১০১৩
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ سَمُرَةَ، يَقُولُ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي جَنَازَةِ أَبِي الدَّحْدَاحِ وَهُوَ عَلَى فَرَسٍ لَهُ يَسْعَى وَنَحْنُ حَوْلَهُ وَهُوَ يَتَوَقَّصُ بِهِ .
সিমাক ইবনু হারব (রহঃ) হতে বর্ণিতঃ
জাবির ইবন সামুরা (রাঃ) বলেন: আমরা আবু দাহদাহ (রাঃ)-এর জানাযাতে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে উপস্থিত ছিলাম। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর ঘোড়ার পিঠে সওয়ার অবস্থায় ছিলেন। আমরা তাঁর চারপাশে ছিলাম এবং সেটি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলো এবং ঘোড়ার চলার তালে তালে তিনি দুলছিলেন।
-সহীহ, আল আহকাম (৭৫), মুসলিম।
