৮/২৯. অধ্যায়ঃ
জানাজায় সাওয়ার হয়ে যাওয়ার অনুমতি প্রসঙ্গে
জামে তিরমিযী : ১০১৪
জামে তিরমিযীহাদিস নম্বর ১০১৪
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الصَّبَّاحِ الْهَاشِمِيُّ، حَدَّثَنَا أَبُو قُتَيْبَةَ، عَنِ الْجَرَّاحِ، عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم اتَّبَعَ جَنَازَةَ أَبِي الدَّحْدَاحِ مَاشِيًا وَرَجَعَ عَلَى فَرَسٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
জাবির ইবনু সামুরা (রাঃ) হতে বর্ণিতঃ
আবু দাহদাহ-এর জানাযায় রাসূলুল্লাহ (ﷺ) পায়ে হেঁটে যান, কিন্তু ফিরে আসেন ঘোড়ার পিঠে সওয়ার হয়ে।
-সহীহ, দেখুন পূর্বের হাদীস।এই হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ্ বলেছেন।
