৮/৩৬. অধ্যায়ঃ
বিপদের মাঝে সাওয়াবের আশায় ধৈর্য ধরার ফজিলত
জামে তিরমিযী : ১০২১
জামে তিরমিযীহাদিস নম্বর ১০২১
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ أَبِي سِنَانٍ، قَالَ دَفَنْتُ ابْنِي سِنَانًا وَأَبُو طَلْحَةَ الْخَوْلاَنِيُّ جَالِسٌ عَلَى شَفِيرِ الْقَبْرِ فَلَمَّا أَرَدْتُ الْخُرُوجَ أَخَذَ بِيَدِي فَقَالَ أَلاَ أُبَشِّرُكَ يَا أَبَا سِنَانٍ . قُلْتُ بَلَى . فَقَالَ حَدَّثَنِي الضَّحَّاكُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَرْزَبٍ عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِذَا مَاتَ وَلَدُ الْعَبْدِ قَالَ اللَّهُ لِمَلاَئِكَتِهِ قَبَضْتُمْ وَلَدَ عَبْدِي . فَيَقُولُونَ نَعَمْ . فَيَقُولُ قَبَضْتُمْ ثَمَرَةَ فُؤَادِهِ . فَيَقُولُونَ نَعَمْ . فَيَقُولُ مَاذَا قَالَ عَبْدِي فَيَقُولُونَ حَمِدَكَ وَاسْتَرْجَعَ . فَيَقُولُ اللَّهُ ابْنُوا لِعَبْدِي بَيْتًا فِي الْجَنَّةِ وَسَمُّوهُ بَيْتَ الْحَمْدِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .
আবূ সিনান (রহঃ) হতে বর্ণিতঃ
আমার ছেলে সিনানকে আমি দাফন করলাম। কবরের কিনারায় আবু তালহা আল-খাওলানি (রহঃ) বসা অবস্থায় ছিলেন। কবর হতে আমি যখন উঠে আসতে চাইলাম তখন আমার হাত ধরে তিনি বললেন, হে আবু সিনান! তোমাকে কি আমি সুসংবাদ দিব না? আমি বললাম, অবশ্যই দিন।তিনি বললেন, আবু মূসা আল-আশআরি (রাঃ) হতে যাহ্হাক ইবন আবদুর রহমান ইবন আরযাব (রহঃ) আমাকে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন বান্দার কোন সন্তান মারা গেলে তখন আল্লাহ তা’আলা তাঁর ফেরেশতাদের প্রশ্ন করেন,(১) তোমরা কি আমার বান্দার সন্তানের জান কেড়ে নিয়েছ? তারা বলে, হ্যাঁ।(২) পুনরায় আল্লাহ তা’আলা প্রশ্ন করেন, তোমরা কি তার হৃদয়ের টুকরাকে কেড়ে নিয়েছ? তারা বলে, হ্যাঁ।পুনরায় তিনি প্রশ্ন করেন, তখন আমার বান্দা কি বলেছে? তারা বলে, সে আপনার প্রশংসা করেছে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে।আল্লাহ তা’আলা বলেন, জান্নাতে আমার এই বান্দার জন্য একটি ঘর নির্মাণ করো এবং তার নাম রাখো “বাইতুল হামদ” বা প্রশংসালয়।
-হাসান, সহীহাহ (১৪০৮)।এই হাদীসটিকে আবূ ঈসা হাসান গারীব বলেছেন।
