৯/২৭. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ১১১৮ - তিন তালাকের পর প্রথম স্বামীর কাছে ফেরা

কোন লোক তার স্ত্রীকে তিন তালাক দেওয়ার পর সে দ্বিতীয় স্বামী গ্রহণ করলে এবং সহবাসের পূর্বে সেও তালাক দিলে

তিন তালাকের পর ফিরে আসা: শুধু দ্বিতীয় বিয়েই যথেষ্ট নয়

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১১১৮

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، وَإِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ جَاءَتِ امْرَأَةُ رِفَاعَةَ الْقُرَظِيِّ إِلَى رَسُولِ اللَّهِ ﷺ فَقَالَتْ إِنِّي كُنْتُ عِنْدَ رِفَاعَةَ فَطَلَّقَنِي فَبَتَّ طَلاَقِي فَتَزَوَّجْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الزُّبَيْرِ وَمَا مَعَهُ إِلاَّ مِثْلُ هُدْبَةِ الثَّوْبِ . فَقَالَ " أَتُرِيدِينَ أَنْ تَرْجِعِي إِلَى رِفَاعَةَ لاَ حَتَّى تَذُوقِي عُسَيْلَتَهُ وَيَذُوقَ عُسَيْلَتَكِ " .قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ وَأَنَسٍ وَالرُّمَيْصَاءِ أَوِ الْغُمَيْصَاءِ وَأَبِي هُرَيْرَةَ. قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ عَامَّةِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ ﷺ وَغَيْرِهِمْ أَنَّ الرَّجُلَ إِذَا طَلَّقَ امْرَأَتَهُ ثَلاَثًا فَتَزَوَّجَتْ زَوْجًا غَيْرَهُ فَطَلَّقَهَا قَبْلَ أَنْ يَدْخُلَ بِهَا أَنَّهَا لاَ تَحِلُّ لِلزَّوْجِ الأَوَّلِ إِذَا لَمْ يَكُنْ جَامَعَ الزَّوْجُ الآخَرُ.

আইশা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকটে রিফাআ আল-কুরাযীর স্ত্রী এসে বললো, আমি রিফাআর স্ত্রী ছিলাম। সে আমাকে বাত্তা তালাক অর্থাৎ তিন তালাক দেয়। তারপর আমি বিয়ে করি আবদুর রাহমান ইবনু যুবাইরকে কিন্তু তার সাথে কাপড়ের পাড়ের মত (অকেজো পুরুষাঙ্গ) ব্যতীত আর কিছুই নেই। তিনি প্রশ্ন করলেন, তুমি কি রিফাআর নিকটে আবার ফিরে যেতে চাও? কিন্তু তা হবে না, তুমি যতক্ষণ না তার মধু আস্বাদন করবে এবং সে তোমার মধু আস্বাদন করবে (তারপর তালাক দিবে)।

ইবনু উমর, আনাস, রুমাইসা অথবা গুমাইসা ও আবূ হুরাইরা (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। আইশা (রাঃ) হতে বর্ণিত হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ্ বলেছেন। এ হাদীস অনুযায়ী রাসূলুল্লাহ (ﷺ)-এর বেশিরভাগ বিশেষজ্ঞ সাহাবী ও অপরাপর আলিম মত দিয়েছেন। কোন লোক তার স্ত্রীকে তিন তালাক দেয়ার পর সে অন্য স্বামী গ্রহণ করলে এবং তার সাথে সহবাসের পূর্বেই এই দ্বিতীয় স্বামী তাকে তালাক দিলে সে পূর্ব স্বামীর জন্য হালাল হবে না, দ্বিতীয় স্বামীর সাথে যে পর্যন্ত না তার সহবাস হবে।

জামে‘ আত-তিরমিযী হাদিস ১১১৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে রিফাআ আল-কুরাযীর স্ত্রী তিন তালাকের পর অন্য একজনকে বিয়ে করেছিলেন। পরে তিনি প্রথম স্বামীর কাছে ফিরতে চাইলে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) জানান, শুধু দ্বিতীয় বিয়ের চুক্তি হলেই প্রথম স্বামীর কাছে ফেরা যাবে না। দ্বিতীয় স্বামীর সঙ্গে প্রকৃত দাম্পত্য সম্পর্ক হতে হবে। হাদিসে ‘মধু আস্বাদন’ কথাটি স্বামী-স্ত্রীর সহবাসের রূপক হিসেবে এসেছে। বর্ণনাটি পরিকল্পিত হিলা বিয়ের অনুমতি দেয় না; এটি তিন তালাকের পর স্বাভাবিক দ্বিতীয় বিবাহের বাস্তব দাম্পত্য সম্পর্কের শর্ত জানায়। মূল শিক্ষা হলো, তিন তালাককে হালকা বিষয় ভাবা যাবে না এবং কাগুজে বা নামমাত্র বিয়ে দিয়ে প্রথম স্বামীর কাছে ফেরার পথ তৈরি করা যায় না। এ বিধান কৃত্রিম পথ বন্ধ করে প্রকৃত বিবাহের গুরুত্ব বোঝায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • তিন তালাকের পর শুধু দ্বিতীয় বিয়ের চুক্তি প্রথম স্বামীর কাছে ফেরার জন্য যথেষ্ট নয়।
  • দ্বিতীয় স্বামীর সঙ্গে প্রকৃত দাম্পত্য সম্পর্ক হওয়া শর্ত হিসেবে বলা হয়েছে।
  • তালাকের সিদ্ধান্তকে হালকা বা খেলাচ্ছলে নেওয়া উচিত নয়।
  • নামমাত্র বিয়েকে হাদিসের শর্ত পূরণ বলা যায় না।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন