৯/২৬. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ১১১৭ - স্ত্রীকন্যা ও শাশুড়িকে বিয়ের বিধান
সহবাসের পূর্বে তালাক দেয়া স্ত্রীর কন্যাকে বিয়ে করা যায় কি-না?
স্ত্রীর মেয়ে ও মাকে বিয়ে: সহবাসের আগে-পরে বিধানের পার্থক্য
জামে‘ আত-তিরমিযী : ১১১৭
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১১১৭
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ " أَيُّمَا رَجُلٍ نَكَحَ امْرَأَةً فَدَخَلَ بِهَا فَلاَ يَحِلُّ لَهُ نِكَاحُ ابْنَتِهَا فَإِنْ لَمْ يَكُنْ دَخَلَ بِهَا فَلْيَنْكِحِ ابْنَتَهَا وَأَيُّمَا رَجُلٍ نَكَحَ امْرَأَةً فَدَخَلَ بِهَا أَوْ لَمْ يَدْخُلْ بِهَا فَلاَ يَحِلُّ لَهُ نِكَاحُ أُمِّهَا " .قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ لاَ يَصِحُّ مِنْ قِبَلِ إِسْنَادِهِ وَإِنَّمَا رَوَاهُ ابْنُ لَهِيعَةَ وَالْمُثَنَّى بْنُ الصَّبَّاحِ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ. وَالْمُثَنَّى بْنُ الصَّبَّاحِ وَابْنُ لَهِيعَةَ يُضَعَّفَانِ فِي الْحَدِيثِ. وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ قَالُوا إِذَا تَزَوَّجَ الرَّجُلُ امْرَأَةً ثُمَّ طَلَّقَهَا قَبْلَ أَنْ يَدْخُلَ بِهَا حَلَّ لَهُ أَنْ يَنْكِحَ ابْنَتَهَا وَإِذَا تَزَوَّجَ الرَّجُلُ الاِبْنَةَ فَطَلَّقَهَا قَبْلَ أَنْ يَدْخُلَ بِهَا لَمْ يَحِلَّ لَهُ نِكَاحُ أُمِّهَا لِقَوْلِ اللَّهِ تَعَالَى (وَأُمَّهَاتُ نِسَائِكُمْ ) وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ.
আমর ইবনু শুআইব (রহঃ) হতে পর্যায়ক্রমে তার পিতা ও দাদা হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ যে কোন লোক কোন নারীকে বিয়ে করে তার সাথে সহবাস করলে তার সাথে ঐ নারীর মেয়ের বিয়ে বৈধ নয়। সে যদি তার সাথে সহবাস না করে থাকে তবে সে তার কন্যাকে বিয়ে করতে পারে। যে কোন লোক কোন নারীকে বিয়ে করার পর তার সাথে সহবাস করুক বা না করুক, তার মায়ের সাথে তার বিয়ে বৈধ নয়।
আবূ ঈসা বলেন, এ হাদীসটি সনদের দিক হতে সহীহ নয়। আমর ইবনু শুআইব (রহঃ) হতে ইবনু লাহিয়া ও মুসান্না ইবনুস সাব্বাহ এই হাদীসটি বর্ণনা করেছেন। হাদীস শাস্ত্রে তারা উভয়ে যঈফ (দুর্বল)। বেশিরভাগ বিশেষজ্ঞ আলিম এ হাদীস অনুযায়ী আমল করেছেন। তারা বলেছেন, কোন ব্যক্তি কোন নারীকে বিয়ে করার পর এবং সহবাস করার আগে তালাক দিলে তার কন্যাকে তার বিয়ে করা বৈধ। এ লোক তার কন্যাকে বিয়ে করার পর এবং সহবাস করার আগে তাকে তালাক দিলে তার মাকে নতুন করে বিয়ে করা তার জন্য বৈধ হবে না। যেহেতু আল্লাহ তা‘আলা বলেছেনঃ “এবং তোমাদের স্ত্রীদের মায়েদেরকে” (বিয়ে করা তোমাদের জন্য বৈধ নয়)। ইমাম শাফিঈ, আহ্মাদ ও ইসহাকও এই মত দিয়েছেন।
জামে‘ আত-তিরমিযী হাদিস ১১১৭-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় স্ত্রীর মেয়ে এবং স্ত্রীর মাকে বিয়ে করার বিষয়ে দুইটি আলাদা অবস্থা বলা হয়েছে। কোনো পুরুষ একজন নারীকে বিয়ে করে তার সঙ্গে সহবাস করলে সেই নারীর মেয়েকে সে বিয়ে করতে পারবে না। কিন্তু বিয়ে হওয়ার পর সহবাসের আগেই সম্পর্ক শেষ হলে, বর্ণনা অনুযায়ী তার মেয়েকে বিয়ে করা যেতে পারে। অন্যদিকে, কোনো নারীকে বিয়ে করার সঙ্গে সঙ্গেই তার মা ওই পুরুষের জন্য বিবাহের অযোগ্য হয়ে যান; এখানে সহবাস হয়েছে কি না, তা শর্ত নয়। হাদিসের শেষে সনদগত দুর্বলতার কথাও বলা হয়েছে, তবে অধিকাংশ আলিমের আমল এই বিধানের ওপর উল্লেখ করা হয়েছে। তাই পাঠের সময় বিধানের দুই অংশ এবং বর্ণনার মান—দুটিই আলাদা করে বুঝতে হবে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- স্ত্রীর সঙ্গে সহবাস হলে তার মেয়েকে বিয়ে করা বৈধ নয়।
- সহবাসের আগে বিচ্ছেদ হলে স্ত্রীর মেয়ের ক্ষেত্রে আলাদা বিধান বলা হয়েছে।
- কোনো নারীকে বিয়ে করলেই তার মাকে বিয়ে করা নিষিদ্ধ হয়।
- বর্ণনার সনদগত অবস্থাও সতর্কভাবে মনে রাখতে হবে।
