৯/৪৩. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ১১৪৪ - ইসলাম গ্রহণের পর স্ত্রীকে ফিরিয়ে দেওয়া

মুশরিক স্বামী-স্ত্রীর মধ্যে কোনো একজন ইসলাম গ্রহণ করলে

ইসলাম গ্রহণের পর স্ত্রীকে ফিরিয়ে দেওয়া: দাম্পত্য সম্পর্কের হাদিস

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১১৪৪

حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى، قَالَ حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَجُلاً، جَاءَ مُسْلِمًا عَلَى عَهْدِ النَّبِيِّ ﷺ ثُمَّ جَاءَتِ امْرَأَتُهُ مُسْلِمَةً فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّهَا كَانَتْ أَسْلَمَتْ مَعِي فَرُدَّهَا عَلَىَّ . فَرَدَّهَا عَلَيْهِ . هَذَا حَدِيثٌ صَحِيحٌ .سَمِعْتُ عَبْدَ بْنَ حُمَيْدٍ، يَقُولُ سَمِعْتُ يَزِيدَ بْنَ هَارُونَ، يَذْكُرُ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، هَذَا الْحَدِيثَ وَحَدِيثَ الْحَجَّاجِ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ النَّبِيَّ ﷺ رَدَّ ابْنَتَهُ زَيْنَبَ عَلَى أَبِي الْعَاصِي بِمَهْرٍ جَدِيدٍ وَنِكَاحٍ جَدِيدٍ . قَالَ يَزِيدُ بْنُ هَارُونَ حَدِيثُ ابْنِ عَبَّاسٍ أَجْوَدُ إِسْنَادًا . وَالْعَمَلُ عَلَى حَدِيثِ عَمْرِو بْنِ شُعَيْبٍ .

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ)-এর সময়ে এক লোক মুসলমান হয়ে আসার পর তার স্ত্রীও মুসলমান হয়ে আসে। লোকটি বলল, হে আল্লাহর রাসূল! সে আমার সাথে মুসলমান হয়েছে। অতএব আমার স্ত্রী আমাকে ফিরিয়ে দিন। রাসূলুল্লাহ (ﷺ) তার স্ত্রী তাকে ফেরত দিলেন।

ইয়াযীদ ইবনু হারূন মুহাম্মাদ ইবনু ইসহাকের সূত্রে হাদীসটি উল্লেখ করেছেন। হাজ্জাজের সূত্রে আমর ইবনু শুয়াইব হতে তিনি তার পিতা হতে তিনি তার দাদা হতে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) তার কন্যা যাইনাবকে নতুনভাবে মহরানা ধার্য্য করে নতুন বিয়ের মাধ্যমে আবূল আসের নিকট ফিরিয়ে দিয়েছিলেন। ইয়াযীদ ইবনু হারুন বলেছেনঃ ইবনু আব্বাস (রাঃ) বর্ণিত হাদীস সনদের দিক হতে খুবই উত্তম, কিন্তু আমর ইবনু শুআইবের হাদীস অনুসারে আমল প্রচলিত আছে। আমর ইবনু শুআইব এর হাদীসটি যঈফ; ইরওয়া (১৯১৮)। যঈফ আবূ দাউদ (৩৮৭) এ হাদীসটি সহীহ।

জামে‘ আত-তিরমিযী হাদিস ১১৪৪-এর সারসংক্ষেপ

মূল বিষয়: ইসলাম ও দাম্পত্য। এই হাদিসে এক ব্যক্তি মুসলমান হয়ে নবী صلى الله عليه وسلم-এর কাছে আসেন। পরে তার স্ত্রীও মুসলমান হয়ে আসেন। লোকটি জানায়, স্ত্রী তার সঙ্গেই ইসলাম গ্রহণ করেছিলেন এবং তাকে নিজের স্ত্রী হিসেবে ফিরিয়ে দেওয়ার আবেদন করে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তার স্ত্রীকে তার কাছে ফিরিয়ে দেন। বর্ণনাটির মূল শিক্ষা একটি নির্দিষ্ট ঘটনার ওপর দাঁড়ানো। স্বামী-স্ত্রীর ইসলাম গ্রহণের সময় সম্পর্কিত বক্তব্যের ভিত্তিতে তাদের দাম্পত্য বন্ধন আবার স্বীকৃত হয়েছে। এখানে নতুন মহর বা নতুন নিকাহের কথা সরাসরি বলা হয়নি। একই বিষয়ে অন্য বর্ণনায় ভিন্ন বিবরণ থাকায় বাস্তব কোনো জটিল ঘটনার সিদ্ধান্ত শুধু সংক্ষিপ্ত অনুবাদ দেখে নেওয়া ঠিক নয়। এই হাদিস থেকে সরাসরি বোঝা যায়, বৈবাহিক সম্পর্ক নির্ধারণে ইসলাম গ্রহণের সময় এবং ঘটনার সত্য বিবরণ গুরুত্বপূর্ণ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • স্বামী-স্ত্রীর ইসলাম গ্রহণের সময় সম্পর্কিত সত্য তথ্য গুরুত্বপূর্ণ।
  • নবী صلى الله عليه وسلم নির্দিষ্ট ঘটনার বক্তব্য শুনে স্ত্রীকে স্বামীর কাছে ফিরিয়ে দেন।
  • বৈবাহিক সম্পর্কের জটিল বিষয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন