১১/১৮. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ১১৯৭ - বিধবার ইদ্দতে সুরমা ও সাজসজ্জা
যে নারীর স্বামী মারা গেছে তার ইদ্দত
বিধবার চার মাস দশ দিনের ইদ্দতে সুরমা ব্যবহারের বিধান
জামে‘ আত-তিরমিযী : ১১৯৭
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১১৯৭
قَالَتْ زَيْنَبُ وَسَمِعْتُ أُمِّي أُمَّ سَلَمَةَ، تَقُولُ جَاءَتِ امْرَأَةٌ إِلَى رَسُولِ اللَّهِ ﷺ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ ابْنَتِي تُوُفِّيَ عَنْهَا زَوْجُهَا وَقَدِ اشْتَكَتْ عَيْنَيْهَا أَفَنَكْحَلُهَا فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " لاَ " مَرَّتَيْنِ أَوْ ثَلاَثَ مَرَّاتٍ كُلُّ ذَلِكَ يَقُولُ «لاَ» . ثُمَّ قَالَ " إِنَّمَا هِيَ أَرْبَعَةُ أَشْهُرٍ وَعَشْرًا وَقَدْ كَانَتْ إِحْدَاكُنَّ فِي الْجَاهِلِيَّةِ تَرْمِي بِالْبَعْرَةِ عَلَى رَأْسِ الْحَوْلِ» .قَالَ وَفِي الْبَابِ عَنْ فُرَيْعَةَ بِنْتِ مَالِكٍ أُخْتِ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ وَحَفْصَةَ بِنْتِ عُمَرَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ زَيْنَبَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . - وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَصْحَابِ النَّبِيِّ ﷺ وَغَيْرِهِمْ أَنَّ الْمُتَوَفَّى عَنْهَا زَوْجُهَا تَتَّقِي فِي عِدَّتِهَا الطِّيبَ وَالزِّينَةَ . وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَمَالِكِ بْنِ أَنَسٍ وَالشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ .
যায়নাব (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আমার মা উন্মু সালামা (রাঃ)-কে বলতে শুনেছিঃ রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এক মহিলা এসে বলল, হে আল্লাহর রাসূল। আমার মেয়ের স্বামী মৃত্যুবরণ করেছে। ইদানীং তার দুই চোখে অসুখ দেখা দিয়েছে। আমরা তার চোখে সুরমা লাগাতে পারব কি? রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ না। মহিলাটি দুই কি তিনবার এই প্রশ্ন করল এবং প্রতি বারেই তিনি (রাসূলুল্লাহ (ﷺ)) বললেনঃ না। তারপর তিনি বললেনঃ এটা তো মাত্র চার মাস দশ দিনের ব্যাপার। জাহিলী যুগে তোমাদের কোন মহিলাকে এক বছর পর্যন্ত শোক পালন শেষে বিষ্ঠা নিক্ষেপ করে ইদ্দাতকে সমাপ্ত করতে হত।
মালিক ইবনু সিনানের কন্যা এবং আবূ সাঈদ আল-খুদরী (রাঃ)-এর বোন ফুরাইআ ও উমার (রাঃ)-এর কন্যা হাফসা (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। আবূ ঈসা বলেন, যাইনাব (রাঃ) হতে বর্ণিত হাদীসটি হাসান সহীহ্। এ হাদীস অনুযায়ী রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবী ও অন্যান্য আলিম মত দিয়েছেন। তাঁদের মতে যে মহিলার স্বামী মৃত্যুবরণ করেছে সে মহিলা ইদ্দাতের সময় সুগন্ধি ও সাজসজ্জা বর্জন করবে। এই মত দিয়েছেন সুফিয়ান সাওরী, মালিক, শাফিঈ, আহমাদ ও ইসহাক।
জামে‘ আত-তিরমিযী হাদিস ১১৯৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে এক নারী তার বিধবা মেয়ের চোখের অসুখের কথা বলে সুরমা ব্যবহারের অনুমতি চান। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم দুই বা তিনবার একই প্রশ্নের উত্তরে না বলেন। এরপর তিনি জানান, এই ইদ্দত চার মাস দশ দিনের; জাহিলি যুগে নারীরা এক বছর শোক পালন করত। বর্ণনার শেষে বলা হয়েছে, স্বামীহারা নারী ইদ্দতের সময়ে সুগন্ধি ও সাজসজ্জা থেকে বিরত থাকবে। তাই হাদিসটির মূল শিক্ষা হলো, স্বামীর মৃত্যুর ইদ্দত একটি নির্ধারিত শোককাল এবং এতে সৌন্দর্যবর্ধক ব্যবহার এড়িয়ে চলতে হয়। এখানে চোখের অসুখের কথা বলা হলেও সুরমা ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। এই নির্দিষ্ট ঘটনার বাইরে অন্য কোনো অবস্থা বা ব্যতিক্রম পাঠটিতে উল্লেখ করা হয়নি।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- স্বামীর মৃত্যুর ইদ্দত চার মাস দশ দিন।
- এই সময়ে সুরমা, সুগন্ধি ও সাজসজ্জা থেকে বিরত থাকার কথা এসেছে।
- একই প্রশ্ন বারবার করা হলেও নবী صلى الله عليه وسلم সুরমার অনুমতি দেননি।
- জাহিলি যুগের এক বছরের শোকের বদলে নির্দিষ্ট সময়ের কথা বলা হয়েছে।
