১১/২৩. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ১২০৪ - বিধবা নারীর ইদ্দত ও থাকার স্থান
স্বামী মৃত্যুর পর স্ত্রী কোথায় ইদ্দত পালন করবে?
বিধবা নারীর ইদ্দত: চার মাস দশ দিন নিজ ঘরে থাকা
জামে‘ আত-তিরমিযী : ১২০৪
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১২০৪
حَدَّثَنَا الأَنْصَارِيُّ، أَنْبَأَنَا مَعْنٌ، أَنْبَأَنَا مَالِكٌ، عَنْ سَعْدِ بْنِ إِسْحَاقَ بْنِ كَعْبِ بْنِ عُجْرَةَ، عَنْ عَمَّتِهِ، زَيْنَبَ بِنْتِ كَعْبِ بْنِ عُجْرَةَ أَنَّ الْفُرَيْعَةَ بِنْتَ مَالِكِ بْنِ سِنَانٍ، وَهِيَ أُخْتُ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَخْبَرَتْهَا أَنَّهَا، جَاءَتْ رَسُولَ اللَّهِ ﷺ تَسْأَلُهُ أَنْ تَرْجِعَ إِلَى أَهْلِهَا فِي بَنِي خُدْرَةَ وَأَنَّ زَوْجَهَا خَرَجَ فِي طَلَبِ أَعْبُدٍ لَهُ أَبَقُوا حَتَّى إِذَا كَانَ بِطَرَفِ الْقَدُومِ لَحِقَهُمْ فَقَتَلُوهُ . قَالَتْ فَسَأَلْتُ رَسُولَ اللَّهِ ﷺ أَنْ أَرْجِعَ إِلَى أَهْلِي فَإِنَّ زَوْجِي لَمْ يَتْرُكْ لِي مَسْكَنًا يَمْلِكُهُ وَلاَ نَفَقَةً . قَالَتْ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ «نَعَمْ» . قَالَتْ فَانْصَرَفْتُ حَتَّى إِذَا كُنْتُ فِي الْحُجْرَةِ أَوْ فِي الْمَسْجِدِ نَادَانِي رَسُولُ اللَّهِ ﷺ أَوْ أَمَرَ بِي فَنُودِيتُ لَهُ فَقَالَ «كَيْفَ قُلْتِ» . قَالَتْ فَرَدَدْتُ عَلَيْهِ الْقِصَّةَ الَّتِي ذَكَرْتُ لَهُ مِنْ شَأْنِ زَوْجِي قَالَ " امْكُثِي فِي بَيْتِكِ حَتَّى يَبْلُغَ الْكِتَابُ أَجَلَهُ " . قَالَتْ فَاعْتَدَدْتُ فِيهِ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا . قَالَتْ فَلَمَّا كَانَ عُثْمَانُ أَرْسَلَ إِلَىَّ فَسَأَلَنِي عَنْ ذَلِكَ فَأَخْبَرْتُهُ فَاتَّبَعَهُ وَقَضَى بِهِ .أَنْبَأَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، أَنْبَأَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، أَنْبَأَنَا سَعْدُ بْنُ إِسْحَاقَ بْنِ كَعْبِ بْنِ عُجْرَةَ، فَذَكَرَ نَحْوَهُ بِمَعْنَاهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا الْحَدِيثِ عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ ﷺ وَغَيْرِهِمْ لَمْ يَرَوْا لِلْمُعْتَدَّةِ أَنْ تَنْتَقِلَ مِنْ بَيْتِ زَوْجِهَا حَتَّى تَنْقَضِيَ عِدَّتُهَا . وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَالشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ . وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ ﷺ وَغَيْرِهِمْ لِلْمَرْأَةِ أَنْ تَعْتَدَّ حَيْثُ شَاءَتْ وَإِنْ لَمْ تَعْتَدَّ فِي بَيْتِ زَوْجِهَا . قَالَ أَبُو عِيسَى وَالْقَوْلُ الأَوَّلُ أَصَحُّ .
যাইনাব বিনতু কা’ব ইবনু ‘উজরা (রাঃ) হতে বর্ণিতঃ
তাকে মালিক ইবনু সিনান (রাঃ)-এর মেয়ে এবং আবূ সাঈদ আল-খুদরী (রাঃ)-এর বোন ফুরাইআ (রাঃ) জানিয়েছেন। তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে আসেন একটা প্রশ্ন করার উদ্দেশ্যে যে, ইদ্দাতের জন্য তার নিজের বংশ খুদরা গোত্রে যেতে পারেন কি-না। তার স্বামী তার কয়েকটি পলাতক গোলামের খোঁজে গিয়েছিলেন। তিনি যখন প্রত্যাবর্তন করতেছিলেন তখন তাদের সাথে সাক্ষাৎ ঘটে এবং তারা সেখানে তাকে মেরে ফেলে।ফুরাইআ (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আমার বাবার বাড়ী যাওয়ার উদ্দেশ্যে আবেদন করলাম। কেননা, আমার জন্য আমার স্বামী তার নিজস্ব কোন ঘর রেখে যাননি, এমনকি ভরণ-পোষণের খরচপাতিও নয়। ফুরাইআ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) হ্যাঁ বললেন। তিনি বলেন, তারপর আমি ফিরে চললাম। আমি শুধু (তার) হুজরা অথবা মসজিদের নিকটে পৌঁছলাম, তখন রাসূলুল্লাহ (ﷺ) আমাকে আবার ডাকলেন বা আমাকে ডাকার নির্দেশ দিলেন। আমাকে তিনি প্রশ্ন করলেনঃ তুমি কি বলেছিলে?ফুরাইআ (রাঃ) বলেন, আমার স্বামী সম্পর্কে পূর্বে আমি যে ঘটনা বলেছিলাম তার নিকট তা আবার বললাম। তিনি বললেনঃ তুমি তোমার ঘরেই থাক ইদ্দাত পূর্ণ না হওয়া পর্যন্ত। ফুরাইআ (রাঃ) বলেন, আমি এখানে ইদ্দাত পালন করলাম চার মাস দশদিন। তিনি বলেন, তারপর উসমান (রাঃ) খালীফা হওয়ার পর তিনি আমার কাছে লোক পাঠিয়ে এ বিষয়টি জানতে চাইলেন। আমি এ প্রসঙ্গে তাকে জানালাম। তিনি এর অনুসরণ করেছেন এবং সে অনুযায়ী ফায়সালা দিয়েছেন।
এ হাদীসটি কা’ব ইবনু উজরা (রাঃ) হতে অন্য একটি সূত্রেও বর্ণিত হয়েছে। এ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ্ বলেছেন। এ হাদীস অনুযায়ী রাসূলুল্লাহ (ﷺ)-এর বেশিরভাগ বিশেষজ্ঞ সাহাবী ও অপরাপর আলিমগণ মত দিয়েছেন। তাদের মতে, ইদ্দাতের সময় পূর্ণ না হওয়া পর্যন্ত ইদ্দাত পালনকারী স্বামীর ঘর হতে যাবে না। এই মত দিয়েছেন সুফিয়ান সাওরী, শাফিঈ, আহমাদ ও ইসহাক। রাসূলুল্লাহ (ﷺ)-এর অপর একদল বিশেষজ্ঞ সাহাবী ও তৎপরবর্তী আলিমগণ বলেন, কোন মহিলা তার ইচ্ছামত যে কোন জায়গায় ইদ্দাত পালন করতে পারে। স্বামীর ঘরে ইদ্দাত পালন না করলেও কোন সমস্যা নেই। আবূ ঈসা বলেন, কিন্তু প্রথমোক্ত মতই অনেক বেশি সহীহ্।
জামে‘ আত-তিরমিযী হাদিস ১২০৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে স্বামীর মৃত্যুর পর বিধবা নারীর ইদ্দত কোথায় পালন করা হবে, তা একটি বাস্তব ঘটনার মাধ্যমে বলা হয়েছে। ফুরাইআ (রাঃ)-এর স্বামী নিহত হলে তিনি বাবার বাড়িতে ফিরে যাওয়ার অনুমতি চান। কারণ স্বামী তার জন্য নিজস্ব ঘর বা ভরণপোষণ রেখে যাননি। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) প্রথমে অনুমতি দিলেও পরে তাকে আবার ডেকে পুরো ঘটনা শুনলেন। এরপর তিনি নির্দেশ দিলেন, ইদ্দতের নির্ধারিত সময় শেষ না হওয়া পর্যন্ত নিজের ঘরেই থাকতে। ফুরাইআ (রাঃ) সেই ঘরে চার মাস দশ দিন ইদ্দত পালন করেন। পরে খলীফা উসমান (রাঃ) এই ঘটনা জেনে একই সিদ্ধান্ত অনুসরণ করেন। হাদিসটি শেখায়, ইদ্দতের সময় ব্যক্তিগত অসুবিধা থাকলেও সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিক নির্দেশনা নিতে হয় এবং নির্ধারিত সময় ও থাকার নিয়ম মানতে হয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- স্বামীর মৃত্যুর পর বিধবার ইদ্দত চার মাস দশ দিন।
- ফুরাইআ (রাঃ)-কে ইদ্দত শেষ হওয়া পর্যন্ত নিজের ঘরে থাকতে বলা হয়েছিল।
- ব্যক্তিগত অসুবিধার বিষয়ও সঠিক নির্দেশনার জন্য জানানো উচিত।
- উসমান (রাঃ) পরে এই বর্ণনা অনুযায়ী ফয়সালা দিয়েছেন।
