১১/২২. অধ্যায়ঃ
লিআনের বর্ণনা
জামে তিরমিযী : ১২০৩
জামে তিরমিযীহাদিস নম্বর ১২০৩
أَنْبَأَنَا قُتَيْبَةُ، أَنْبَأَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ لاَعَنَ رَجُلٌ امْرَأَتَهُ وَفَرَّقَ النَّبِيُّ صلى الله عليه وسلم بَيْنَهُمَا وَأَلْحَقَ الْوَلَدَ بِالأُمِّ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ .
ইবনু উমার (রাঃ) হতে বর্ণিতঃ
এক লোক তার স্ত্রীর বিরুদ্ধে লি‘আন করল। রাসূলুল্লাহ (ﷺ) তাদের বিবাহ বন্ধন ছিন্ন করে দেন এবং সন্তানটিকে তার মায়ের সাথে সম্পৃক্ত করেন।
সহীহ্, ইবনু মাজাহ- (২০৬৯), নাসাঈএ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ্ বলেছেন। এ হাদীস অনুযায়ী বিশেষজ্ঞ আলিমগণ আমল করেন।
