২৭/৬২. অধ্যায়ঃ

স্বামীর মৃত্যু সংবাদপ্রাপ্তির দিন হতেই স্ত্রী 'ইদ্দাত পালন শুরু করবে

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৫৩২

أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ سُفْيَانَ، عَنْ سَعْدِ بْنِ إِسْحَقَ، قَالَ: حَدَّثَتْنِي زَيْنَبُ بِنْتُ كَعْبٍ، قَالَتْ: حَدَّثَتْنِي فُرَيْعَةُ بِنْتُ مَالِكٍ، أُخْتُ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَتْ: تُوُفِّيَ زَوْجِي بِالْقَدُومِ، فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرْتُ لَهُ إِنَّ دَارَنَا شَاسِعَةٌ، فَأَذِنَ لَهَا، ثُمَّ دَعَاهَا فَقَالَ: «امْكُثِي فِي بَيْتِكِ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا حَتَّى يَبْلُغَ الْكِتَابُ أَجَلَهُ»

আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ

আবু সাঈদ আল খুদরি (রাঃ)-এর বোন ফুরাইআ বিনতু মালিক (রাঃ) বলেন: আমার স্বামী কুদূম নামক জায়গায় মৃত্যুবরণ করে। আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে গিয়ে বললাম: আমার ঘর জনপদ হতে বহু দূরে। তিনি (ﷺ) আমাকে পিত্রালয়ে অবস্থানের অনুমতি দিলেন। এরপর ডেকে বললেন: তুমি তোমার বাড়িতে ইদ্দত পূর্ণ হওয়া পর্যন্ত চার মাস দশ দিন অবস্থান কর।

[১] চার মাস দশ দিনের হুকুম নাযিল হওয়ার পর। চার মাস দশ দিন অতিবাহিত হওয়ার পর মহিলা যেখানে ইচ্ছা সেখানে থাকতে পারবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন