২৭/৬১. অধ্যায়ঃ
যে স্ত্রীলোকের স্বামী মারা যায়, তার যেখানে ইচ্ছা সেখানে 'ইদ্দাত পালন করার অনুমতি
সুনানে নাসাঈ : ৩৫৩১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৫৩১
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ إِسْمَعِيلَ بْنِ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ، قَالَ: حَدَّثَنَا وَرْقَاءُ، عَنْ ابْنِ أَبِي نَجِيحٍ، قَالَ عَطَاءٌ: عَنْ ابْنِ عَبَّاسٍ: «نَسَخَتْ هَذِهِ الْآيَةُ عِدَّتَهَا فِي أَهْلِهَا فَتَعْتَدُّ حَيْثُ شَاءَتْ»، وَهُوَ قَوْلُ اللَّهِ عَزَّ وَجَلَّ: {غَيْرَ إِخْرَاجٍ} [البقرة: 240]
ইবন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
স্ত্রী তার স্বামীর ঘরে ইদ্দাত পূর্ণ করবে- এ ব্যাপারে আয়াতটি এখন মানসূখ বা রহিত হয়ে গেছে। এখন তার জন্য যেখানে ইচ্ছা সেখানে থেকে ইদ্দাত পূর্ণ করার ইখতিয়ার আছে। মহান ও মহীয়ান আল্লাহর কালাম غَيْرَ إِخْرَاجٍ ...[গৃহ হতে] বের হওয়া ব্যতীত..."- (সূরা আল বাক্বারাহ ২: ২৪০) তা রহিত করেছে।
