২৭/৬৩. অধ্যায়ঃ
মুসলিম নারীর 'ইদ্দাত পালনে সাজ-সজ্জা ত্যাগ করা, যা ইয়াহুদী-খ্রিষ্টানের জন্য নয়
সুনানে নাসাঈ : ৩৫৩৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৫৩৩
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ - قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ وَاللَّفْظُ لَهُ -، قَالَ: أَنْبَأَنَا ابْنُ الْقَاسِمِ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ حُمَيْدِ بْنِ نَافِعٍ، عَنْ زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ، أَنَّهَا أَخْبَرَتْهُ - بِهَذِهِ الْأَحَادِيثِ الثَّلَاثَةِ -، قَالَتْ زَيْنَبُ: دَخَلْتُ عَلَى أُمِّ حَبِيبَةَ، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ تُوُفِّيَ أَبُوهَا أَبُو سُفْيَانَ بْنُ حَرْبٍ، فَدَعَتْ أُمُّ حَبِيبَةَ بِطِيبٍ فَدَهَنَتْ مِنْهُ جَارِيَةً، ثُمَّ مَسَّتْ بِعَارِضَيْهَا، ثُمَّ قَالَتْ: وَاللَّهِ مَا لِي بِالطِّيبِ مِنْ حَاجَةٍ غَيْرَ أَنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَحِلُّ لِامْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ تَحِدُّ عَلَى مَيِّتٍ فَوْقَ ثَلَاثِ لَيَالٍ، إِلَّا عَلَى زَوْجٍ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا» قَالَتْ زَيْنَبُ: ثُمَّ دَخَلْتُ عَلَى زَيْنَبَ بِنْتِ جَحْشٍ، حِينَ تُوُفِّيَ أَخُوهَا وَقَدْ دَعَتْ بِطِيبٍ وَمَسَّتْ مِنْهُ، ثُمَّ قَالَتْ: وَاللَّهِ مَا لِي بِالطِّيبِ مِنْ حَاجَةٍ غَيْرَ أَنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ عَلَى الْمِنْبَرِ: «لَا يَحِلُّ لِامْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ تَحِدُّ عَلَى مَيِّتٍ فَوْقَ ثَلَاثِ لَيَالٍ، إِلَّا عَلَى زَوْجٍ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا»
যয়নাব বিন্ত আবূ সালামা (রাঃ) হতে বর্ণিতঃ
যায়নাব বিনতে আবু সালামা (রাঃ) এ তিনটি হাদিস বর্ণনা করেন। যায়নাব (রাঃ) বলেন: আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর স্ত্রী উম্মু হাবীবা (রাঃ)-এর নিকট উপস্থিত হলাম। ইতোমধ্যে তাঁর পিতা আবু সুফিয়ান ইবনু হারব (রাঃ) মৃত্যুবরণ করেছেন। এ সময় উম্মু হাবীবা (রাঃ) সুগন্ধি আনেন। তিনি তা দাসীর গায়ে লাগান, পরে নিজের মুখে মেখে বললেন: আল্লাহর কসম! এখন আমার সুগন্ধি লাগাবার কোনো দরকার ছিল না, কিন্তু আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি: যে নারী আল্লাহ এবং পরকালের উপর বিশ্বাস রাখে, তার জন্য কোনো মৃতের জন্য তিন দিনের বেশি শোক করা জায়িয নয়। কিন্তু স্বামীর মৃত্যুতে চার মাস দশ দিন।অতঃপর আমি যায়নাব বিনতে জাহ্শ (রাঃ)-এর নিকট উপস্থিত হলাম, তখন তাঁর ভাই মারা গেলেন। তিনি সুগন্ধি আনিয়ে তা মুখে লাগিয়ে বললেন: আল্লাহর কসম। এখন আমার সুগন্ধির দরকার ছিল না। কিন্তু রাসূলুল্লাহ (ﷺ)-কে মিম্বারে দাঁড়িয়ে বলতে শুনেছি: যে নারী আল্লাহ এবং পরকালের উপর ঈমান রাখে, তার জন্য কোনো মৃতের উদ্দেশে তিন দিনের বেশি শোক পালন করা বৈধ নয়। কেবল স্বামীর মৃত্যুতে চার মাস দশ দিন শোক পালন করবে।
