২৭/৬৪. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৫৩৪ - তালাক
শোক পালনকারিণীর রঙিন কাপড় পরিহার করা
সুনানে আন-নাসায়ী : ৩৫৩৪
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৫৩৪
أَخْبَرَنَا حُسَيْنُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، عَنْ حَفْصَةَ، عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَحِدُّ امْرَأَةٌ عَلَى مَيِّتٍ فَوْقَ ثَلَاثٍ إِلَّا عَلَى زَوْجٍ، فَإِنَّهَا تَحِدُّ عَلَيْهِ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا وَلَا تَلْبَسُ ثَوْبًا مَصْبُوغًا، وَلَا ثَوْبَ عَصْبٍ، وَلَا تَكْتَحِلُ، وَلَا تَمْتَشِطُ، وَلَا تَمَسُّ طِيبًا إِلَّا عِنْدَ طُهْرِهَا، حِينَ تَطْهُرُ نُبَذًا مِنْ قُسْطٍ وَأَظْفَارٍ»
উম্মু ‘আতিয়্যাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কোনো নারীর স্বামী ছাড়া কারো জন্য তিনদিনের বেশি শোকাহত হবে না। সে তার জন্য চারমাস দশদিন শোক পালন করবে। আর সে কোনো রঙিন কাপড় পরিধান করবে না। আর ঐ কাপড়ও নয় যার সুতা রং করে বানানো হয়েছে, সুরমা লাগাবে না, মাথায় চিরুনি করবে না এবং সুগন্ধি ব্যবহার করবে না। তবে যখন সে হায়য হতে পবিত্র হবে, তখন কিছু কুস্ত এবং আযফ্ফার [সুগন্ধিদ্বয়] ব্যবহার করতে পারে।
