১২/২০. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ১২৩৬ - ওয়ালা স্বত্ব বিক্রি বা দান নিষেধ

‘ওয়ালা‘র স্বত্ব বিক্রয় অথবা হেবা করা মাকরুহ

ওয়ালা স্বত্ব বিক্রি ও দান কেন নিষিদ্ধ—হাদিস

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১২৩৬

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، وَشُعْبَةُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ نَهَى عَنْ بَيْعِ الْوَلاَءِ وَهِبَتِهِ .قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ عَنِ ابْنِ عُمَرَ . وَالْعَمَلُ عَلَى هَذَا الْحَدِيثِ عِنْدَ أَهْلِ الْعِلْمِ . وَقَدْ رَوَى يَحْيَى بْنُ سُلَيْمٍ هَذَا الْحَدِيثَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ ﷺ أَنَّهُ نَهَى عَنْ بَيْعِ الْوَلاَءِ وَهِبَتِهِ . وَهُوَ وَهَمٌ وَهِمَ فِيهِ يَحْيَى بْنُ سُلَيْمٍ . وَرَوَى عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ وَعَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ وَغَيْرُ وَاحِدٍ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ ﷺ . وَهَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ يَحْيَى بْنِ سُلَيْمٍ .

ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

‘ওয়ালা’ স্বত্ব বিক্রয় করতে অথবা তা দান করতে রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন।

আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ্‌। আমরা এ হাদীসটি শুধু আব্দুল্লাহ ইবনু দীনারের সূত্রেই ইবনু উমার হতে জেনেছি। এ হাদীস অনুযায়ী আলিমগণ আমল করেছেন। উপরোক্ত হাদীসটি ইবনু উমার (রাঃ) হতে অন্য একটি সূত্রেও বর্ণিত আছে, কিন্তু তার সনদে বিপত্তি আছে [উবাইদুল্লাহ ও আবদুল্লাহ (রাঃ)-এর মাঝে নাফি (রহঃ)-এর নাম যোগ করার]। ইয়াহ্‌ইয়া ইবনু সুলাইম এই ভুল করেছেন। আবদুল ওয়াহ্‌হাব আস-সাকাফী, আবদুল্লাহ ইবনু নুমাইর এবং আরও অনেকে উবাইদুল্লাহ ইবনু উমার হতে, তিনি আবদুল্লাহ ইবনু দীনার হতে, তিনি ইবনু উমার হতে তিনি রাসূলুল্লাহ (ﷺ) হতে এই সনদ সূত্রে বর্ণনা করেছেন। এই সনদসূত্রটি ইয়াহ্‌ইয়া ইবনু সুলাইমের সনদের চেয়ে অনেক বেশি সহীহ্‌।

জামে‘ আত-তিরমিযী হাদিস ১২৩৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ‘ওয়ালা’ স্বত্ব বিক্রি করতে বা দান করতে নিষেধ করেছেন। ওয়ালা একটি বিশেষ ধরনের স্বত্ব; হাদিসের বক্তব্য অনুযায়ী এটি সাধারণ পণ্য বা সম্পদের মতো কেনাবেচা কিংবা উপহার হিসেবে হস্তান্তর করা যায় না। তাই কেউ অর্থের বিনিময়ে এই স্বত্ব অন্যের কাছে বিক্রি করবে না এবং বিনা মূল্যেও দান করবে না। এই বর্ণনার মূল শিক্ষা হলো, সব অধিকার একই ধরনের নয়। কিছু অধিকার শরিয়তের নির্ধারিত নিয়মের সঙ্গে যুক্ত থাকে এবং ব্যক্তিগত চুক্তির মাধ্যমে বদলানো যায় না। হাদিসে যে দুটি কাজ স্পষ্টভাবে নিষিদ্ধ হয়েছে—বিক্রি ও দান—সেগুলো থেকেই বিরত থাকতে হবে। ওয়ালা স্বত্বের বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে এই সীমাটি মনে রাখা জরুরি এবং একে সাধারণ লেনদেনের বস্তু ভাবা ঠিক নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ওয়ালা স্বত্ব বিক্রি করা নিষিদ্ধ।
  • ওয়ালা স্বত্ব দান করাও নিষিদ্ধ।
  • বিশেষ শরয়ি স্বত্বকে সাধারণ সম্পদের মতো হস্তান্তর করা যায় না।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন