১২/৬০. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ১২৯৬ - অনুমতি নিয়ে পশুর দুধ পান

মালিকের বিনা অনুমতিতে তার পশুর দুধ দোহন করা

অন্যের পশুর দুধ পান করার আগে অনুমতির নিয়ম

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১২৯৬

حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، يَحْيَى بْنُ خَلَفٍ حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ، أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ " إِذَا أَتَى أَحَدُكُمْ عَلَى مَاشِيَةٍ فَإِنْ كَانَ فِيهَا صَاحِبُهَا فَلْيَسْتَأْذِنْهُ فَإِنْ أَذِنَ لَهُ فَلْيَحْتَلِبْ وَلْيَشْرَبْ وَلاَ يَحْمِلْ وَإِنْ لَمْ يَكُنْ فِيهَا أَحَدٌ فَلْيُصَوِّتْ ثَلاَثًا فَإِنْ أَجَابَهُ أَحَدٌ فَلْيَسْتَأْذِنْهُ فَإِنْ لَمْ يُجِبْهُ أَحَدٌ فَلْيَحْتَلِبْ وَلْيَشْرَبْ وَلاَ يَحْمِلْ " .قَالَ وَفِي الْبَابِ عَنْ عُمَرَ وَأَبِي سَعِيدٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ سَمُرَةَ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ وَبِهِ يَقُولُ أَحْمَدُ وَإِسْحَاقُ . قَالَ أَبُو عِيسَى وَقَالَ عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ سَمَاعُ الْحَسَنِ مِنْ سَمُرَةَ صَحِيحٌ . وَقَدْ تَكَلَّمَ بَعْضُ أَهْلِ الْحَدِيثِ فِي رِوَايَةِ الْحَسَنِ عَنْ سَمُرَةَ وَقَالُوا إِنَّمَا يُحَدِّثُ عَنْ صَحِيفَةِ سَمُرَةَ .

সামুরাহ্ ইবনু জুনদুব (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেছেনঃ তোমাদের কোন লোক কোন পশু পালের নিকট এসে পড়লে সেখানে এর মালিককে পেলে (দুধ দোহনের জন্য) তার অনুমতি চাইবে। সে অনুমতি দিলে দুধ দোহাবে এবং পান করবে। কোন লোক যদি সেখানে উপস্থিত না থাকে তবে তিনবার ডাক দিবে। তার ডাকে কোন লোক সাড়া দিলে তবে তার নিকট অনুমতি চাইবে। তার ডাকে কোন লোক সাড়া না দিলে সে দুধ দোহাবে, তা পান করবে কিন্তু সাথে করে নিয়ে যেতে পারবে না।

উমার ও আবূ সাঈদ (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। সামুরা (রাঃ) হতে বর্ণিত হাদীসটিকে আবূ ঈসা (রহঃ) হাসান গারীব সহীহ্‌ বলেছেন। এ হাদীস অনুযায়ী একদল আলিম আমল করেছেন। ইমাম আহ্‌মাদ (রহঃ) এবং ইসহাকও একথা বলেছেন। আলী ইবনু মাদীনী (রহঃ) বলেন, সামুরা (রাঃ)-এর নিকট হাসান যে শুনেছেন তা সত্য। সামুরা (রাঃ)-এর নিকট হাসান বাসরীর হাদীস শুনার ব্যাপারে একদল হাদীস বিশারদ ভিন্নমত পোষণ করেন। তারা বলেছেন, সামুরা (রাঃ)-এর নিকট হতে হাসান (রহঃ) সরাসরি শুনে বর্ণনা করেননি, বরঞ্চ তার পান্ডুলিপি হতে বর্ণনা করেছেন।

জামে‘ আত-তিরমিযী হাদিস ১২৯৬-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো অন্যের পশুর দুধ পান করার ক্ষেত্রে অনুমতি ও সীমা রক্ষা। নবী (صلى الله عليه وسلم) বলেছেন, কেউ পশুপালের কাছে পৌঁছে মালিককে সেখানে পেলে তার অনুমতি চাইবে। মালিক অনুমতি দিলে দুধ দোহন করে পান করতে পারবে। মালিক উপস্থিত না থাকলে তিনবার ডাক দিতে বলা হয়েছে। কেউ সাড়া দিলে তার কাছ থেকে অনুমতি নিতে হবে। তিনবার ডাকলেও কেউ সাড়া না দিলে দুধ দোহন করে পান করার কথা বলা হয়েছে, তবে সঙ্গে করে নিয়ে যাওয়া যাবে না। হাদিসে ধাপে ধাপে মালিককে খোঁজা ও অনুমতি চাওয়ার নির্দেশ রয়েছে। তাই প্রথমেই বিনা অনুমতিতে দুধ নেওয়া এর শিক্ষা নয়। এখানে তাৎক্ষণিক প্রয়োজন মেটানো এবং সম্পদ জমিয়ে নিয়ে যাওয়ার মধ্যে স্পষ্ট পার্থক্য রাখা হয়েছে। অন্যের মালিকানা সম্মান করে প্রয়োজনের সীমা না ছাড়ানোর শিক্ষা পাওয়া যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মালিক উপস্থিত থাকলে দুধ দোহনের আগে তার অনুমতি নিতে হবে।
  • মালিক না থাকলে তিনবার ডেকে তাকে খোঁজার নির্দেশ রয়েছে।
  • প্রয়োজনে দুধ পান করলেও সঙ্গে করে নিয়ে যাওয়া যাবে না।
  • অন্যের সম্পদ ব্যবহারে অনুমতি ও প্রয়োজনের সীমা রক্ষা করা জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন