১/৯৯. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ১৩২ - হায়েজে স্ত্রীর সাথে মেলামেশার সীমা

ঋতুবতীর সাথে একই বিছানায় ঘুমানো

হায়েজে স্ত্রীর সাথে মেলামেশা: সীমা ও সৌন্দর্য

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১৩২

حَدَّثَنَا بُنْدَارٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ سُفْيَانَ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ ﷺ إِذَا حِضْتُ يَأْمُرُنِي أَنْ أَتَّزِرَ ثُمَّ يُبَاشِرُنِي . قَالَ وَفِي الْبَابِ عَنْ أُمِّ سَلَمَةَ وَمَيْمُونَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَهُوَ قَوْلُ غَيْرِ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ ﷺ وَالتَّابِعِينَ وَبِهِ يَقُولُ الشَّافِعِيُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ .

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

আমি যখন ঋতুবতী হতাম রাসূলুল্লাহ (ﷺ) আমাকে নির্দেশ দিতেনঃ 'তুমি শক্ত করে পাজামা বেঁধে নাও। অতঃপর তিনি আমাকে আলিঙ্গন করতেন।

এ অনুচ্ছেদে উম্মু সালামাহ্‌ ও মাইমূনাহ্‌ (রাঃ) হতে বর্ণনাকৃত হাদীসও রয়েছে। আবূ 'ঈসা বলেন, 'আয়িশাহ্‌ (রাঃ)- এর হাদীসটি হাসান সহীহ। একাধিক বিশেষজ্ঞ সাহাবা ও তাবিঈ এটাই বলেছেন (ঋতুবতীর সাথে একত্রে ঘুমানো যাবে)। ইমাম শাফিঈ, আহমাদ এবং ইসহাকও এই মত দিয়েছেন।

জামে‘ আত-তিরমিযী হাদিস ১৩২-এর সারসংক্ষেপ

এই হাদিসে আয়িশা (রাঃ) বলেন, তিনি হায়েজ অবস্থায় থাকলে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁকে শক্ত করে পাজামা বা কাপড় বেঁধে নিতে বলতেন। এরপর তিনি তাঁকে আলিঙ্গন করতেন। এখানে মূল শিক্ষা হলো, হায়েজ অবস্থায় স্ত্রীকে দূরে সরিয়ে রাখা বা ঘৃণার চোখে দেখার শিক্ষা নেই। তবে সীমা আছে। হাদিসে কাপড় বেঁধে নেওয়ার কথা এসেছে, যা দাম্পত্য ঘনিষ্ঠতার ক্ষেত্রে সতর্কতা বোঝায়। তাই এই হাদিস হায়েজে স্ত্রীর সাথে মেলামেশা বিষয়ে ভারসাম্য শেখায়। একদিকে স্নেহ ও স্বাভাবিক সম্পর্ক আছে, অন্যদিকে হায়েজের অবস্থার প্রতি খেয়ালও আছে। হাদিসের সীমার বাইরে গিয়ে বাড়তি কথা বলা ঠিক নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হায়েজ অবস্থায় স্ত্রীকে ঘৃণার চোখে দেখা ঠিক নয়।
  • দাম্পত্য ঘনিষ্ঠতার ক্ষেত্রে হাদিসে সতর্ক সীমা এসেছে।
  • স্নেহ ও শালীনতা একসঙ্গে রাখা যায়।
  • হায়েজের বিধান মানার সঙ্গে ভালো আচরণও জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন