১৫/৩. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ১৪২৫ - মুসলিম ভাইকে সাহায্য করার ফজিলত

মুসলমানের দোষ-ত্রুটি গোপন রাখা

মুসলিম ভাইকে সাহায্য করার ফজিলত ও দোষ গোপন রাখার শিক্ষা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১৪২৫

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ «مَنْ نَفَّسَ عَنْ مُؤْمِنٍ كُرْبَةً مِنْ كُرَبِ الدُّنْيَا نَفَّسَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرَبِ الآخِرَةِ وَمَنْ سَتَرَ عَلَى مُسْلِمٍ سَتَرَهُ اللَّهُ فِي الدُّنْيَا وَالآخِرَةِ وَاللَّهُ فِي عَوْنِ الْعَبْدِ مَا كَانَ الْعَبْدُ فِي عَوْنِ أَخِيهِ».قَالَ وَفِي الْبَابِ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ وَابْنِ عُمَرَ. قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ هَكَذَا رَوَى غَيْرُ وَاحِدٍ عَنِ الأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ نَحْوَ رِوَايَةِ أَبِي عَوَانَةَ.وَرَوَى أَسْبَاطُ بْنُ مُحَمَّدٍ، عَنِ الأَعْمَشِ، قَالَ حُدِّثْتُ عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ﷺ نَحْوَهُ وَكَأَنَّ هَذَا أَصَحُّ مِنَ الْحَدِيثِ الأَوَّلِ حَدَّثَنَا بِذَلِكَ عُبَيْدُ بْنُ أَسْبَاطِ بْنِ مُحَمَّدٍ قَالَ حَدَّثَنِي أَبِي عَنِ الأَعْمَشِ بِهَذَا الْحَدِيثِ.

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে লোক কোন মু’মিন ব্যক্তির দুনিয়াবী অসুবিধাগুলোর কোন একটি অসুবিধা দূর করে দেয়, তার পরকালের অসুবিধাগুলোর মধ্যে একটি অসুবিধা আল্লাহ তা‘আলা দূর করে দিবেন। কোন মুসলমান ব্যক্তির দোষ-ত্রুটি যে লোক গোপন রাখে, তার দোষ-ত্রুটি আল্লাহ তা‘আলা দুনিয়া ও আখিরাতে গোপন রাখেন। যে পর্যন্ত বান্দাহ তার ভাইকে সাহায্য করতে থাকে সে পর্যন্ত আল্লাহ তা‘আলা তাকে সাহায্য করতে থাকেন।

উকবা ইবনু আমির ও ইবনু উমার (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। আবূ ঈসা বলেন, একাধিক বর্ণনাকারী আবূ হুরাইরা (রাঃ) -এর এ হাদীসটি আ’মাশ হতে, তিনি আবূ সালিহ হতে, তিনি আবূ হুরাইরা হতে, তিনি নবী (ﷺ) হতে এই সূত্রে আবূ আওয়ানার মতই বর্ণনা করেছেন। আসবাত ইবনু মুহাম্মাদ আ’মাশ হতে, বর্ণনা করেছেন। তিনি বলেছেনঃ আবূ সালিহ এর সূত্রে আমার নিকট বর্ণনা করা হয়েছে, তিনি আবূ হুরাইরা হতে, তিনি নবী (ﷺ) হতে অনুরূপ বর্ণনা করেছেন। ধারণা করা হয় এই বর্ণনাটি প্রথম বর্ণনায় তুলনায় অধিক সহীহ্। উবাইদ ইবনু আসবাত এটা বর্ণনা করেছেন তার বাবা হতে, তিনি আ’মাশ হতে।

জামে‘ আত-তিরমিযী হাদিস ১৪২৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে একজন মুমিনের পাশে দাঁড়ানোর তিনটি বড় দিক তুলে ধরা হয়েছে। প্রথমত, কেউ কোনো মুমিনের দুনিয়ার একটি কষ্ট দূর করলে আল্লাহ তার আখিরাতের একটি কষ্ট দূর করবেন। দ্বিতীয়ত, কেউ কোনো মুসলিমের দোষ-ত্রুটি গোপন রাখলে আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবেন। তৃতীয়ত, বান্দা যতক্ষণ তার ভাইকে সাহায্য করতে থাকে, আল্লাহও তাকে সাহায্য করতে থাকেন। মুসলিম ভাইকে সাহায্য করার ফজিলত শুধু অর্থ দেওয়ার মধ্যে সীমিত নয়। কারও দুশ্চিন্তা কমানো, প্রয়োজনের সময় পাশে থাকা এবং তার ব্যক্তিগত ত্রুটি ছড়িয়ে না দেওয়াও এই হাদিসের শিক্ষার মধ্যে পড়ে। তবে দোষ গোপনের কথাকে অন্যায় ছড়িয়ে দেওয়ার অনুমতি হিসেবে নেওয়া ঠিক নয়; বর্ণনায় মূলত মুসলিমের দোষ প্রচার না করার প্রতিদান বলা হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মুমিনের একটি দুনিয়াবি কষ্ট দূর করা আখিরাতের কষ্ট দূর হওয়ার কারণ।
  • মুসলিমের দোষ-ত্রুটি অযথা প্রকাশ না করলে আল্লাহর আড়াল লাভের কথা এসেছে।
  • ভাইয়ের সাহায্যে নিয়োজিত বান্দা আল্লাহর সাহায্য লাভ করে।
  • মানুষের প্রয়োজন ও কষ্ট বুঝে বাস্তব সহায়তা করা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন