২/৪. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ১৫৩ - অন্ধকারে ফজর আদায়ের বর্ণনা
ফজরের নামাজ অন্ধকার থাকতেই আদায় করা
ফজরের নামাজ অন্ধকারে: আয়িশা (রাঃ)-এর বর্ণনা
জামে‘ আত-তিরমিযী : ১৫৩
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১৫৩
حَدَّثَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، قَالَ وَحَدَّثَنَا الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ إِنْ كَانَ رَسُولُ اللَّهِ ﷺ لَيُصَلِّي الصُّبْحَ فَيَنْصَرِفُ النِّسَاءُ قَالَ الأَنْصَارِيُّ فَيَمُرُّ النِّسَاءُ مُتَلَفِّفَاتٍ بِمُرُوطِهِنَّ مَا يُعْرَفْنَ مِنَ الْغَلَسِ . وَقَالَ قُتَيْبَةُ مُتَلَفِّعَاتٍ .قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ وَأَنَسٍ وَقَيْلَةَ بِنْتِ مَخْرَمَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رَوَاهُ الزُّهْرِيُّ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ نَحْوَهُ . وَهُوَ الَّذِي اخْتَارَهُ غَيْرُ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ ﷺ مِنْهُمْ أَبُو بَكْرٍ وَعُمَرُ وَمَنْ بَعْدَهُمْ مِنَ التَّابِعِينَ وَبِهِ يَقُولُ الشَّافِعِيُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ يَسْتَحِبُّونَ التَّغْلِيسَ بِصَلاَةِ الْفَجْرِ .
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ফজরের নামাজ আদায় করতেন, অতঃপর মহিলারা ফিরে আসতেন। আনসারীর বর্ণনায় আছে-মহিলারা নিজেদের চাদর মুড়িয়ে চলে যেতেন এবং অন্ধকারের মধ্যে তাদের চেনা যেত না। কুতাইবার বর্ণনায় (মুতালাফফিফাতিন শব্দের স্থলে) ‘মুতালাফফি’আতিন’ শব্দ রয়েছে।
এ অনুচ্ছেদে ইবনু ‘উমার, আনাস ও ক্বাইলা বিনতু মাখরামা (রাঃ) হতে বর্ণিত হাদিসও রয়েছে। আবু ‘ঈসা বলেন, ‘আয়িশাহ্ (রাঃ)-এর হাদীসটি হাসান সহীহ। যুহরী হাদীসটি উরওয়া হতে তিনি ‘আয়িশাহ্ হতে অনুরূপ বর্ণনা করেছেন। কিছু সাহাবা যেমন, আবূ বাকার ও ‘ঊমার (রাঃ) এবং তাদের পরবর্তীগণ অন্ধকার থাকতেই ফজরের নামাজ আদায় করা মুস্তাহাব বলেছেন। ঈমাম শাফিঈ, আহামদ ও ইসহাক একই মত ব্যক্ত করেছেন।
জামে‘ আত-তিরমিযী হাদিস ১৫৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে আয়িশা (রাঃ) জানাচ্ছেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ফজরের নামাজ আদায় করতেন, তারপর মহিলারা ফিরে যেতেন। বর্ণনায় এসেছে, তারা নিজেদের চাদর মুড়িয়ে ফিরতেন এবং ভোরের অন্ধকারের কারণে তাদের চেনা যেত না। এই হাদিস থেকে বোঝা যায়, ফজরের নামাজ এমন সময়ে আদায় করা হয়েছে যখন অন্ধকার এখনও ছিল। যারা ‘ফজরের নামাজ অন্ধকারে’, ‘তাগলিস ফজর’, ‘নারীদের ফজর নামাজের বর্ণনা’—এসব খুঁজেন, তাদের জন্য হাদিসটি প্রাসঙ্গিক। এখানে নারীদের চাদর, ফজর শেষে ফিরে যাওয়া এবং অন্ধকারে চেনা না যাওয়ার বিষয় এসেছে। এর বাইরে আলাদা সামাজিক বা আইনগত দাবি করা হয়নি।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সময়ে ফজর শেষে অন্ধকার থাকতে পারত।
- মহিলারা চাদর মুড়িয়ে নামাজ থেকে ফিরতেন—এ বর্ণনায় তা এসেছে।
- ফজরের সময় বোঝাতে হাদিসে ‘অন্ধকারে চেনা যেত না’ কথাটি গুরুত্বপূর্ণ।
