২/৫. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ১৫৪ - ফজর স্পষ্ট হলে নামাজের শিক্ষা
ফজরের নামাজ অন্ধকার বিদূরিত করে আদায় করা
ফজর ফর্সা করে পড়া: সময় স্পষ্ট হওয়ার শিক্ষা
জামে‘ আত-তিরমিযী : ১৫৪
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১৫৪
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا عَبْدَةُ، - هُوَ ابْنُ سُلَيْمَانَ - عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ قَتَادَةَ، عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ " أَسْفِرُوا بِالْفَجْرِ فَإِنَّهُ أَعْظَمُ لِلأَجْرِ " . قَالَ وَقَدْ رَوَى شُعْبَةُ وَالثَّوْرِيُّ هَذَا الْحَدِيثَ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ . قَالَ وَرَوَاهُ مُحَمَّدُ بْنُ عَجْلاَنَ أَيْضًا عَنْ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ قَتَادَةَ .قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي بَرْزَةَ الأَسْلَمِيِّ وَجَابِرٍ وَبِلاَلٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ رَافِعِ بْنِ خَدِيجٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رَأَى غَيْرُ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ ﷺ وَالتَّابِعِينَ الإِسْفَارَ بِصَلاَةِ الْفَجْرِ . وَبِهِ يَقُولُ سُفْيَانُ الثَّوْرِيُّ . وَقَالَ الشَّافِعِيُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ مَعْنَى الإِسْفَارِ أَنْ يَضِحَ الْفَجْرُ فَلاَ يُشَكَّ فِيهِ وَلَمْ يَرَوْا أَنَّ مَعْنَى الإِسْفَارِ تَأْخِيرُ الصَّلاَةِ .
রাফি’ ইবনু খাদীজ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ তোমরা ফজরের নামাজ (ভোরের অন্ধকার) ফর্সা করে আদায় কর। কেননা তাতে অনেক সওয়াব রয়েছে।
শু’বা ও সুফিয়ান সাওরী মুহাম্মাদ ইবনু ইসহাকের সূত্রে এ হাদীসটি বর্ণনা করেছেন। মুহাম্মাদ ইবনু ‘আজলান ও আসিম ইবনু ‘ঊমারের সূত্রে এ হাদীসটি বর্ণনা করেছেন। এ অনুচ্ছেদে আবূ বারযা, জাবির এবং বিলাল (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে। আবূ ‘ঈসা বলেনঃ রাফি’ (রাঃ) হতে বর্ণিত হাদীসটি হাসান সহীহ। রাসূলুল্লাহ (ﷺ)-এর একাধিক বিশেষজ্ঞ সাহাবা ও তাবিঈন অন্ধকার চলে যাওয়ার পর ফজরের নামাজ আদায়ের পক্ষে মত দিয়েছেন। সুফিয়ান সাওরী এ মত গ্রহণ করেছেন। ইমাম শাফিঈ, আহমাদ এবং ইসহাক বলেছেন, (অন্ধকার) ফর্সা হওয়ার অর্থ হচ্ছে- সন্দেহাতীতরূপে ভোর হওয়া। কিন্তু ফর্সা হওয়ার অর্থ এই নয় যে, নামাজ দেরি করে আদায় করতে হবে।
জামে‘ আত-তিরমিযী হাদিস ১৫৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, ফজরের নামাজ ভোরের আলো স্পষ্ট করে আদায় করো; কারণ এতে অনেক সওয়াব রয়েছে। এখানে ‘ইসফার’ কথাটি এসেছে, যার সহজ অর্থ হলো ফজর স্পষ্ট হওয়া। তাই যারা ‘ফজর ফর্সা করে পড়া’, ‘ইসফার বিল ফজর’, ‘ফজরের সওয়াব’ বা ‘ফজরের সময় স্পষ্ট হওয়া’ খুঁজছেন, তাদের জন্য এই হাদিস সরাসরি। ব্যাখ্যার সময় খেয়াল রাখা দরকার—হাদিসে মূল কথা হলো ফজর স্পষ্ট হওয়া; অযথা অনেক দেরি করার কথা এখানে সরাসরি বলা হয়নি। তাই এই শিক্ষা হলো সন্দেহমুক্তভাবে ফজর হওয়ার পর নামাজ আদায়ের গুরুত্ব বোঝা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ফজরের সময় স্পষ্ট হওয়া নিশ্চিত করা দরকার।
- হাদিসে ফজর স্পষ্ট করে পড়ার সাথে বেশি সওয়াবের কথা এসেছে।
- এই বর্ণনা থেকে অকারণে দীর্ঘ দেরি করার দাবি করা ঠিক নয়।
