২/৭. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ১৫৮ - সফরে যুহর ঠান্ডা করে পড়ার বাস্তব উদাহরণ
অধিক গরমের সময় যুহরের নামাজ দেরিতে আদায় করা
সফরে গরমে যুহর: বিলাল (রাঃ)-এর ইকামতের ঘটনা
জামে‘ আত-তিরমিযী : ১৫৮
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১৫৮
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ، قَالَ أَنْبَأَنَا شُعْبَةُ، عَنْ مُهَاجِرٍ أَبِي الْحَسَنِ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، عَنْ أَبِي ذَرٍّ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ كَانَ فِي سَفَرٍ وَمَعَهُ بِلاَلٌ فَأَرَادَ بِلاَلٌ أَنْ يُقِيمَ فَقَالَ " أَبْرِدْ " . ثُمَّ أَرَادَ أَنْ يُقِيمَ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " أَبْرِدْ فِي الظُّهْرِ " . قَالَ حَتَّى رَأَيْنَا فَىْءَ التُّلُولِ ثُمَّ أَقَامَ فَصَلَّى فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " إِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ فَأَبْرِدُوا عَنِ الصَّلاَةِ ". قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ.
আবূ যার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) কোন এক সফরে ছিলেন। বিলাল (রাঃ)-ও তাঁর সাথে ছিলেন। তিনি ইকামত দিতে চাইলেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ “যুহরকে শীতল কর”। আবূ যার (রাঃ) বলেন, বিলাল (রাঃ) আবার ইকামত দিতে চাইলেন। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যুহরের নামাজ আরও শীতল করে আদায় কর। আবূ যার (রাঃ) বলেন, এমনকি আমরা যখন বালির স্তূপের ছায়া দেখতে পেলাম তখন তিনি ইকামত দিলেন এবং রাসূলুল্লাহ (ﷺ) নামাজ আদায় করালেন। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ “গরমের প্রচণ্ডতা জাহান্নামের নিঃশ্বাস। তোমরা শীতল করে (রোদের তাপ কমলে) নামাজ আদায় কর”।
আবূ ‘ঈসা বলেনঃ হাদীসটি হাসান সহীহ।
জামে‘ আত-তিরমিযী হাদিস ১৫৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবু যার (রাঃ) একটি বাস্তব ঘটনা বলেছেন। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) সফরে ছিলেন, বিলাল (রাঃ) ইকামত দিতে চাইলে নবী (صلى الله عليه وسلم) বলেন, যুহরকে ঠান্ডা করো। বিলাল (রাঃ) আবার ইকামত দিতে চাইলে তিনি আবার বলেন, যুহরের নামাজ আরও ঠান্ডা করে আদায় করো। শেষে যখন বালির স্তূপের ছায়া দেখা গেল, তখন ইকামত দেওয়া হলো এবং নামাজ আদায় করা হলো। এরপর নবী (صلى الله عليه وسلم) বলেন, গরমের প্রচণ্ডতা জাহান্নামের নিঃশ্বাস; তাই ঠান্ডা করে নামাজ আদায় করো। যারা ‘সফরে যুহর ঠান্ডা করে’, ‘বিলাল রা ইকামত যুহর’, ‘গরমে যুহর হাদিস’ খোঁজেন, তাদের জন্য এটি জীবন্ত উদাহরণ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সফরেও প্রচণ্ড গরমে যুহর ঠান্ডা করে পড়ার ঘটনা এসেছে।
- নবী (صلى الله عليه وسلم) বিলাল (রাঃ)-কে তাড়াহুড়া না করে অপেক্ষা করতে বলেন।
- ছায়া দেখা যাওয়ার পর নামাজ আদায়ের কথা বর্ণনায় এসেছে।
- প্রচণ্ড গরমের কষ্ট বিবেচনায় রাখা হয়েছে।
