১৯/২৭. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ১৫৮০ - চুক্তি পূরণ ও বিশ্বাসঘাতকতা নিষেধ

বিশ্বাসঘাতকতা প্রসঙ্গে

চুক্তি ভঙ্গ নয়: মেয়াদ পূরণ ও স্পষ্ট জানানোর নিয়ম

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১৫৮০

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، قَالَ أَنْبَأَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي أَبُو الْفَيْضِ، قَالَ سَمِعْتُ سُلَيْمَ بْنَ عَامِرٍ، يَقُولُ كَانَ بَيْنَ مُعَاوِيَةَ وَبَيْنَ أَهْلِ الرُّومِ عَهْدٌ وَكَانَ يَسِيرُ فِي بِلاَدِهِمْ حَتَّى إِذَا انْقَضَى الْعَهْدُ أَغَارَ عَلَيْهِمْ فَإِذَا رَجُلٌ عَلَى دَابَّةٍ أَوْ عَلَى فَرَسٍ وَهُوَ يَقُولُ اللَّهُ أَكْبَرُ وَفَاءٌ لاَ غَدْرٌ .وَإِذَا هُوَ عَمْرُو بْنُ عَبَسَةَ فَسَأَلَهُ مُعَاوِيَةُ عَنْ ذَلِكَ فَقَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ «مَنْ كَانَ بَيْنَهُ وَبَيْنَ قَوْمٍ عَهْدٌ فَلاَ يَحُلَّنَّ عَهْدًا وَلاَ يَشُدَّنَّهُ حَتَّى يَمْضِيَ أَمَدُهُ أَوْ يَنْبِذَ إِلَيْهِمْ عَلَى سَوَاءٍ». قَالَ فَرَجَعَ مُعَاوِيَةُ بِالنَّاسِ .قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

সুলাইম ইবনু আমির (রহঃ) হতে বর্ণিতঃ

একটি সন্ধিচুক্তি মুআবিয়া (রাঃ) ও রুমবাসীদের মধ্যে কার্যকর ছিল। তিনি (মুআবিয়া) তাদের জনপদে (সৈন্যসহ) চলাফেরা করতেন। এমতাবস্থায় চুক্তির মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে অতর্কিতে তাদেরকে আক্রমণ করেন। এমন সময় শোনা গেল, পশুর পিঠে অথবা ঘোড়ায় সাওয়ার হয়ে একজন লোক বলছে, ‘আল্লাহু আকবার’। চুক্তির সময় পূর্ণ কর, বিশ্বাসঘাতকতা কর না। আমর ইবনু আবাসা (রাঃ) ছিলেন এই আরোহী ব্যক্তি।এ বিষয়ে মুআবিয়া (রাঃ) তাঁকে প্রশ্ন করলে তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছিঃ কোন জাতির সাথে যে লোকের চুক্তি আছে সে যেন এই চুক্তি ভঙ্গ না করে এবং তার বিপরীত কিছু না করে। চুক্তির সময় শেষ না হওয়ার আগ পর্যন্ত অথবা প্রতিপক্ষকে পরিষ্কারভাবে জানানোর আগ পর্যন্ত এটা ভঙ্গ করা যাবে না। বর্ণনাকারী বলেন, তারপর মুআবিয়া (রাঃ) নিজের লোকদের নিয়ে ফিরে আসেন।

এ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ বলেছেন।

জামে‘ আত-তিরমিযী হাদিস ১৫৮০-এর সারসংক্ষেপ

এই হাদিসে চুক্তি রক্ষার একটি পরিষ্কার নীতি বলা হয়েছে। মুআবিয়া (রাঃ) ও রোমবাসীদের মধ্যে চুক্তি থাকা অবস্থায় তিনি সীমান্তের দিকে অগ্রসর হচ্ছিলেন, যেন মেয়াদ শেষ হলেই আক্রমণ করা যায়। আমর ইবনু আবাসা (রাঃ) নবী (صلى الله عليه وسلم)-এর কথা স্মরণ করিয়ে দেন: কোনো জাতির সঙ্গে চুক্তি থাকলে মেয়াদ শেষ হওয়ার আগে তা ভাঙা বা বদলানো যাবে না, অথবা প্রতিপক্ষকে সমানভাবে পরিষ্কার জানাতে হবে। কথা শোনার পর মুআবিয়া (রাঃ) লোকদের নিয়ে ফিরে আসেন। হাদিসটির মূল শিক্ষা হলো—কৌশলের নামেও গোপন বিশ্বাসঘাতকতা নয়। চুক্তির সময় পূর্ণ করতে হবে, আর আগেই শেষ করতে হলে অপর পক্ষকে খোলাখুলি জানাতে হবে। এতে যুদ্ধ বা রাজনৈতিক টানাপোড়েনেও স্বচ্ছতা ও অঙ্গীকার রক্ষার গুরুত্ব দেখা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে গোপনে তা ভাঙা যাবে না।
  • চুক্তি শেষ করতে হলে প্রতিপক্ষকে পরিষ্কারভাবে জানাতে হবে।
  • সঠিক কথা জানা গেলে সিদ্ধান্ত সংশোধন করে ফিরে আসা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন