১৯/৩৮. অধ্যায়ঃ
বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের সংখ্যা
জামে তিরমিযী : ১৫৯৮
জামে তিরমিযীহাদিস নম্বর ১৫৯৮
حَدَّثَنَا وَاصِلُ بْنُ عَبْدِ الأَعْلَى الْكُوفِيُّ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، قَالَ كُنَّا نَتَحَدَّثُ أَنَّ أَصْحَابَ، بَدْرٍ يَوْمَ بَدْرٍ كَعِدَّةِ أَصْحَابِ طَالُوتَ ثَلاَثِمِائَةٍ وَثَلاَثَةَ عَشَرَ رَجُلاً . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رَوَاهُ الثَّوْرِيُّ وَغَيْرُهُ عَنْ أَبِي إِسْحَاقَ .
বারাআ (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা একে অপরের সাথে বলাবলি করতাম যে, বদরের যুদ্ধে বদরী বাহিনীতে সাহাবীগণের পরিমাণ ছিল তালূত বাহিনীর মত তিন শত তের জন।
সহীহ্, বুখারীইবনু আব্বাস (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। এ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ্ বলেছেন। এ হাদীসটি আবূ ইসহাকের সূত্রে সুফিয়ান সাওরী এবং অন্যান্যরাও বর্ণনা করেছেন।
