২০/১৯. অধ্যায়ঃ
যে লোক (আল্লাহ তা‘আলার রাস্তায়) শাহাদাতের প্রার্থনা করে
জামে তিরমিযী : ১৬৫৩
জামে তিরমিযীহাদিস নম্বর ১৬৫৩
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَهْلِ بْنِ عَسْكَرٍ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا الْقَاسِمُ بْنُ كَثِيرٍ الْمِصْرِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ شُرَيْحٍ، أَنَّهُ سَمِعَ سَهْلَ بْنَ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ سَأَلَ اللَّهَ الشَّهَادَةَ مِنْ قَلْبِهِ صَادِقًا بَلَّغَهُ اللَّهُ مَنَازِلَ الشُّهَدَاءِ وَإِنْ مَاتَ عَلَى فِرَاشِهِ " . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ سَهْلِ بْنِ حُنَيْفٍ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ شُرَيْحٍ . وَقَدْ رَوَاهُ عَبْدُ اللَّهِ بْنُ صَالِحٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ شُرَيْحٍ . وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ شُرَيْحٍ يُكْنَى أَبَا شُرَيْحٍ وَهُوَ إِسْكَنْدَرَانِيٌّ . وَفِي الْبَابِ عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ .
সাহ্ল ইবনু হুনাইফ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে লোক আল্লাহর নিকট সত্যিকারভাবে সর্বান্তকরণে শাহাদাতের প্রার্থনা করে, আল্লাহ তাকে শহীদের মনযিলে পৌঁছাবেন, সে তার বিছানাতে মারা গেলেও।
সহীহ্, ইবনু মা-জাহ (২৭৯৭), মুসলিমএ হাদীসটিকে আবূ ঈসা হাসান গারীব বলেছেন । আমরা হাদীসটি শুধুমাত্র আবদুর রাহমান ইবনু শুরাইহ্-এর সূত্রেই জেনেছি । এ হাদীসটি আবদুর রাহমান ইবনু শুরাইহ্ হতে আবদুল্লাহ ইবনু সালিহ (রহঃ) বর্ণনা করেছেন । আবদুর রাহমানের উপনাম আবূ শুরাইহ্, তিনি ইসকান্দারিয়ার অধিবাসী । মুআয ইবনু জাবাল (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে ।
