২০/১৯. অধ্যায়ঃ
যে লোক (আল্লাহ তা‘আলার রাস্তায়) শাহাদাতের প্রার্থনা করে
জামে তিরমিযী : ১৬৫৪
জামে তিরমিযীহাদিস নম্বর ১৬৫৪
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى، عَنْ مَالِكِ بْنِ يُخَامِرَ السَّكْسَكِيِّ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ سَأَلَ اللَّهَ الْقَتْلَ فِي سَبِيلِهِ صَادِقًا مِنْ قَلْبِهِ أَعْطَاهُ اللَّهُ أَجْرَ الشَّهِيدِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
মুআয ইবনু জাবাল (রাঃ) হতে বর্ণিতঃ
যে লোক সত্যিকারভাবেই আন্তরিকতার সাথে আল্লাহর পথে নিহত হওয়ার জন্য তাঁর নিকট প্রার্থনা করে, আল্লাহ তাকে শহীদের সওয়াব দান করবেন।
সহীহ্, ইবনু মা-জাহ (২৭৯২)হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ্ বলেছেন ।
