২২/৩২. অধ্যায়ঃ
হিংস্র প্রাণীর চামড়া কাজে লাগানো নিষেধ
জামে তিরমিযী : ১৭৭১
জামে তিরমিযীহাদিস নম্বর ১৭৭১
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، وَمُحَمَّدُ بْنُ بِشْرٍ، وَعَبْدُ اللَّهِ بْنُ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْمَلِيحِ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنْ جُلُودِ السِّبَاعِ أَنْ تُفْتَرَشَ .حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْمَلِيحِ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنْ جُلُودِ السِّبَاعِ .حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْمَلِيحِ، أَنَّهُ كَرِهَ جُلُودَ السِّبَاعِ . قَالَ أَبُو عِيسَى وَلاَ نَعْلَمُ أَحَدًا قَالَ عَنْ أَبِي الْمَلِيحِ، عَنْ أَبِيهِ، غَيْرَ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ .حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يَزِيدَ الرِّشْكِ، عَنْ أَبِي الْمَلِيحِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ نَهَى عَنْ جُلُودِ السِّبَاعِ . وَهَذَا أَصَحُّ .
আবুল মালীহ (রহঃ) হতে বর্ণিতঃ
আবু মালীহ (রহঃ) হতে তার পিতার সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) হিংস্র প্রাণীর চামড়া ফরাশ হিসাবে ব্যবহার করতে নিষেধ করেছেন।
সহীহ, সহীহা (১০১১), মিশকাত (৫০৬)আবু মালীহ (রহঃ) হতে তার বাবার সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) হিংস্র প্রাণীর চামড়া কাজে লাগানোকে নিষিদ্ধ করেছেন। সহীহ, দেখুন পূর্বের হাদীসমুআয ইবন হিশাম—তার পিতা হতে, তিনি কাতাদা হতে, তিনি আবু মালীহ হতে বর্ণনা করেছেন যে, তিনি হিংস্র প্রাণীর চামড়া কাজে লাগানোকে অপছন্দ বলে মনে করেন। সহীহ, দেখুন পূর্বের হাদীসআবু ঈসা বলেন, এই হাদীসের সনদ “আবু মালীহ—তার পিতা হতে” এভাবে সাঈদ ইবনু আবু আরূবা ছাড়া আর কেউ বর্ণনা করেছেন বলে আমাদের জানা নেই।আবু মালীহ (রহঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) হিংস্র প্রাণীর চামড়া ব্যবহারকে নিষেধ করেছেন। সহীহ, দেখুন পূর্বের হাদীসএই বর্ণনাটিই অনেক বেশি সহীহ (কারণ স্মরণ শক্তির দিক হতে শুবা (রহঃ) সাঈদ ইবনু আবু আরূবার চাইতে অগ্রগণ্য)।
