২/৩০. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ১৯৪ - ইকামতের বাক্য দুইবার বলার বর্ণনা

ইকামাতের শব্দগুলো দুইবার বলা প্রসঙ্গে

ইকামতের শব্দ দুইবার বলা: হাদিস ও সহজ ব্যাখ্যা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১৯৪

حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الأَشَجُّ، حَدَّثَنَا عُقْبَةُ بْنُ خَالِدٍ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ، قَالَ كَانَ أَذَانُ رَسُولِ اللَّهِ ﷺ شَفْعًا شَفْعًا فِي الأَذَانِ وَالإِقَامَةِ " . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ رَوَاهُ وَكِيعٌ عَنِ الأَعْمَشِ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى قَالَ حَدَّثَنَا أَصْحَابُ مُحَمَّدٍ ﷺ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ زَيْدٍ رَأَى الأَذَانَ فِي الْمَنَامِ . وَقَالَ شُعْبَةُ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ زَيْدٍ رَأَى الأَذَانَ فِي الْمَنَامِ . وَهَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ ابْنِ أَبِي لَيْلَى . وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي لَيْلَى لَمْ يَسْمَعْ مِنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ . وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ الأَذَانُ مَثْنَى مَثْنَى وَالإِقَامَةُ مَثْنَى مَثْنَى . وَبِهِ يَقُولُ سُفْيَانُ الثَّوْرِيُّ وَابْنُ الْمُبَارَكِ وَأَهْلُ الْكُوفَةِ . قَالَ أَبُو عِيسَى ابْنُ أَبِي لَيْلَى هُوَ مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى كَانَ قَاضِيَ الْكُوفَةِ وَلَمْ يَسْمَعْ مِنْ أَبِيهِ شَيْئًا إِلاَّ أَنَّهُ يَرْوِي عَنْ رَجُلٍ عَنْ أَبِيهِ .

‘আবদুল্লাহ ইবনু যাইদ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) আযান ও ইকামাতের বাক্যগুলো জোড়ায় জোড়ায় ছিল (দুই দুইবার বলা হত)।

আবূ ঈসা বলেন, আব্দুল্লাহ ইবনু যাইদের হাদীসটি ওয়াকী বর্ণনা করেছেন আ‘মাশ হতে তিনি আমর ইবনু মুররাহ হতে, তিনি আব্দুর রহমান ইবনু আবী লাইলা হতে, তিনি বলেছেন : মুহাম্মাদ (ﷺ)–এর সাহাবাগণ বর্ণনা করেছেন যে, আবদুল্লাহ ইবনু যাইদ (রাঃ) আযান স্বপ্নে দেখেছেন। আর শুবা বর্ণনা করেছেন আমর ইবনু মুররাহ হতে তিনি আব্দুর রহমান ইবনু আবী লাইলা আব্দুল্লাহ ইবনু যায়িদ হতে যে, তিনি আযান স্বপ্নে দেখেছেন। প্রথম বর্ণনাটির চেয়ে পরবর্তী বর্ণনাগুলো বেশি সহীহ। আব্দুর রহমান ইবনু আবী লাইলা আবদুল্লাহ ইবনু যায়িদ হতে হাদীস শুনেন নাই। কতক বিদ্বান বলেছেন, আযান ও ইকামাতের শব্দগুলো দুই দুইবার বলতে হবে। সুফিয়ান সাওরী, ইবনুল মুবারাক ও কুফাবাসীগণ এইমতেরই সমর্থক। আবূ ঈসা বলেন: ইবনু আবী লাইলা হলেন মুহাম্মাদ ইবনু আব্দির রহমান ইবনু আবী লাইলা। তিনি কুফার কাজী ছিলেন। তিনি তাঁর পিতার নিকট কোন হাদীস শুনেন নাই। তিনি এক লোকের বরাতে তাঁর পিতা থেকে হাদীস বর্ণনা করেন।

জামে‘ আত-তিরমিযী হাদিস ১৯৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর আযান ও ইকামতের বাক্যগুলো জোড়া জোড়া ছিল, অর্থাৎ দুই দুইবার বলা হত। তবে একই বর্ণনায় আবু ঈসা সনদ নিয়ে আলোচনা করেছেন এবং দুর্বলতার দিকও উল্লেখ করেছেন। তাই এই হাদিস পড়তে হলে শুধু অনুবাদ নয়, বর্ণনার শেষ অংশও দেখা দরকার। এখানে মূল বিষয় হলো ইকামতের বাক্য দুইবার বলা প্রসঙ্গ। ১৯৩ নম্বর বর্ণনায় বিলাল (রাঃ)-এর আযান দুইবার ও ইকামত একবার বলার কথা এসেছে; আর এখানে অন্যভাবে একটি বর্ণনা এসেছে। তাই এই বিষয়ে আলেমদের মত ও বর্ণনার শক্তি বিবেচনা করা হয়। সাধারণ পাঠকের জন্য শিক্ষা হলো: আযান ও ইকামতের নিয়ম শেখার সময় নির্ভরযোগ্য বর্ণনা ও আলেমদের ব্যাখ্যা অনুসরণ করা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • এই বর্ণনায় আযান ও ইকামত দুই দুইবার বলার কথা এসেছে।
  • বর্ণনার সনদ নিয়ে আলোচনাও হাদিসের অংশ হিসেবে দেখা দরকার।
  • একই বিষয়ে ভিন্ন বর্ণনা থাকলে আলেমদের ব্যাখ্যা জরুরি।
  • আযান ও ইকামতের নিয়ম শেখায় সতর্কতা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন